Showbiz Goppo

Showbiz Goppo Entertainment update 24/7
(2)

একটা গল্প শেয়ার করি, যেটা আমার মনে খুব দাগ কেটেছে। একবার শুটিংয়ে আমরা ইনটেন্স একটা সিন করছিলাম, সেসময় আমার পায়ে একটা চোট...
04/09/2026

একটা গল্প শেয়ার করি, যেটা আমার মনে খুব দাগ কেটেছে। একবার শুটিংয়ে আমরা ইনটেন্স একটা সিন করছিলাম, সেসময় আমার পায়ে একটা চোট পেয়েছিলাম। পা থেকে অনেক রক্ত বের হচ্ছিল। শুটিংয়ের তাড়াহুড়োয় আমি সেটা খেয়াল করিনি কিন্তু তৌসিফ ভাইয়া সেটা খেয়াল করেছেন। এরপর তিনি শুটিং থামিয়ে প্রোডাকশন বয়কে দিয়ে হ্যাক্সিসল, ব্যান্ডেজ আনিয়ে আগে আমার পা ব্যান্ডেজ করিয়েছেন আর আমাকে বলছিলেন, আগে নিজের খেয়াল রাখতে হবে তারপরে কাজ। এরপর আমাদের কিছুদিন কাজ হয়নি, শুটিং বন্ধ ছিল। এরপর যখন আবার আমাদের সেটে দেখা হলো তখন সবার আগে তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে, আমার পা কেমন আছে? উনি ভীষণ ট্যালেন্টেড তো অবশ্যই পাশাপাশি অনেক মানবিক। এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে।
--- বিদুষী বর্ণিতা
Bidushi Bornita Tawsif Mahbub

‘তৌসিফ মাহবুবকে নিয়ে বলতে থাকলে শেষ হবে না। উনি মানুষ হিসেবে খুবই পিওর, জেনুইন অ্যান্ড ভেরি কাইন্ড’—নিজের প্রথম সহশিল্পী...
04/09/2026

‘তৌসিফ মাহবুবকে নিয়ে বলতে থাকলে শেষ হবে না। উনি মানুষ হিসেবে খুবই পিওর, জেনুইন অ্যান্ড ভেরি কাইন্ড’—নিজের প্রথম সহশিল্পী প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন ‘লাক্স সুপারস্টার’ বিদুষী বর্ণিতা।
ক্যারিয়ারের শুরুতেই তৌসিফ মাহবুবের মতো অভিজ্ঞ অভিনেতাকে সহশিল্পী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত এই নবাগতা।
কিছুদিন আগেই কক্সবাজার বিমানবন্দর ও সমুদ্রসৈকতে শিহাব শাহীনের পরিচালনায় শেষ হয়েছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’র শুটিং। শেষ দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তৌসিফ ও বর্ণিতা। এই ফিল্মের মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হিসেবে পর্দায় দেখা যাবে তাঁদের।
শুটিং শেষ করে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে বিদুষী বর্ণিতা বলেন, ‘অবশেষে শুটিং শেষ হলো। শেষ দিন কক্সবাজারে শুট করেছি। কিছুটা প্যারা হলেও বেশ মজা করেই শুটিং করেছি আমরা। সেদিন বৃষ্টি হওয়াতে সেটাও অনেক উপভোগ করেছি আমি।
সবকিছু মিলিয়ে চমৎকার একটা অভিজ্ঞতা।’
পুরো শুটিংজুড়ে নিজের প্রথম সহশিল্পী তৌসিফ মাহবুবের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও পরামর্শে মুগ্ধ বর্ণিতা।
অভিনেতার প্রসঙ্গে তিনি বলেন, ‘তৌসিফ ভাইয়া অনেক আন্তরিক, অনেক সহযোগিতাপরায়ণ। তাকে নিয়ে বলতে থাকলে শেষ হবে না। উনি মানুষ হিসেবে খুবই পিওর, জেনুইন অ্যান্ড ভেরি কাইন্ড।
এটা যে শুধু আমি প্রথম বলছি, এরকম না। উনাকে নিয়ে সবাই এই কথাটাই বলে। শুধু যে সিন করার বিষয়ে তা নয়, সিনের বাইরেও বিভিন্ন বিষয়ে আমাকে নানা পরামর্শ দিয়েছেন। উনার অভিজ্ঞতা শেয়ার করেছেন যেন সামনে আমি ভালো করতে পারি। একজন বন্ধু হিসেবে, বড় ভাই হিসেবে আমার মতো একজন নতুনকে ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে বিভিন্ন বিষয় শিখিয়ে দিয়েছেন; যেটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি খুবই ভাগ্যবতী যে, প্রথম কাজেই সহশিল্পী হিসেবে তার মত একজনকে পেয়েছি।’
Bidushi Bornita Tawsif Mahbub

মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ...
04/09/2026

মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর অভিনেত্রীর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ তার চেহারা ও বয়স নিয়ে নানা মন্তব্য করেন। সম্প্রতি পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সাদা সালোয়ার-কামিজ পরা অভিনেত্রীর বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই শুরু হয় আলোচনা। কেউ কেউ তার চেহারায় পরিবর্তন নিয়ে মন্তব্য করার পাশাপাশি বয়স নিয়েও কটাক্ষ করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্যাটরিনার সমর্থনে এগিয়ে এসেছেন। মাতৃত্বের পর একজন নারীর শরীরে স্বাভাবিক পরিবর্তন নিয়ে এ ধরনের মন্তব্যকে অসংবেদনশীল বলেও সমালোচনা করেছেন অনেকে। ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শিবালিকা ওবেরয়ও। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলারদের উদ্দেশে তিনি বলেন, মাতৃত্বের পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। সন্তান জন্মের পর একজন নারীর শরীর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটিও সময়সাপেক্ষ। গত বছরের নভেম্বরে মা হয়েছেন ক্যাটরিনা কাইফ। এরপর থেকে সন্তান ও পরিবারকে সময় দিতে অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি। এ সময় তাকে খুব বেশি প্রকাশ্যেও দেখা যায়নি।
Katrina Kaif

আইকন’ শব্দটির যদি কোনো সার্থক বাংলা প্রতিশব্দ খুঁজতে হয়, তবে সেই শব্দ বা নামটি অবশ্যই উত্তম কুমার। একশ বছর পরেও বাংলা স...
04/09/2026

আইকন’ শব্দটির যদি কোনো সার্থক বাংলা প্রতিশব্দ খুঁজতে হয়, তবে সেই শব্দ বা নামটি অবশ্যই উত্তম কুমার। একশ বছর পরেও বাংলা সিনেমায় তার মতো উজ্জ্বল সর্বগ্রাসী উপস্থিতি নজিরবিহীন। তিনি শুধু একজন অভিনেতা বা নায়ক ছিলেন না—একজন শিল্পীর যে বহুমাত্রিক সত্তা, তারই এক অনন্য সমন্বয় তার ব্যক্তিত্বে। পর্দায় তার অভিনয় যেমন দর্শককে মুগ্ধ করেছে, পর্দার বাইরেও তার ব্যক্তিত্ব তৈরি করেছে এক স্বতন্ত্র সাংস্কৃতিক অভিঘাত।
--- জয়া আহসান
Jaya Ahsan

আমার আর কী এমন বয়স। ভালো কাজ করার বহু সময় এখনো রয়েছে। অনেক পপুলার হয়ে হুট করে দূরে সরে যেতে চাই না। একটু একটু করে দর্শকদ...
04/09/2026

আমার আর কী এমন বয়স। ভালো কাজ করার বহু সময় এখনো রয়েছে। অনেক পপুলার হয়ে হুট করে দূরে সরে যেতে চাই না। একটু একটু করে দর্শকদের কাছে এক্সপ্লোরড হতে চাই। যে কারণে আমি সময় নেব। নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে চাই।
---- সাদিয়া আয়মান
Sadia Ayman

সিনেমায় ভালো করলে আগে অনেক প্রস্তাব আসত, এগুলো সিনিয়রদের মুখে শুনেছি। আমার ক্ষেত্রে সেটা কম হয়েছে। মন খারাপও হতো, ভাবতাম...
04/09/2026

সিনেমায় ভালো করলে আগে অনেক প্রস্তাব আসত, এগুলো সিনিয়রদের মুখে শুনেছি। আমার ক্ষেত্রে সেটা কম হয়েছে। মন খারাপও হতো, ভাবতাম, কেন সিনেমায় অনেক প্রস্তাব পাচ্ছি না। কখনো মনে হতো, আমার কি যোগ্যতা কম? পরে দেখলাম, না। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজই হচ্ছে না। আচ্ছা বলেন, কোরবানি ঈদের পরে কয়টা সিনেমার ঘোষণা এসেছে। সিনেমায় যাঁরা নিয়মিত, তাঁদের অনেকেরই হাতে কাজ নেই। তবে যখনই সিনেমার কাজ আবার পুরোদমে শুরু হবে; আমার বিশ্বাস, ভক্তরা আমাকে নিয়ে যেটা প্রত্যাশা করেন, সেই গল্পগুলো করতে পারব। সেই আত্মবিশ্বাস আছে। কারণ, এ কথা কেউ বলতে পারবে না যে সাদিয়া আয়মান অভিনয় ভালো করে না।
---- সাদিয়া আয়মান
Sadia Ayman

