News Box

News Box Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News Box, Media/News Company, Dhaka.

06/02/2026
সবার ওপরে সাকিব, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ৫ উইকেটশিকারি কারাটোয়েন্টি বিশ্বকাপের মতো চার-ছক্কার আয়োজনে সাধারণত আলো কে...
06/02/2026

সবার ওপরে সাকিব, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ৫ উইকেটশিকারি কারা

টোয়েন্টি বিশ্বকাপের মতো চার-ছক্কার আয়োজনে সাধারণত আলো কেড়ে নেন ব্যাটাররাই। তবে ধারাবাহিকতা ধরে রেখে উইকেট নেয়ার দক্ষতায় কিছু বোলার নিজেদের নাম তুলেছেন ইতিহাসের পাতায়। তেমনই এক নাম সাকিব আল হাসান। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী। সাকিবের আশেপাশে কেউ না থাকলেও পরের স্থানগুলোতেও জায়গা করে নিয়েছেন ক্রিকেট ইতিহাসের সেরা কিছু বোলার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সেরা ৫ উইকেটশিকারি বোলার-

১. সাকিব আল হাসান (৫০ উইকেট)
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল বোলার হিসেবে এককভাবে শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ২০০৭ সালের প্রথম আসর থেকে ২০২৪ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়ে ৪৩ ম্যাচে তার সংগ্রহ ৫০ উইকেট। বলের ওপর অবিশ্বাস্য নিয়ন্ত্রণের ক্ষমতা রাখা সাকিব ৬.৮৬ ইকোনমি রেটে বোলিং করেছেন। ২০২১ বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ উইকেট ৯ রান তার এই টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স।

২. শহিদ আফ্রিদি (৩৯ উইকেট)
পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহিদ ‘বুম বুম” আফ্রিদি দীর্ঘদিন এই তালিকার শীর্ষে ছিলেন। ৩৪ ম্যাচে তার শিকার ৩৯ উইকেট। ২০০৯ বিশ্বকাপ জয়ে আফ্রিদির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মাঝের ওভারে নিয়মিত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ছন্দ ভেঙে দিতেন তিনি। ৬.৭১ ইকোনমি রেটও তার ক্যারিশমার সাক্ষ্য দেয়।

৩. লাসিথ মালিঙ্গা (৩৮ উইকেট)
এই তালিকার সবচেয়ে সফল পেসার শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। ৩১ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন ‘স্লিঙ্গা’ খ্যাত এই বোলার। তার বিধ্বংসী ইয়র্কার ও স্লোয়ার বল ছিল ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন। ২০১৪ সালে শ্রীলঙ্কাকে শিরোপা জেতাতে নেতৃত্ব দেন মালিঙ্গা। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট ৩১ রান দিয়ে তিনিই এই তালিকার একমাত্র (ম্যাচে) পাঁচ উইকেটশিকারি।

৪. ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৭ উইকেট)
মাত্র ১৯ ম্যাচেই চার নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার গড় ১১.৭২; এই তালিকার মধ্যে সবচেয়ে ভালো। ২০২১ ও ২০২২; টানা দুই আসরে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে নিজের আধিপত্য প্রমাণ করেছেন তিনি।

৫. রশিদ খান (৩৭ উইকেট)
হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ২৩ ম্যাচে তার শিকার ৩৭ উইকেট। দ্রুত হাত ঘোরানোর

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Box posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share