Mosleha collection

Mosleha collection আসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন।আমাদের পাশে থাকবেন।
(1)

জীবনের রাস্তা কখনো শেষ হয়না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবে। এটাই বাস্তবতা।
22/08/2026

জীবনের রাস্তা কখনো শেষ হয়না,
একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবে।
এটাই বাস্তবতা।

বলুনতো দেখি কোথায় যাই,🙄‌ কোথায় গেলে শান্তি পাই।ভাবিলাম বনে যাবো 🤔🤔🤔সেখানেও আবার বাঘ, ভাল্লুক, সাপের ভয় আছে।🤨
18/08/2026

বলুনতো দেখি কোথায় যাই,🙄
‌ কোথায় গেলে শান্তি পাই।
ভাবিলাম বনে যাবো 🤔🤔🤔
সেখানেও আবার বাঘ, ভাল্লুক, সাপের ভয় আছে।🤨

আহ্ জীবন🥲💔 সৌদি আরব থেকে দেশে ফিরে স্ত্রীর সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন প্রবাসী ইয়াসিন আহমেদ।কিন্তু কে জানত, ...
14/08/2026

আহ্ জীবন🥲💔 সৌদি আরব থেকে দেশে ফিরে স্ত্রীর সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন প্রবাসী ইয়াসিন আহমেদ।

কিন্তু কে জানত, সেই পথই হবে তার শেষ পথচলা!
বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কে ম’র্মা’ন্তি’ক মোটরসাইকেল দু’র্ঘ’ট’না’য় প্রাণ হারান তিনি।

জানা যায়, জীবিকার জন্য প্রায় ১৭ মাস আগে সৌদি আরবে যান ইয়াছিন আহমেদ। গত ২৪ জুলাই ছুটিতে দেশে ফেরেন তিনি। সেখানে ফুড ডেলিভারির কাজ করতেন। পরিবারের একমাত্র ছেলে ইয়াছিনের দুই বোন রয়েছে। প্রায় সাড়ে পাঁচ বছর আগে তুলি বেগমকে বিয়ে করেন তিনি। তাদের দুই বছরের ছেলে আলিফ রয়েছে।

ইয়াছিনের পরিবার জানায়, আগামী ১৭ অক্টোবর সৌদি আরবে ফেরার কথা ছিল তার। এ জন্য ফিরতি টিকিটও করা হয়েছিল। এর আগেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ইয়াছিন ভৈরব শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার পূবালী ব্যাংক ভবনের মালিক প্রয়াত বাক্কী মিয়ার ছেলে।

জীবন সত্যিই কত অনিশ্চিত! মাত্র কয়েক সেকেন্ডের একটি দু’র্ঘ’ট’না’ই মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে একটি পরিবারের পুরো ভবিষ্যৎ। যে স্ত্রী কিছুক্ষণ আগেও স্বামীর পাশে ছিলেন, সেই স্ত্রীকেই এখন সা’দা শাড়িতে কাটাতে হবে বাকি জীবন।

যে সন্তান বাবার হাত ধরে বড় হওয়ার স্বপ্ন দেখত, এক মুহূর্তেই সে হয়ে গেল বাবাহারা। কত স্বপ্ন, কত পরিকল্পনা—সবকিছুই থেমে গেল চোখের পলকে। হায়রে জীবন! কয়েক সেকেন্ডেই কখনো হাসির সংসারে নেমে আসে কা’ন্না, আপন মানুষ হয়ে যায় শুধুই স্মৃতি।

13/08/2026

মাঝরাত। চারদিক নিঝুম। শুধু শিবালয়ের আরোয়া ইউনিয়নের সেই ছোট স্বাস্থ্যকেন্দ্রটির বারান্দায় একটা অ"স্থি'র পায়ের শব্দ। ...
12/08/2026

মাঝরাত। চারদিক নিঝুম। শুধু শিবালয়ের আরোয়া ইউনিয়নের সেই ছোট স্বাস্থ্যকেন্দ্রটির বারান্দায় একটা অ"স্থি'র পায়ের শব্দ। একজন বাবা ছটফট করছেন । ভেতরে তার স্ত্রী য'ন্ত্র'ণা'য় কাতর। ডাক্তাররা আগেই হাত তুলে দিয়েছেন, "শহরে নিয়ে যান, সিজার করতে হবে।" কিন্তু এই গরিব দিনমজুরের পকেটে তখন এক হাজার টাকাও নেই।

