21/03/2026
ক্ষিদে সহ্য করতে না পেরে পাশের জমির টমেটো খেয়ে পেট ভরানো—এটাই ছিলো স্মৃতির শৈশবের বাস্তবতা… 😔
হ্যাঁ, বলছি Touch of Srity’র স্মৃতির কথা—অভাবের সংসারে জন্ম, জন্মের পরই তাকে অন্যের কাছে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত, কিন্তু দাদীর ভালোবাসায় সে থেকে যায় নিজের ঘরেই। তারপর শুরু হয় কঠিন জীবন…
যে বয়সে খেলাধুলা করার কথা, সে বয়সেই সহ্য করতে হয়েছে সৎ মায়ের নি'র্যা'তন, গা*লি আর অ'নাহার। একবেলা খাবারের জন্য করতে হতো সব কাজ, আর একটু দেরি হলেই বন্ধ হয়ে যেতো ভাত। তাই ক্ষিদার জ্বালায় কখনো পাশের জমি থেকে টমেটো খেয়ে বেঁচে থেকেছে সে… 😭
নিজের পড়াশোনার খরচও চালিয়েছে নিজের কষ্টের উপার্জনে…!
আজ যখন সে তার গল্প বলে, চোখের পানি ধরে রাখা যায় না… 💔
আমরা না জেনে কত সহজেই মানুষকে বি'চার করি… কিন্তু প্রত্যেকটা হাসির আড়ালেই লুকিয়ে থাকতে পারে হাজারটা কষ্টের গল্প।
স্মৃতির জন্য অনেক দোয়া ও ভালোবাসা 🤲❤️
সে যেন জীবনে আরও অনেক দূর এগিয়ে যায়।