19/09/2026
হঠাৎ এই ছবিটা নজরে পড়লো আর নিজেকে আপলোড করা থেকে আটকাতে পারলাম না! উনি হচ্ছেন আমার বড় ভাই ❤️। এই ছবিটা যখন তোলা হয় (১০ আগস্ট, ২০২৪), তখন উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, বুকে ছিল গভীর ক্ষত, সেলাই এবং প্রচন্ড ব্যথা। কিন্তু এই অসুস্থ শরীর নিয়েও তিনি নিজের দুঃখ-কষ্ট ভুলে গিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। শুধু পাশে দাঁড়িয়েছিলেন তা নয়, আমাদের খেলার স্পন্সরও করেছিলেন তিনি। এই ভালোবাসার ঋণ শোধ করার মতো নয়। আমার কাছে উনি শুধুই বড় ভাই নন, নিজের বড় ভাইয়ের মতো শ্রদ্ধেয় এবং ভালোবাসার মানুষ। অসুস্থতার মাঝেও আমাদের প্রতি তাঁর এই আত্মত্যাগ আমার হৃদয় ছুঁয়ে গেছে। ভাইয়া, আপনাকে অনেক ভালোবাসি ও শ্রদ্ধা করি! আপনি সব সময় আমাদের অনুপ্রেরণা ❤️।