Somoy News 24

Somoy News 24 সব ধরনের সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের পেইজটি ফলো করুন।
(1)

22/08/2026

আজ ২২ আগস্ট ২০২৬ গাজীপুর জয়দেবপুরে PTI সেন্টারে চলছে ১ দিনের জন্য জব ফেয়ার। দেশের বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠান থেকে চাকরির সুযোগ নিয়ে হাজির হয়েছেন এখানে শতাধিক প্রতিষ্ঠান।

15/07/2026

আর্জেন্টিনার দাপুটে জয়, বিশ্বকাপের ফাইনালে টানা দ্বিতীয়বার

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড কে হারিয়ে জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনা ।

শিরোপাধারী আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। লিওনেল মেসির অনবদ্য নেতৃত্বে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান, অতিরিক্ত সময়ে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টাইন শিবির।

এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষায় রয়েছেন দুই ইউরোপ-লাতিন শক্তির মহারণ দেখার জন্য, যেখানে নির্ধারিত হবে ২০২৬ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন।

14/07/2026

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে মাঝরাতে উচ্চস্বরে গান—এটাই কি একটি সুস্থ সমাজের পরিচয়?

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে শালীনতা ও পরিমিতি বোধের মধ্যে আনন্দ-উৎসব হতেই পারে। কিন্তু সেই আনন্দ যদি গভীর রাতে উচ্চস্বরে গান-বাজনার মাধ্যমে অন্যের শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে, তাহলে সেটা কি কখনোই সভ্য সমাজের পরিচয় হতে পারে ?

একবার ভেবে দেখুন—একই এলাকায় হয়তো রয়েছেন বৃদ্ধ মানুষ, ছোট শিশু, অসুস্থ রোগী, পরীক্ষার্থী কিংবা ভোরে কর্মস্থলে যাওয়া মানুষ। তাদের বিশ্রাম ও ঘুমের অধিকারও সমান গুরুত্বপূর্ণ। নিজের আনন্দ উদযাপনের নামে অন্যের কষ্টের কারণ হওয়া কোনোভাবেই কি গ্রহণযোগ্য ?

একটি সুস্থ, মানবিক ও দায়িত্বশীল সমাজের পরিচয় হলো—নিজের আনন্দ উপভোগের পাশাপাশি অন্যের অধিকার ও স্বস্তির প্রতিও সম্মান দেখানো। তাই আসুন, আনন্দ করি, কিন্তু এমনভাবে করি যেন কারও শান্তি, ঘুম বা স্বাভাবিক জীবন ব্যাহত না হয়। অন্যের অসুবিধার কারণ না হয়ে পারস্পরিক সহমর্মিতা ও সচেতনতার মাধ্যমেই গড়ে উঠুক একটি সুন্দর ও সুস্থ সমাজ।

ভিডিও টি বাংলাদেশের রাজধানী ঢাকার জনবহ ুল এলাকায় একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মাধ্যারাতে সংগৃহীত ।

রাউন্ড অব ১৬ বিশ্বকাপ ফুটবল ম্যাচের সময়সূচি
04/07/2026

রাউন্ড অব ১৬ বিশ্বকাপ ফুটবল ম্যাচের সময়সূচি

23/02/2026

রমজান মাসে সেহেরিতে মসজিদের মাইকে ঘোষণার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত , মওলানা সাইফুল্লাহ ।

19/02/2026

নির্বাচন নিয়ে পিনাকী এবং ইলিয়াসের ভবিষ্যৎবাণী কতটা বাস্তবে রূপ নিয়েছে !!

17/02/2026

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের খবর সম্বন্ধে আমজনতার তারেকের বক্তব্য ।

12/02/2026

টাঙ্গাইল -২ (গোপালপুর–ভুয়াপুর) আসনের বেশ কয়েকটি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করে ভোটগ্রহণের সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ লক্ষ্য করা গেছে।

পরিদর্শনকালে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

কেন্দ্রগুলোর প্রিসাইডিং কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

10/02/2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীরের নির্বাচনী গণ সংযোগে তারা নেতাকর্মীরা ঢাকার কাওলায় প্রচারণার শেষ দিনে গণসংযোগ করেন ‌ ।

06/02/2026

আবারও র'ণ'ক্ষেত্র ইন্টারকন্টিনেন্টাল মোড়; দফায় দফায় সা’উ’ন্ড গ্রে’নে’ড

Address

All
Dhaka
1230

Telephone

+8801741944484

Website

Alerts

Be the first to know and let us send you an email when Somoy News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share