শহরের হাসপাতালের খরচ মেটানো তার পক্ষে অসম্ভব। ঠিক তখনই দে'ব'দূ'তে'র মতো ঘরের দরজা খুলে হাসিমুখে বের হলেন এক নারী। পরম মমতায় বললেন, "ভয় পেয়ো না বাবা। আল্লাহর ওপর ভরসা রাখো, মা ও শিশু দুজনেই সুস্থ থাকবে। "তিনি আর কেউ নন, তিনি আরজুমান্দ হুমাইয়ারা নিলুফা বেগম।

সিজারিয়ান অপারেশনের এই আধুনিক যুগে, যেখানে প্রসব মানেই লাখ টাকার বাণিজ্য আর কা'টা'ছেঁ'ড়া'র আ"ত'ঙ্ক, সেখানে তিনি এক জী'ব'ন্ত রূ"প"ক"থা। দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনে যিনি নিজের সুখ-আরাম বি'স'র্জ'ন দিয়ে প্রায় ১০ হাজার শিশুকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন সম্পূর্ণ স্বাভাবিক উপায়ে, কোনো কা"টা"ছেঁ"ড়া ছাড়া ।

নিলুফা বেগমের কাছে প্রতিটি প্রসব ছিল একেকটি যু"দ্ধ। আর সেই যু"দ্ধে তার অ"স্ত্র ছিল কেবল ধৈর্য, অভিজ্ঞতা আর মাতৃত্বের খাঁটি ভালোবাসা। কত রাত যে তিনি না ঘুমিয়ে প্রসূতি মায়ের মাথায় হাত বুলিয়ে কাটিয়েছেন, তার কোনো হিসাব নেই।

যখন কোনো অসহায় পরিবার টাকার অভাবে দিশেহারা হয়ে যেত, নিলুফা বেগম তখন তাদের আশার আলো দেখাতেন। তার দক্ষ হাতের ছোঁয়ায় একে একে ১০ হাজার মা মৃ'ত্যু'র দুয়ার থেকে ফিরে এসেছেন হাসিমুখে, কোলে নিয়েছেন তাদের কলিজার টুকরোকে । সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন ঠিকই, কিন্তু মায়েদের প্রতি তার দায়িত্ববোধ থেকে অবসর নেননি।

আজও নিজের উদ্যোগে, ছেলের সহযোগিতায় অত্যন্ত স্বল্প খরচে নরমাল ডেলিভারি সেন্টার চালিয়ে যাচ্ছেন তিনি। কারণ তার কাছে মানবসেবা কোনো পেশা নয়, এটি তার জীবনের ব্র'ত। আজ ১০ হাজার সন্তান এই পৃথিবীতে বুক ফুলিয়ে বেঁচে আছে, যাদের প্রথম কান্নার সাক্ষী ছিলেন এই মহিয়সী নারী। হুমায়রা নিলুফা বেগম আমাদের সমাজের সেই আসল নায়িকা।

যিনি দেখিয়েছেন—টাকা কিংবা প্রযুক্তির চেয়েও মানুষের প্রতি ভালোবাসা আর সততা কত বেশি শক্তিশালী হতে পারে। স্যালুট এই মানবিক মাকে!

এই ডাক্তারের জন্য দোয়া আর শুভকামনা রইল। 💗❤️

#কপি

রামুতে নিজের দুই মাসের শিশু সন্তানকে ধা/রা/লো ছু//রি দিয়ে গলা কে/টে হ/ত্যা/র চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১১ আগস্ট) স...
12/08/2026

রামুতে নিজের দুই মাসের শিশু সন্তানকে ধা/রা/লো
ছু//রি দিয়ে গলা কে/টে হ/ত্যা/র চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়ায় এ ঘটনা ঘটে। নি/হত শিশুর নাম রায়ান আহমেদ। সে মালয়েশিয়া প্রবাসী আবদুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকূল সিকদার পাড়ায়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশুটিকে নিয়ে ঘরে ঢুকে ধা/রা/লো ছু//রি দিয়ে গলা কে//টে
হ/ত্যা করে মা রোমেনা আক্তার । খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

​এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের দাবি অনুযায়ী রোমানা আক্তার মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তার চিকিৎসা করানো হয়েছিল। তবে পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিক তদন্তে তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে নিশ্চিত করা যাচ্ছে না। এটি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও হ/ত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

একজন বৃদ্ধ মহিলাকেও ছাড় দিলো না ধ/র্ষ/ক🥲 খাবার খাওয়ানোর কথা বলে হাসপাতাল থেকে ৬০ বছর বয়সী রিনাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধ/র্ষ...
12/08/2026

