20/09/2026
আজকাল বাংলাদেশের নারী সেলিব্রেটিরা আইফোন কিনলেই মানুষ কেন তাদের কমেন্টবক্সে কক্সবাজার গিয়ে কিনেছে, মালদ্বীপ গিয়ে পরিশ্রম করেছে, এমন আরও নানা রকম উল্টাপাল্টা কথা লেখা শুরু করে? 🙄
অভিনেত্রী কেয়া পায়েলকে দেখলাম iPhone 18 Pro Max কিনেছে। আর সেখানে মানুষজন কমেন্ট করছে, “কক্সবাজার গিয়ে এই ফোন কিনে নিয়ে এসেছে”, “এই আইফোন কেনার জন্য নাকি সিলিং ফ্যানের দিকে তাকিয়ে কত রাত কাটিয়ে দিতে হয়েছে”, এমনকি “এই আইফোনটা কেনার জন্য নাকি কেয়া পায়েলকে মালদ্বীপ গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে!”
আচ্ছা, এই মানুষগুলোর নারীদের সম্পর্কে মন-মানসিকতা, চিন্তাভাবনা এত নিচু কেন? একজন নারীকে নিয়ে কেন তাদের মাথায় সবার আগে এ ধরনের নোংরা ও ইঙ্গিতপূর্ণ কথাই আসে?
আর এসব ফালতু লোকদের একটা কথা মনে রাখা উচিত, কেয়া পায়েল নাটকের শুটিং, শোরুম উদ্বোধন কিংবা নিজের বিউটি পার্লার থেকে যে পরিমাণ টাকা আয় করে, সেটা দিয়ে চাইলে এরকম একশোটা আইফোনও কিনতে পারে।
অথচ যারা কেয়া পায়েলকে নিয়ে আজেবাজে মন্তব্য করছে, তাদের নিজেদেরই হয়তো এসব লাক্সারি কেনার সামর্থ্য নেই। আবার পাশের বাড়ির ওয়াইফাই লাইনে নিজের ফোন কানেক্ট করে একজন নারীর নামে উল্টাপাল্টা ও ইঙ্গিতপূর্ণ কথা লিখছে, আজব না ব্যাপারটা? 🙂
একজন নারী সেলিব্রেটি নিজের উপার্জনের টাকা দিয়ে কী কিনবে, সেটা নিয়ে আলোচনা হতেই পারে। কিন্তু তাই বলে তার সম্মান আর ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা ইঙ্গিত করার এত অধিকার মানুষগুলোকে কে দিয়েছে? 🤔