Swapno71 Prokashon, Dhaka

Swapno71 Prokashon, Dhaka সৃজন ও মননশীল প্রকাশনী

স্বপ্ন '৭১ প্রকাশনার নতুন চিন্তা চেতনায় ২০২১ এর নব পর্যায় যাত্রা। মু‌ক্তিযু‌দ্ধের আর্দশে শিল্প~সা‌হিত‌্য, ই‌তিহাস-ঐ‌তিহ‌্য, জ্ঞান-‌বিজ্ঞা‌নের চর্চায় দেশ ও বি‌দে‌শের লেখক‌দের পরিচ্ছন্ন, সম্পাদিত ও নির্ভুল বই প্রকা‌শের অঙ্গীকার।

দৈনিক সুখবর পত্রিকায় প্রকাশিত হয়েছে ৩১.০৮.২০২৬
31/08/2026

দৈনিক সুখবর পত্রিকায় প্রকাশিত হয়েছে ৩১.০৮.২০২৬

আগামীকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৫০তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে মুক্ত আসর ও আমিই নজরুল আয়োজন করেছে "নজরুল স্মরণে' ...
28/08/2026

আগামীকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৫০তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে মুক্ত আসর ও আমিই নজরুল আয়োজন করেছে "নজরুল স্মরণে' শীর্ষক অনুষ্ঠান। প্রকাশিত হবে Kathbirali-কাঠবিড়ালি প্রকাশন থেকে দুইটি বই। অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত..

স্বপ্ন ৭১ প্রকাশন নতুন বই কোডিংয়ের প্রথম পাঠ..নওশেদ আলম মূল্য: ১৯০টাকা
26/08/2026

স্বপ্ন ৭১ প্রকাশন নতুন বই
কোডিংয়ের প্রথম পাঠ..
নওশেদ আলম
মূল্য: ১৯০টাকা

23/08/2026

শতবর্ষে সুকান্ত
অসংখ্য ধন্যবাদ Jamuna Television
Asha Zahid
Masum Rabby Bhai

ব্রাজিলকে ৬-০ গোলে হারানোর গল্পটা মোটেও গাঁজাখুড়ি কিছু নয়। কিন্তু বাংলাদেশের সেই জয়ে ছিল শুভঙ্করের ফাঁকি। ১৯৯০ সালে সুইড...
19/08/2026

ব্রাজিলকে ৬-০ গোলে হারানোর গল্পটা মোটেও গাঁজাখুড়ি কিছু নয়। কিন্তু বাংলাদেশের সেই জয়ে ছিল শুভঙ্করের ফাঁকি। ১৯৯০ সালে সুইডেন ও ডেনমার্কের গোথিয়া ও ডানা কাপে ব্রাজিল, ফ্রান্সের মতো ফুটবলশক্তিকে উড়িয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের একটি বয়সভিত্তিক দল। ইন্টারেনেট প্রযুক্তিহীন সেই যুগে রাষ্ট্রীয় প্রচারযন্ত্রের প্রচারণায় দেশের মানুষ বিভ্রান্ত হয়েছিল।

শুভঙ্করের ফাঁকিটা সেখানেই। দেশের খেলাধুলার ইতিহাসে এই গল্পটা এ প্রজন্মের জানা দরকার। এদেশের ফুটবল ইতিহাসে 'ব্ল্যাক সেপ্টেম্বর' কেবল একটি ঘটনাই নয়, নিরন্তর লজ্জার এক অধ্যায়। ৪৩ বছর আগে ইমরান খান, জাভেদ মিয়াঁদাদদের পাকিস্তান দলের প্রথমবারের মতো বাংলাদেশ সফরে কী এমন ঘটনা ঘটেছিল! কীভাবে এদেশের খেলাপ্রেমী মানুষের মন থেকে হারিয়ে গেল আবাহনীমোহামেডানের উন্মাদনা। তুঙ্গস্পর্শী জনপ্রিতা থেকে কীভাবে পতন হলো বাংলাদেশের ফুটবলের? এই বই হাতে নিলে পাঠক এমন সব গল্প পাবেন, যে গল্প গুগলে সার্চ দিয়ে পাওয়া যায় না। চ্যাটজিপিটিরও সাধ্য নেই এসব ঘটনার সন্ধান সহজে মিলিয়ে দেওয়ার।

**আবাহনী-মোহামেডান ও সেই সময়ের গল্প
*নাইর ইকবাল
*মূল্য: ৩০০ টাকা

আমাদের ঠিকানা: ৭৬, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা-১২০৫, বাংলাদেশ।

বইটি অর্ডার করতে মেসেজ করুন বা কমেন্ট করুন। ফোনে অর্ডার

করুন: 01737373860

https://www.rokomari.com/book/288642/abahani -mohammedan-and-story-of-that-time

"শতবর্ষে সুকান্ত" আয়োজনে গান কবিতা,  আলোচনা ও বই প্রকাশ। উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
15/08/2026

"শতবর্ষে সুকান্ত" আয়োজনে গান কবিতা, আলোচনা ও বই প্রকাশ। উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত "শতবর্ষে সুকান্ত" । আয়োজন বিকেলে ৫টায়..অনুষ্ঠানস্থল থেকেও ...
15/08/2026

প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত "শতবর্ষে সুকান্ত" । আয়োজন বিকেলে ৫টায়..
অনুষ্ঠানস্থল থেকেও সংগ্রহ করতে পারবেন। এছাড়া মন্তব্য ঘরে রকমারি লিংক দেওয়া আছে।
পৃষ্ঠা ২২৪
মূল্য ৫০০টাকা
২৫% ছাড়!

