06/07/2026
আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল আমিন। আমি আমার অবস্থানটা পরিষ্কার করছি।
আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নেই। আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতেও চাই না।(যদি হতেও এমন পরিস্থিতি আসে তখন হবো)। তবে সততা এবং বাস্তব প্রেক্ষাপট অনুযায়ী যদি কোনো কথা বলতে গিয়ে কারো বিরুদ্ধে চলে যায়, সে যদি আমাকে কোনো ট্যাগিং দেয়, সেই ট্যাগিং খেতে আমি রাজি।
আমি অসত্যতা বা চাটুকারিতা বা দালালি - এগুলা আমার বিবেকের কাছে পছন্দ হয় না। নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে সেটা বিবেক মানা করে, নিষেধ করে।
হ্যাঁ, আমি আওয়ামী লীগের প্রশ্নে একবারে জিরো টলারেন্স। আওয়ামী লীগের প্রশ্নে আমার কোনো আপস নেই। জামাতের প্রশ্নে (২টি বিষয় কাজ করে) ১ম আক্বিদার প্রশ্নে কোনও আপস নাই।২য় রাজনৈতিকভাবে তেমন কিছু নেই। আক্বিদার প্রশ্নে জামাতের সাথে আমার বিরোধ ।
গণতান্ত্রিক সিস্টেমে গেলে BNP, আওয়ামী লীগ বা যে কোনো দল - তাদের সাথে আমার কোনো বিরোধ নেই। কিন্তু যখন তারা দেশের সিস্টেমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণের সাথে অসত্যতা বা জুলুম করবে, তখন আমি তাদের বিরুদ্ধে দাঁড়াতে এক সেকেন্ডও পিছপা হবো না।
আমি ছোট মানুষ। আমার অবস্থান ক্লিয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমাকে অনেকে অনেক ট্যাগিং দেন। কেউ বলেন আমি জামাতের দিকে ধাবিত হচ্ছি। জমিয়ত,জামাত কিংবা চরমোনাই তাদের কাদাছোড়াছোড়ি'তে ইসলামপন্থীদের ঐক্যতা বিনষ্ট করে যা আমার পছন্দ না। সহিংসতা ইসলামপন্থীদের সফলতা কখন দেবে না।
সেজন্য ভাই, বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির সাথে সম্পর্ক রাখতে চাই না..."
নোট:জুলাই প্রশ্নে কাউকে ছাড় দেবো না।ইনশাআল্লাহ