STV News

STV News The idea of 24-hour news, if you really step back, is pretty insane. Just even saying '24-hour news' almost has satire laced in it.

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান ও বন্ধ মিল-কারখানা চালুর দাবিতে মানববন্ধনফরিদপুর জেলা প্রতিনিধি:গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধান এব...
11/09/2026

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান ও বন্ধ মিল-কারখানা চালুর দাবিতে মানববন্ধন

ফরিদপুর জেলা প্রতিনিধি:

গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধান এবং বন্ধ মিল-কারখানা দ্রুত চালুর দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখা।
বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে
শহরের ‌জনতার মোড়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিপিবির‌‌ প্রেসিডিয়াম
সদস্য ‌রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে মানববন্ধনে
এ সময় উপস্থিত ছিলেন সিপিবি ফরিদপুরের সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের শিল্প ও উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এর ফলে শ্রমিক-কর্মচারীরা কর্মসংস্থান হারাচ্ছেন। শিল্পখাত সচল রাখা, কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় বন্ধ মিল-কারখানাগুলো দ্রুত চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

10/09/2026

মধুখালীতে সন্তানের ঘরে গরু জায়গা হলেও মায়ের জায়গা হলো না,৬০বছর বয়সী বিধবা মা থাকবে এখন বৃদ্ধাশ্রমে

10/09/2026

নি*ষি*দ্ধ সংগঠন মধুখালী উপজেলা ও পৌর ছা*ত্র*লীগের ভার্চুয়ালি আলোচনা সভায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সাংগঠনিক উদ্যোগ:আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক হওয়ার আহ্বান

09/09/2026

মধুখালীতে ৭০ বছর বয়সী বৃদ্ধা মা সন্তানদের কাছে ঠাই না পেয়ে এখন যেতে হবে বৃদ্ধাশ্রমে,বিস্তারিত পরবর্তী নিউজ

ফরিদপুরে অ/বৈধ বিদ্যুৎ সংযোগের বি/রু/দ্ধে অ/ভিযান, সংযোগ বিচ্ছিন্ন ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার...
09/09/2026

ফরিদপুরে অ/বৈধ বিদ্যুৎ সংযোগের বি/রু/দ্ধে অ/ভিযান, সংযোগ বিচ্ছিন্ন

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
এসময় আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার এবং রাত ৮টার পর দোকানপাট বন্ধের সরকারি নির্দেশনা বাস্তবায়নে তদারকি করা হয়।
গতকাল ‌মঙ্গলবার রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিস থেকে মোট ৯টি টিম বিভিন্ন ১০টি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান, রাস্তার বাতি, অটো চার্জ ও গ্যারেজে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়। পাশাপাশি রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার বিষয়ে গ্রাহকদের সচেতন করা হয়।

অভিযান চলাকালে রাত ৮টার পর চালু থাকা ১৬টি দোকান শনাক্ত করা হয়। এসব দোকানের মালিককে সতর্ক করা হয়েছে। এছাড়া একটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ফরিদপুর নিউমার্কেটে মোবাইল কোর্ট অভিযান, জনতা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানাফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর নিউমার্কেট এল...
08/09/2026

ফরিদপুর নিউমার্কেটে মোবাইল কোর্ট অভিযান, জনতা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর নিউমার্কেট এলাকায় কারেন্ট জাল সংক্রান্ত অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় জনতা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেটের জনতা স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফরিদপুর র‍্যাবের কোম্পানি কমান্ডার ফারহান ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অভিযানকালে কারেন্ট জাল সংক্রান্ত বিষয়ে জনতা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

08/09/2026
মধুখালীতে সড়কের পাশে তালগাছের চারা রোপণ, ইউএনওকে ধন্যবাদ এলাকাবাসীর"
08/09/2026

মধুখালীতে সড়কের পাশে তালগাছের চারা রোপণ, ইউএনওকে ধন্যবাদ এলাকাবাসীর"

অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে “জুলাই জ/ঙ্গি” আখ্যা দিয়ে ইতালির ভেনিস শহরে হা/ম/লা চালিয়েছে আওয়ামী লীগের স/ন্ত্রা/সীরা। হাম...
08/09/2026

অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে “জুলাই জ/ঙ্গি” আখ্যা দিয়ে ইতালির ভেনিস শহরে হা/ম/লা চালিয়েছে আওয়ামী লীগের স/ন্ত্রা/সীরা। হামলার শিকার হয়েছেন বাঁধনের ভাই, ভাইয়ের স্ত্রী এবং কোলে থাকা অবোধ শি/শুটিও

07/09/2026

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীর ভবিষ্যৎ পরিকল্পনা ও পড়ালেখার কৌশল নিয়ে ঐশীর দেওয়া পরামর্শ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

Address

Malibagh Cawdhuripara
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when STV News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share