কাজলরেখা, উৎসব সিনেমার পরে দর্শকদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। এর পর থেকেই নাটকে সাদিয়া আয়মান...
04/09/2026

কাজলরেখা, উৎসব সিনেমার পরে দর্শকদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। এর পর থেকেই নাটকে সাদিয়া আয়মানকে তুলনামূলক কম দেখা যায়। কারণ কী? তিনি বলেন, ‘দুই সিনেমায় দর্শক আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, যা আমাকে আপ্লুত করেছে। এখনো চরিত্র দুটি নিয়ে কথা হয়। সবার তো আমাকে নিয়ে আকাশসমান প্রত্যাশা। যে কারণে একটি ভারসাম্য বজায় রাখতে চাই। হুট করে ইচ্ছার বাইরে কোনো গল্পে নাম লেখাতে চাই না। দর্শকদের প্রত্যাশার কারণেই অনেক সিলেকটিভ হয়ে গেছি। একই গৎবাঁধা গল্পে কাজ করি না। দর্শক যেন বলতে না পারেন, সাদিয়া আয়মানের কাছে এটা প্রত্যাশা করিনি। যে কারণে বলছি দায়বদ্ধতা বেড়ে গেছে।’
Sadia Ayman

উত্তরার একটি শুটিং হাউসে চলছে সাদিয়া আয়মানের নাটকের শুটিং। সহশিল্পী ইরফান সাজ্জাদ। প্রচারের অপেক্ষায় রয়েছে এই জুটিরই আরে...
04/09/2026

উত্তরার একটি শুটিং হাউসে চলছে সাদিয়া আয়মানের নাটকের শুটিং। সহশিল্পী ইরফান সাজ্জাদ। প্রচারের অপেক্ষায় রয়েছে এই জুটিরই আরেক নাটক ফ্যামিলি এক্সপ্রেস। ইরফানের সঙ্গে জুটি হয়ে বেশি নাটক করা হচ্ছে কি? প্রশ্ন শুনেই হাসলেন, বললেন, ‘আমাদের কিন্তু খুব একটা কাজ করা হয় না। সবার সঙ্গেই আমি অভিনয় করি। আমি জুটি বেঁধে কাজ করি না। জুটি হয়েই কাজ করতে হবে, সেটাও কখনো ভাবি না। সবার সঙ্গে অভিনয় করতেই আমার ভালো লাগে। এতে অভিনয়ের, গল্পের, লুকের ভ্যারিয়েশন থাকে। অনেক কিছু শেখা যায়।’
Sadia Ayman

যখন নাটক শুরু করি, প্রধান চরিত্রে অভিনয় করি, তখনো চাইতাম সিনেমা করব। সিনেমার প্রতি সব সময় আলাদা ঝোঁক ছিল। অনেকের কারণে স...
04/09/2026

যখন নাটক শুরু করি, প্রধান চরিত্রে অভিনয় করি, তখনো চাইতাম সিনেমা করব। সিনেমার প্রতি সব সময় আলাদা ঝোঁক ছিল। অনেকের কারণে সিদ্ধান্ত নিতে পারিনি। বড় হওয়ার পরে মনে হলো, নিজের যা ভালো লাগে, সেটাই করব। এখন সিনেমা নিয়েই দেশ–বিদেশে ঘুরতে চাই।
---- আশনা হাবিব ভাবনা
Ashna Habib Bhabna

নাটক মানে প্রতিদিন শুটিং শেষ করেই পারিশ্রমিক পাওয়া। কিন্তু সিনেমায় নিয়মিত হওয়ার চেষ্টার কারণে আগের মতো প্রতিদিন পারিশ্রম...
04/09/2026

নাটক মানে প্রতিদিন শুটিং শেষ করেই পারিশ্রমিক পাওয়া। কিন্তু সিনেমায় নিয়মিত হওয়ার চেষ্টার কারণে আগের মতো প্রতিদিন পারিশ্রমিক পাচ্ছি না। এখন সিনেমায় তো নিয়মিত কারও কাজ নেই। তবে নিজের পছন্দের জায়গাটা নিয়ে থাকতে পারছি। সিনেমার পাশাপাশি আঁকা, লেখালেখি নিয়েই থাকতে চাই।
---- আশনা হাবিব ভাবনা
Ashna Habib Bhabna

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Showbiz Goppo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share