04/09/2026
টাঙ্গাইলের সখীপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারী, এক খদ্দের ও বাড়ির মালিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কালিদাস রোড এলাকার পল্টনপাড়া থেকে তাদের আটক করা হয়। পরে সখীপুর থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ওই বাড়ির মালিক রায়হান ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে নারী এনে তাদের বাড়িতে দেহব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী সোমবার সন্ধ্যায় বাড়িটিতে গিয়ে কয়েকজনকে আটক করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।