DMG News

DMG News All Types of News & Views all over the world.

আজীবন সম্মানিত হলেন বিচারপতি জয়নুল আবেদীন ও চলচ্চিত্র অভিনেত্রী রাকা আলমস্টাফ রিপোর্টার : জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো "মি...
27/07/2025

আজীবন সম্মানিত হলেন বিচারপতি জয়নুল আবেদীন ও চলচ্চিত্র অভিনেত্রী রাকা আলম

স্টাফ রিপোর্টার : জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো "মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার-আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫"। উক্ত অনুষ্ঠানে আইন পেশা ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পেয়েছেন বিচারপতি মো: জয়নুল
আবেদীন, সাবেক বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এবং চলচ্চিত্র ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও ব্যবসায় বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন ওস্তাদ খ্যাত জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা জাহাঙ্গীর আলমের সহধর্মিণী, বিশিষ্ট অভিনেত্রী মাসুকা নাসরীন রাকা (মিস বাংলাদেশ ১৯৯৫ ও পরিচালক, ওমেন্স চেম্বার অব কমার্স, কক্সবাজার)।

২৬ জুলাই শনিবার বিকাল ৫ টায় রাজধানীর বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে স্টার বাংলাদেশ মিডিয়া ও জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার এর উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে “উদ্যোক্তাদের সফলতার পেছনের
কথা এবং মিডিয়ার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ই-ক্রয় প্রেজেন্ট'স “মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মো: জয়নুল আবেদীন, সাবেক বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাসুকা নাসরীন রাকা (পরিচালক, ওমেন্স চেম্বার অব কমার্স, কক্সবাজার), তাশিক আহমেদ (উপদেষ্টা অনুষ্ঠান ও সম্প্রচার) এটিএন বাংলা, ইভান শাহরিয়ার সোহাগ (জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার), এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), সহ বিভিন্ন গণমাধ্যম, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলো এটিএন বাংলা।

সভাপতিত্ব করেন- খন্দকার আছিফুর রহমান (প্রতিষ্ঠাতা- চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়া, যুগ্ম সম্পাদক- জাতীয় দৈনিক অভয়নগর)।

স্বাগত বক্তব্য রাখেন-মো: শাহিন হোসেন (সম্পাদক ও প্রকাশক- জাতীয় দৈনিক অভয়নগর। সঞ্চালনা করেন- বিশিষ্ট উপস্থাপক ও সংগঠক ডিএমজি গ্রুপের প্রতিষ্ঠাতা শাহজাহান সাজু।

এছাড়া অনুষ্ঠানে শোবিজ, সাংস্কৃতিক, মিডিয়া ও সাংবাদিকতা, আইসিটি ও আইটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তা সহ মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করছেন তাদের মধ্যে বিভিন্ন কাজের
স্বীকৃতি স্বরুপ দেশের বরেণ্য ৩০ জন কে মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ এ ভূষিত করে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের আয়োজক খন্দকার আছিফুর রহমান জানান, আয়োজনে উদ্যোক্তা, অ্যাওয়ার্ড হচ্ছে ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদান। সাংবাদিক, সফল উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ গুণীজনদের উৎসাহিত করে স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হয়, যা স্টার বাংলাদেশ মিডিয়া ও জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকা পরিবারের জন্য গর্বের।
অনুষ্ঠানটি শৃংখল ও সুন্দরভাবে সম্পন্ন হয় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

24/07/2025

Milestone Tragedy 🥲

23/07/2025

school & college এর শিক্ষার্থী সরাসরি দেখে ডিএমজি নিউজকে যা বললেন.......

বাংলাদেশের জনপ্রিয় Social Media  তারকা Sazu Magura  এবার নতুন রূপে দর্শকদের সামনে আসছেন—টক শো সঞ্চালক হিসেবে। DMG TV (ফে...
30/06/2025

বাংলাদেশের জনপ্রিয় Social Media তারকা Sazu Magura এবার নতুন রূপে দর্শকদের সামনে আসছেন—টক শো সঞ্চালক হিসেবে। DMG TV (ফেসবুক) & DMG NETWORK(ইউটিউব) এর উদ্যোগে শিগগিরই শুরু হতে যাচ্ছে নতুন টক শো ‘DMG CELEBRITY SHOW’, যার সঞ্চালনা করবেন এই তারকা Anchor.

এই টক শো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সম্প্রচারিত হবে। প্রথম পর্বটির shooting হবে আগামী 10 জুলাই,2025

বাংলাদেশে অবস্থানরত Sazu Dmg সম্প্রতি social platform এ নানানভাবে আলোচিত ও সমাদৃত এবং দেশের বিভিন্ন প্রান্তে সামাজিক,কর্পোরেট,ক্রিড়াঙ্গন সহ শতশত বিনোদনমুলক ইভেন্টে এংকরোরিং এ অংশগ্রহণ করেছেন। এবার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গ্লোবালি বাংলাদেশিদের জীবনকথা তুলে ধরবেন তিনি এই অনুষ্ঠানটিতে। এছাড়াও স্যাটেলাইট টিভি চ্যানেলেও সময় দিবেন বলে জানিয়েছেন।

