03/08/2026
ঈশ্বরদীতে গণ পিটুতে চোর নিহত,,৷।
গত ৩রা আগষ্ট ২০২৬ তারিখ রাত্রি তিনটার দিকে ঈশ্বরদীর সাহাপুর মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ হাবিবুল মন্ডল, পিতা: মৃত আফসার আলী মন্ডলের বসতবাড়ির সামনে অবস্থিত দোকানে চুরির উদ্দেশ্যে পেশাদার চোর হিসেবে পরিচিত মানিক ওরফে সুমন প্রবেশ করে। এ সময় হাবিবুল মন্ডল চুরির বিষয়টি টের পেয়ে বাধা দিলে অভিযুক্ত তার কাছে থাকা চায়নিজ কুড়ালদিয়ে হাবিবুল মন্ডলের হাত ও পিঠে এলোপাতাড়ি কোপ দেয়। হাবিবুল মন্ডলের ডাক-চিৎকার শুনে তার ছেলে শাকিল এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে। বিষটি টের পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে অভিযুক্তকে আটক করে গণধোলাই দিলে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
কপি