একজন বৃদ্ধ মহিলাকেও ছাড় দিলো না ধ/র্ষ/ক🥲 খাবার খাওয়ানোর কথা বলে হাসপাতাল থেকে ৬০ বছর বয়সী রিনাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধ/র্ষ/ণ করে ।গভীর রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।ভোরে হাসপাতালে ফিরে কান্নাকাটি শুরু করলে বিষয়টি জানাজানি হয়।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মোটরসাইকেলে করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে ভুক্তভোগী রিনা বলেন।

সেখানে একাধিক ব্যক্তি তাকে ধ/র্ষ/ণ করে। পরে ভোরের দিকে ওই নারী হাসপাতালে ফিরে আসেন। সেখানে কান্নাকাটি শুরু করলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়।

ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে বেল্লাল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

হাসপাতালের মতো নিরাপদ একটি জায়গা থেকে গভীর রাতে একজন নারীকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী নারী যাতে ন্যায়বিচার পান এটাই এখন সংশ্লিষ্টদের প্রধান দাবি।

আহা মৃ/ত্যু 🥲 পাসপোর্ট, আকামা, এনআইডি, পোশাক সবই পু*ড়ে গেছে। ৮ জনের চেহারা, শরীর, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি পু/ড়ে যাওয়ায় তা...
11/08/2026

আহা মৃ/ত্যু 🥲 পাসপোর্ট, আকামা, এনআইডি, পোশাক সবই পু*ড়ে গেছে। ৮ জনের চেহারা, শরীর, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি পু/ড়ে যাওয়ায় তাদের শ'না'ক্ত করা যাচ্ছে না। প্রয়োজন হবে ডিএনএ টেস্টের। বাকি ৮ জন শ্বা'স/রো'ধ বা দ'ম'বন্ধ হয়ে মা/রা গেছেন তাই তাদের পরিচয় জানা গেছে।

ওরা দিনে ঘুমায়, রাতে কাজ করে। দুপুর দুইটায় আ/গু/ন লাগার সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিল। ফ্যাক্টরি তালাবদ্ধ ছিল তাই ধোঁয়া বের হতে পারেনি।

একজন চুল কাটতে যাওয়ায় বেঁ'চে গেছে ওর হায়াত ছিল, অন্যদের ছিল না।
আত্রাই উপজেলার ১৩ জনসহ নওগাঁ জেলার প্রবাসী মোট ১৪ জন। এর মধ্যে পাশাপাশি ৫-৬টি গ্রামেরই আছে ৭ জন।

ওরা ন্যূনতম ১৩ লাখ ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ পেতে পারে। ১০ লাখ টাকা বীমা এবং ৩ লাখ টাকা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ২০২৩ সালের আগে গিয়ে থাকলে আরেকটু বেশি পেতে পারে। সৌদি মালিক কিছু দেবে কি না, তা জানা যায়নি।

কেউ জমি বি*ক্রি করে এসেছিল, কেউ গরু-ছাগল বি*ক্রি করে, কেউ ব্যাংক ঋণ নিয়ে, আবার কেউ সমিতি বা মহাজনের কাছ থেকে সু*দে টাকা নিয়ে এসেছিল। অধিকাংশই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

একজন একটি পরিবারের একমাত্র সন্তান ছিল। মাত্র দেড় বছর আগে বিয়ে করেছে, ৩ মাস বয়সী শি*শু সন্তান। এখনো সন্তানের মুখ দেখেনি।

পরিবারগুলোর আহাজারি আর কান্না সহ্য করা যাচ্ছে না। সবারই চাওয়া, সন্তানকে গ্রামে কবর দেওয়া, যেন একটু কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারে এবং শেষবারের মতো এক ঝলক দেখতে পারে।

যদিও অধিকাংশ সন্তানের মুখ আর শরীর পু/ড়ে গেছে। দেখলে বাবা-মা জ্ঞান হারিয়ে ফেলবেন। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জীবনে কত ক*ষ্ট।
অথচ রাষ্ট্র কিংবা আমরা ওদেরকে ওদের অবদানের কতটুকুই বা ফিরিয়ে দেই!!
#প্রবাসী

বিয়ের প্রলোভন দেখিয়ে কুষ্টিয়ার স্কুল শিক্ষিকা নিলুফা ইয়াসমিন কে প্রায় দুই বছর ধরে একাধিকবার ধ/র্ষ/ণ করেছেন অগ্রণী ব্যাং...
10/08/2026

বিয়ের প্রলোভন দেখিয়ে কুষ্টিয়ার স্কুল শিক্ষিকা নিলুফা ইয়াসমিন কে প্রায় দুই বছর ধরে একাধিকবার ধ/র্ষ/ণ করেছেন অগ্রণী ব্যাংকের কুষ্টিয়া থানাপাড়া শাখার ম্যানেজার রিপন উদ্দিন। ভুক্তভোগী শিক্ষিকা বলেন বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বারবার শারীরিক সম্পর্ক করেন। পরে বিয়ের কথা বললে তাকে হু'ম'কি দেওয়া হয় এবং মা'র'ধর ও ধ/র্ষ/ণের চেষ্টাও করা হয়।