‘ডিএমজি সেলিব্রিটি শো’-এ থাকবে দেশ-বিদেশের তারকাদের একান্ত সাক্ষাৎকার, তাদের কাজ ও এচিভমেন্ট, দেশ ও প্রবাসীদের জীবনের গল্প, সামাজিক বাস্তবতা, নতুন প্রজন্মের চিন্তা-ভাবনা, উদ্ভাবন ও সংগ্রামের রূপকথা। পাশাপাশি থাকবে দর্শকদের মনের ছোঁয়া দেওয়া হালকা আড্ডা,গান ও কমেডি।

এই নতুন ভুমিকা সম্পর্কে শাহজাহান সাজু বলেন, “এটা আমার জন্য নতুন কিছু নয় বরং পুরানো অভিজ্ঞতাকে ফোকাস করা। আমি এমন একটি অনুষ্ঠান তৈরি করতে চাই, যেখানে বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়া গল্পগুলো উঠে আসবে।”

তিনি আরও জানান, এই টক শোর মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী প্রবাসী ও বাংলাদেশিদের মনের কথা, জীবনের জটিলতা ও সাফল্যের গল্প তুলে ধরার চেষ্টা করবেন। নতুন উঠতি প্রতিভাবানদের প্রোমোশনের পথ সহজ হবে।
.........
HM Faysal Ahmed
Senior Staff Reporter
DMG News
30.06.2025 Dhaka.

06/06/2025

Eid Mobarak 💢

01/06/2025

গতকাল আমরা ডিএমজি টীম ছিলাম অভিনয়শিল্পী সংঘের বাৎসরিক উৎসবে।

29/05/2025

Cafe M ' presented celebrity coffee adda with Sazu Magura ☕

Guest : Israt Jahan Tv Actress & Ramp Model.

28/05/2025

ফিমেল ফিট মডেল বিজয়ীর খালি কন্ঠে গান 🎵

৫০ + মডেল,সেলিব্রিটি এবং ব্রান্ড প্রোমোটর নিয়ে আয়োজিত হতে যাচ্ছে....
28/05/2025

৫০ + মডেল,সেলিব্রিটি এবং ব্রান্ড প্রোমোটর নিয়ে আয়োজিত হতে যাচ্ছে....

"মেরিল প্রথম আলো পুরষ্কার ২০২৪"-এর ২৬তম আসরে যারা পুরষ্কার পেয়েছেন:-🏆 বিশেষ সম্মাননা★▪️আজীবন সম্মাননা: আবুল হায়াত▪️বিশেষ...
24/05/2025

"মেরিল প্রথম আলো পুরষ্কার ২০২৪"-এর ২৬তম আসরে যারা পুরষ্কার পেয়েছেন:-

🏆 বিশেষ সম্মাননা★

▪️আজীবন সম্মাননা: আবুল হায়াত
▪️বিশেষ সম্মাননা স্মারক: শাকিব খান

🎭 তারকা জরিপ (পাঠক ভোট) বিভাগ★

▪️সেরা চলচ্চিত্র অভিনেতা: শাকিব খান [তুফান]
▪️সেরা চলচ্চিত্র অভিনেত্রী: মেহজাবীন চৌধুরী [প্রিয় মালতী]
▪️সেরা টেলিভিশন অভিনেতা: তৌসিফ মাহবুব [লাবসাব]
▪️সেরা টেলিভিশন অভিনেত্রী: তানজিম সাইয়ারা তটিনী [লাবসাব]
▪️সেরা গায়ক: প্রীতম হাসান [লাগে উরা ধুরা | তুফান]
▪️সেরা গায়িকা: দিলশাদ নাহার কণা [দুষ্টু কোকিল | তুফান]
▪️সেরা নবাগত (চলচ্চিত্র এবং টেলিভিশন): ফররুখ আহমদ রেহান [যুগল]

📝 সমালোচক পুরস্কার বিভাগ★

▪️সেরা চলচ্চিত্র: প্রিয় মালতী
▪️সেরা চলচ্চিত্র অভিনেতা: মামনুন হাসান ইমন [মায়া] (ওয়েবফিল্ম)
▪️সেরা চলচ্চিত্র অভিনেত্রী: মেহজাবীন চৌধুরী [প্রিয় মালতী]
▪️সেরা চলচ্চিত্র পরিচালক: শঙ্খ দাশগুপ্ত [প্রিয় মালতী]

▪️সেরা ওয়েবসিরিজ: রঙিলা কিতাব [হইচই]
▪️সেরা ওয়েবসিরিজ অভিনেতা: মোশাররফ করিম [আধুনিক বাংলা হোটেল | চরকি]
▪️সেরা ওয়েবসিরিজ অভিনেত্রী: জিন্নাত আরা [সিনপাট | চরকি]
▪️সেরা ওয়েবসিরিজ পরিচালক: নুহাশ হুমায়ূন [২ষ | চরকি]
▪️সেরা চিত্রনাট্যকার (ওয়েবসিরিজ): সালজার রহমান [কালপুরুষ | চরকি]

▪️সেরা অভিনেতা (সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র): খায়রুল বাসার [রোদ বৃষ্টির গল্প]
▪️সেরা অভিনেত্রী (সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র): তাসনিয়া ফারিণ [পরস্পর]
▪️সেরা পরিচালক (সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র): জাহিদ প্রীতম [বুক পকেটের গল্প]
▪️সেরা চিত্রনাট্যকার (সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র): সুব্রত সঞ্জীব [রোদ বৃষ্টির গল্প]

#

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMG News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share