স্ব প্ন ৭ ১ প্র কা শ ন এ র ন তু ন ব ই প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিতব্য স্মারকগ্রন্থ " শতবর...
12/08/2026

স্ব প্ন ৭ ১ প্র কা শ ন এ র ন তু ন ব ই
প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিতব্য স্মারকগ্রন্থ " শতবর্ষে সুকান্ত" ।
দুই বাংলার ৪০জন বিশিষ্ট প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, কবি, রাজনীতিবিদ, লেখক, গবেষক, শিক্ষাবিদ, কবির পরিবার ও বন্ধুদের লেখা নিয়ে ২২৪ পৃষ্টার এই স্মারক বা গবেষণামূলক গ্রন্থটি আগামী ১৫ আগস্ট, শনিবার বিকেল ৫টায় প্রকাশিত হবে।
:: শতবর্ষে সুকান্ত:::
সংগ্রহ ও সম্পাদনা: আবু সাঈদ
প্রচ্ছদ: নিয়াজ চৌধুরী তুলি
প্রকাশন: স্বপ্ন ৭১ প্রকাশন
মূল্য: ৫০০ টাকা
পৃষ্ঠা: ২২৪
পাওয়া যাবে: কাঁটাবনের স্বপ্ন ৭১ প্রকাশন অফিসে, স্বপ্ন ৭১ ডটকম, রকমারি ডটকম, ওয়াফি লাইফ ডটকম, বাতিঘর, পাঠক সমাবেশসহ সব অনলাইনে। কলকাতায় পাবেন উদার আকাশে। [email protected]
www.swapno71.com

আগামী ১৫ আগস্ট, শনিবার, কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ নিয়ে মুক্ত আসর ও স্বপ্ন ‘৭১ প্রকাশন আয়োজন করেছেন ‘শতবর্ষে সুকা...
10/08/2026

আগামী ১৫ আগস্ট, শনিবার, কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ নিয়ে মুক্ত আসর ও স্বপ্ন ‘৭১ প্রকাশন আয়োজন করেছেন ‘শতবর্ষে সুকান্ত’। এই উপলক্ষে প্রকাশিত হবে একটি শতবর্ষ স্মারকগ্রন্থ। এছাড়া অনুষ্ঠানে থাকবে আলোচনা, গান ও কবিতা আবৃত্তি। সবাই আমন্ত্রিত.

শব্দঝড় উড়িয়েছে ধূমকেতুর দ্রোহী পতাকা। শ্রাবণ মাসের ২৬ তারিখ, ১৩২৯ বঙ্গাব্দ (১৯২২ সালের ১১ আগস্ট) প্রথম প্রকাশিত হয়ে সর্ব...
09/08/2026

শব্দঝড় উড়িয়েছে ধূমকেতুর দ্রোহী পতাকা। শ্রাবণ মাসের ২৬ তারিখ, ১৩২৯ বঙ্গাব্দ (১৯২২ সালের ১১ আগস্ট) প্রথম প্রকাশিত হয়ে সর্বপ্রথম ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা দাবি করে নজরুলের ধূমকেতু। সপ্তাহের দুই দিন শুক্রবার ও মঙ্গলবার, প্রকাশকাল থেকে ভারতবর্ষে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল নজরুল-সম্পাদিত পত্রিকাটি। সম্পাদক হিসেবে নয়, নিজেকে ধূমকেতুর সারথী হিসেবে পরিচয় দিতেন তিনি। সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয় ১৯২৩ সালের ২৭ জানুয়ারি। প্রকাশের শত বছর পেরিয়ে গেলেও স্বল্পকাল স্থায়ী এই পত্রিকা ওই সময় অগ্নিস্ফুলিঙ্গের মতো আবির্ভূত হয়। অমঙ্গলনাশক হিসেবে সর্বযুগের অসচেতন-অর্ধচেতন মানুষের জন্য পত্রিকাটি অগ্নিসেতু রূপে সংযোগ স্থাপন করেছে অতীতের সঙ্গে বর্তমানের এবং বর্তমানের সঙ্গে ভবিষ্যতের। প্রধান উদ্দেশ্য ছিল দেশবাসীকে স্বাধীনতা ও মানবতার বিপ্লবী ডাকে উজ্জীবিত করা। আরো পড়ুন........

**শতবর্ষ পেরিয়ে নজরুলের ধূমকেতু
**মোহিত কামাল
**মূল্য ৫০০ টাকা

বইটি অর্ডার করতে মেসেজ করুন বা কমেন্টে দেয়া লিংকে ক্লিক করুন। ফোনে অর্ডার করুন: 01737373860

https://www.rokomari.com/book/458708/shotoborsho-peria -nazruler-dhumketu

Address

৭৬, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা ১২০৫।
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Swapno71 Prokashon, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Swapno71 Prokashon, Dhaka:

Shortcuts

Share

Category