13/03/2026
মহেশখালী উপজেলা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল সম্পন্ন।
প্রেস বিজ্ঞপ্তি
জুমাবার ( ২৩ রমাদান, ১৩ মার্চ ) মহেশখালী শাহাব উদ্দিন টার্ফ এন্ড রেস্টুরেন্ট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে উপজেলা যুব মজলিসের জিম্মাদার মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ ইউনুছ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা রহমতুল্লাহ ও সেক্রেটারী মাওলানা আবুল খাইর।
মহেশখালী উপজেলা জিম্মাদার মাওলানা মুনির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কক্সবাজার জেলা প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মুফতী আতিকুর রহমান আজিজী, মুখ্য আলোচনা করেন জেলা বায়তুলমাল বিভাগের সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জিম্মাদার মাওলানা তানজিল হুসাইন। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস,যুব মজলিস, ছাত্র মজলিসের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যুবনেতা রিফাত শরীফের কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া প্রাণবন্ত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি মহেশখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওসমান গণি, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আরব আমিরাতের সহ-সভাপতি সাদেক মোস্তফা জসিম, ইসলামী যুব আন্দোলন মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন।
ইফতার মাহফিলের শেষে সভাপতির সমাপনী বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান এবং মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের শান্তি-স্থিতিশীলতা কামনায় আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মুনাজাত পরিচালনা করেন প্রধান আলোচক মুফতী আতিকুর রহমান আজিজী।