ভুক্তভোগী শিক্ষিকা নিলুফা ইয়াসমিন বলেন দুই বছর ধরে তিনি আমাকে বিভিন্নভাবে ব্যবহার করেছেন। আমার একটি সন্তান আছে। আমার স্বামীর সাথে ডিভোর্সের পর তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বলেন, আমার সন্তানসহ সব দায়িত্ব নেবেন এবং শিগগিরই বিয়ে করবেন। সেই আশ্বাসে তিনি আমাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে একাধিকবার ধ/র্ষ/ণ করেন।

আমি যখনই বিয়ের কথা বলেছি, তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু কয়েক দিন আগে তিনি ও তার স্ত্রী আমাকে হেনস্তা করেন। কিছুদিন আগে তিনি আমার গায়ে হাত তোলেন। তখনই বুঝতে পারি, তিনি আমার সঙ্গে প্রতারণা করেছেন। আমি এখনো অসুস্থ।

ভুক্তভোগী শিক্ষিকা নিলুফা ইয়াসমিন আরও বলেন ২০২৪ সালে আইএলটিএস কোর্স করার সময় রিপন উদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে রিপন তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তার সন্তানসহ সব দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। সেই বিশ্বাসে দীর্ঘদিন সম্পর্ক চললেও পরে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান।

ভুক্তভোগী শিক্ষিকা নিলুফা ইয়াসমিন বলেন বিশ্বাসঘাতক ব্যাঙ্ক ম্যানেজার রিপন শাস্তি না পেলে আমার মতো আরও অনেক নারীর জীবন নষ্ট হতে পারে। তাই আমি চাই, ব্যাংক কর্তৃপক্ষ ও সরকার তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক।

প্রায় দুই বছর আগে ভালোবেসে গোলাম আজমকে বিয়ে করেন মেঘনা। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলছিল আজম দীর্ঘদিন ধরে তাঁর ফু...
05/08/2026

প্রায় দুই বছর আগে ভালোবেসে গোলাম আজমকে বিয়ে করেন মেঘনা। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলছিল আজম দীর্ঘদিন ধরে তাঁর ফুপাতো বোনের এক বান্ধবীর সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে গত শনিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে আজম মেঘনাকে চড়-থাপ্পড় মারেন এবং গলা চেপে ধরেন। এতে মেঘনার শ্বাসকষ্ট শুরু হলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভিডিওতে মেঘনা গলায় টিপে ধরার দাগ দেখিয়ে বলেন,আজম আমার গলায় টিপ মা/র/তে চেয়েছিল আমার নিঃশ্বাস বন্ধ করে দিতে চেয়েছিল।তিনি আরও জানান অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ফেরার পরপরই তার ওপর আবারও নি/র্যা/তন শুরু হয়। মানসিক চাপ ও শারীরিক নি*র্যা*তন সহ্য করতে না পেরে পরদিন রবিবার সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়িতে এসে অভিমানে গলায় ফাঁ/স দেন মেঘনা।

গলায় ফাঁ/স নেওয়ার পূর্বে তিনি নিজ মুঠোফোনে একটি ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে তিনি তার মৃ/ত্যু/র জন্য

দায়ী তার স্বামী আজম, শাশুড়ি, শ্বশুর এবং আসলাম নামের এক ব্যক্তি। মেঘনা মৃ/ত্যু/র আগে বলেন, স্বামী আজম পরকীয়ায় লিপ্ত ছিলেন এবং মেঘলা কে ভালোবাসতেন না। এমনকি স্ত্রী হিসেবে ন্যূনতম অধিকারটুকুও তাকে দিতেন না।

নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভিডিওতে মেঘনা আকুতি জানিয়ে বলেন, সন্তানকে যেন তার বাপের বাড়ির আত্মীয়দের কাছেই রাখা হয় এবং মাঝেমধ্যে নানির বাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হয়।

ম*র্মা*ন্তিক ওই ভিডিওর শেষাংশে স্বামীর প্রতি এক অদ্ভুত ভালোবাসা ও অভিমানের বহিঃপ্রকাশ ঘটিয়ে মেঘনা বলেন আজম আমি দুনিয়ায় না থাকলে আমার কবরের কাছে একটু যাইও অনেক ভালবাসি, একা থাকতে ভ'য় পাবো একটু যাইও তুমি।

ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর চরগড়গড়ি এলাকায়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mosleha collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share