Sheikh Sadi

Sheikh Sadi Life through my lens & words | Wander. Click. Create......

06/03/2026
২০২৬ সালে বিজনেস দুনিয়ায় যা খুব সম্ভবত ঘটতে যাচ্ছে:১️⃣ সোশ্যাল মিডিয়ার অর্গানিক রিচ আরও কমবে।কারণ কন্টেন্টের ভিড় বেড়েছে,...
17/01/2026

২০২৬ সালে বিজনেস দুনিয়ায় যা খুব সম্ভবত ঘটতে যাচ্ছে:

১️⃣ সোশ্যাল মিডিয়ার অর্গানিক রিচ আরও কমবে।
কারণ কন্টেন্টের ভিড় বেড়েছে, কিন্তু ভালো কন্টেন্টের সংখ্যা কম। জেনেরিক আর বোরিং কন্টেন্টের আর বাজার নেই। এই ফাঁকে প্ল্যাটফর্মগুলো ব্লু টিক আর ভেরিফিকেশন বিক্রি করেই টাকা তুলবে। মনোযোগ এখন সবচেয়ে দামী সম্পদ।

২️⃣ শুধু Facebook বা Google-এর উপর ভর করে ব্যবসা চালানো এখন ঝুঁকিপূর্ণ।
আজ এডে সেল আসছে, কাল এলগরিদম বদলালেই ব্যবসা ডাউন। এটা কোনও স্ট্র্যাটেজি না। নিজের কাস্টমার লিস্ট, নিউজলেটার, কমিউনিটি, ওয়েবসাইট না থাকলে ব্যবসার চাবি আসলে আপনার হাতে নেই।

৩️⃣ সহজ ব্যবসা = কঠিন ভবিষ্যৎ।
যেখানে ভ্যালু অ্যাডিশান নাই, সেখানে দামই একমাত্র অস্ত্র। আজ আপনি ১০ টাকায়, কাল কেউ ৮ টাকায় দিলেই খেলা শেষ। তাই যতটা সম্ভব ভ্যালু আর কমপ্লেক্স মডেল দরকার। সবাই ইন্টারনেট দেয়, কিন্তু স্যাটেলাইট ইন্টারনেট দেয় একজনই।

৪️⃣ বড় টিমের যুগ শেষের পথে।
এআই যখন মিডল ম্যানেজমেন্টের কাজ করছে, তখন ছোট কিন্তু শার্প টিমই বেশি শক্তিশালী। ফাউন্ডার + অপারেটর + এআই এই কম্বিনেশনেই এখন বড় কর্পোরেটকেও চ্যালেঞ্জ করা যায়।

৫️⃣ SEO থেকে আমরা ঢুকছি GEO বা AI Referencing-এর যুগে।
মানুষ এখন ১০টা ওয়েবসাইটে ঢুকে পড়ে না। তারা AI Overview বা ChatGPT-এর উত্তরে বিশ্বাস করে। যদি এআই আপনার ব্র্যান্ডকে রেফার না করে, সামনে সময় কঠিন।

৬️⃣ Micro Monopoly ই এখন আসল গেম।
সবার জন্য সবকিছু বানাতে গিয়ে নিজেকে শেষ করবেন না। নির্দিষ্ট নিস, নির্দিষ্ট কাস্টমার, নির্দিষ্ট সমস্যা—এই ছোট ক্যাটাগরিতেই সেরা হওয়া সবচেয়ে স্মার্ট স্ট্র্যাটেজি।

৭️⃣ লোগোর দিন শেষ, মানুষের দিন শুরু।
মানুষ এখন লোগো দেখে কেনে না, মানুষ দেখে কেনে। Founder-led content, কাস্টমার টেস্টিমোনিয়াল, behind the scenes—এইগুলোই ট্রাস্ট তৈরি করে। আমরা এখন ট্রাস্ট ডেফিসিটের যুগে আছি।

৮️⃣ ২০২৬ রাজনৈতিকভাবে অস্থির হবে।
আমেরিকার ট্যারিফ, রাশিয়া-ইউক্রেন, ইরান, ভেনেজুয়েলা—সব মিলিয়ে গ্লোবাল ট্রেড আর সাপ্লাই চেইনে প্রভাব পড়বেই। আন্তর্জাতিক ব্যবসায় আপ-ডাউন আসা স্বাভাবিক।

৯️⃣ এআই অনেক ব্যবসা ধ্বংস করবে, আবার অনেককে অল্প মানুষ দিয়ে বড় বানাবে।
১০ জনের টিমে মিলিয়ন ডলার কোম্পানি এখন আর অবাক করার মতো না। এই ট্রেন্ড আরও বাড়বে।

আপনাদের কী মনে হয়?
২০২৬-এর জন্য আপনার বিজনেস কতটা প্রস্তুত?

09/01/2026

ধীরে ধীরে বদলে যাওয়া দৃশ্য।
এইটাই শান্তি।

09/01/2026

আমি আর এমন কিছু পেতে চাই না যেটা পেয়ে, আবার হারাতে হবে..!

26/10/2025
Problem: আমি ভিডিও বানাতে পছন্দ করি নাSolution: Vheer.comProblem: আমি ছবি এডিট করতে জানি নাSolution: Gemini.google.comPr...
25/10/2025

Problem: আমি ভিডিও বানাতে পছন্দ করি না
Solution: Vheer.com

Problem: আমি ছবি এডিট করতে জানি না
Solution: Gemini.google.com

Problem: ভাইরাল পোস্ট আইডিয়া মাথায় আসে না
Solution: Threadmaster.ai

Problem: আমার ওয়েবসাইট গুগলে র‍্যাঙ্ক করতে পারছে না
Solution: Ranked.ai

Problem: আমি Cold ইমেইল লিখতে পছন্দ করি না
Solution: Instantly.ai

Problem: আমার কোনো প্রফেশনাল হেডশট নেই
Solution: FastPhoto.io

Problem: প্রেজেন্টেশন বানাতে ফরম্যাটিংয়ে অনেক সময় নষ্ট হয়
Solution: SlidesAI.io

Problem: আমি আমার ব্র্যান্ডের জন্য AI Avatar বানাতে চাই
Solution: Heygen.com

Problem: ছোট ভিডিও এডিট করতে অনেক সময় লাগে
Solution: Submagic.co

Problem: আমি কোড করতে জানি না
Solution: Manus.im

Meet Gemini, Google’s AI assistant. Get help with writing, planning, brainstorming, and more. Experience the power of generative AI.

সময় কেমন দ্রুত উড়ে যায়!২০২৫-এর নয় মাস ফুরোল, অক্টোবর দরজায় কড়া নাড়ছে।মনে পড়ে যায় গালিবের সেই চিরন্তন বাণী—“জীবন বড়ই অদ্ভ...
30/09/2025

সময় কেমন দ্রুত উড়ে যায়!
২০২৫-এর নয় মাস ফুরোল, অক্টোবর দরজায় কড়া নাড়ছে।
মনে পড়ে যায় গালিবের সেই চিরন্তন বাণী—
“জীবন বড়ই অদ্ভুত… সন্ধ্যা যেন শেষ হয় না, অথচ বছর শেষ হয়ে যায়।” 🤍

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Sadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheikh Sadi:

Share

Category