DAILY TIMES 24 Dhaka

DAILY TIMES 24 Dhaka Live News Channel 01911116826 ডেইলি টাইমস ২৪ ঢাকা
(2)

১২ নং ওয়ার্ড (আঞ্চলিক)ছাত্রদলের সদস্য সচিব হলেন তৃনমুল থেকে বেড়ে ওঠা,জুলাই যোদ্ধা শিহাবুল ইসলাম।
02/09/2026

১২ নং ওয়ার্ড (আঞ্চলিক)ছাত্রদলের সদস্য সচিব হলেন তৃনমুল থেকে বেড়ে ওঠা,জুলাই যোদ্ধা শিহাবুল ইসলাম।

৯ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক হলেন রাজপথ থেকে বেড়ে ওঠা কন্ঠস্বর জুলাই যোদ্ধা ইমন খান।।।।।
02/09/2026

৯ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক হলেন রাজপথ থেকে বেড়ে ওঠা কন্ঠস্বর জুলাই যোদ্ধা ইমন খান।।।।।

১০ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক হলেন তৃনমুল থেকে বেড়ে ওঠা,জুলাই যোদ্ধা জহিরুল ইসলাম মিলন।।।।
02/09/2026

১০ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক হলেন তৃনমুল থেকে বেড়ে ওঠা,জুলাই যোদ্ধা জহিরুল ইসলাম মিলন।।।।

বোয়ালমারীতে অনুমোদনহীন ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানানজরুল শেখ স্টাফ রিপোর্টার ফরিদ...
02/09/2026

বোয়ালমারীতে অনুমোদনহীন ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা

নজরুল শেখ
স্টাফ রিপোর্টার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে অবস্থিত ‘আজকের সারাদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা এবং ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র না থাকার পাশাপাশি স্বাস্থ্যসেবা পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসানের নির্দেশনায় এবং সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি প্রায় এক বছর আগে কাদিরদী বাজারে চালু করা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও মালিকানা নিয়ে স্থানীয় পর্যায়ে বিভিন্ন অভিযোগ ও আলোচনা ছিল। এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নজরে আসে বলে জানা গেছে।
অভিযান শেষে বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অনুমোদন না থাকার বিষয়টি পাওয়া গেছে। এ কারণে প্রতিষ্ঠানটি সিলগালা করা এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলার তথ্যও স্থানীয়ভাবে আলোচিত রয়েছে। তবে এসব অভিযোগ ও মামলার বিষয়ে সংশ্লিষ্ট আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর নথি অনুযায়ী চূড়ান্ত তথ্য যাচাই করা প্রয়োজন।

দেশের উন্নয়নের বীজ বিএনপিই বপন করেছে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদনজরুল শেখ দেশের উন্নয়নের ভিত্তি ও অগ্রগতির বীজ ...
02/09/2026

দেশের উন্নয়নের বীজ বিএনপিই বপন করেছে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নজরুল শেখ
দেশের উন্নয়নের ভিত্তি ও অগ্রগতির বীজ বিএনপিই বপন করেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বাইপাস সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দেশের উন্নয়নের যে ভিত্তি তৈরি হয়েছে, তার বীজ বিএনপিই বপন করেছে। ভবিষ্যতেও দেশের মানুষের কল্যাণে বিএনপি কাজ করে যাবে।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদারেস আলী ইছা,

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫-১৬ জননজরুল শেখ :ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া...
02/09/2026

নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫-১৬ জন

নজরুল শেখ :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের দিক থেকে আসা যাত্রীবাহী জে আর পরিবহনের একটি বাসের সঙ্গে ভাঙ্গার দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়।
এ ঘটনায় অন্তত ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

01/09/2026

রায়পুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ।।

সদরপুরের দুর্গম চরাঞ্চল পরিদর্শনে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামনজরুল শেখফরিদপুরের সদরপুর উপজেলার দুর্গম চরাঞ্চল ...
01/09/2026

সদরপুরের দুর্গম চরাঞ্চল পরিদর্শনে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

নজরুল শেখ
ফরিদপুরের সদরপুর উপজেলার দুর্গম চরাঞ্চল পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখেন এবং স্থানীয় মানুষের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক নারিকেলবাড়িয়া ইউনিয়নে আয়োজিত ফ্যামিলি সমাবেশে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি চরমানাইর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন এবং আড়িয়াল খাঁ নদীর ভাঙন পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও পরিদর্শন করেন।
জেলা প্রশাসক স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা, নদীভাঙন, শিক্ষা এবং সরকারি সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন, উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার, চরমানাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এ পরিদর্শনে জেলা প্রশাসক দুর্গম চরাঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যা সরেজমিনে অবলোকন করেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ভাঙ্গায় জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর ও শিশু সন্তান কেড়ে নেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ করেও সন্তান ফেরত পাননি মানজরুল শেখ ...
01/09/2026

ভাঙ্গায় জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর ও শিশু সন্তান কেড়ে নেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ করেও সন্তান ফেরত পাননি মা

নজরুল শেখ
ফরিদপুরের ভাঙ্গায় জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর করানো, নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া এবং শিশু কন্যা সন্তানকে কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ করার সাত দিন অতিবাহিত হলেও এখনো সন্তানকে ফিরে পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মা রুমি আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, পুলিশ সদস্য শ্বশুর জাকির, পুলিশ সদস্য জহির ও শাশুড়ি রোজি আক্তার ভুক্তভোগী রুমি আক্তারকে ভয়ভীতি দেখিয়ে ও নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ সময় জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর নেওয়া এবং তার শিশু কন্যা রেজয়ানা (৬ মাস)কে কেড়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় রুমি আক্তার ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের এক সপ্তাহ পার হলেও তিনি এখনো তার শিশু সন্তানকে ফিরে পাননি বলে দাবি করেন।
ভুক্তভোগীর অভিযোগ, এ ঘটনায় তাকে এবং বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহে থাকা এক সাংবাদিককেও হুমকি দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, রুমি আক্তারের শ্বশুর জাকির পুলিশে কর্মরত এবং অপর অভিযুক্ত জহিরও পুলিশ সদস্য। জহির গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা এবং তিনি ঢাকা সহকারী অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় দ্রুত তদন্ত করে শিশু সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।

01/09/2026

I got over 2,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when DAILY TIMES 24 Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DAILY TIMES 24 Dhaka:

Shortcuts

Share