G News 71

G News 71 সঠিক সংবাদ পেতে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ

27/08/2026

রূপগঞ্জে রাতের আঁধারে
মসজিদের জমি জবর দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাতের আঁধারে ব্যক্তিমালিকানাধীন জমির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে বাড়িয়ারটেক জামে মসজিদের জমিতে বালি ফেলে দখল চেষ্টার অভিযোগ ওঠেছে উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ সিরাজুল ইসলামের বিরুদ্ধে।২৭ আগষ্ট বৃহস্পতিবার রাত ২ টার দিকে উপজেলার পশ্বি এলাকায় এমন ঘটনা ঘটে।

ভুক্তভোগী জোয়ার সাহারা এলাকার বাসিন্দা জমি মালিক শুকুর আহম্মদ থানায় লিখিত অভিযোগ সূত্রে জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের
পশ্বি মৌজায় ১৪.১৭ শতাংশ সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হয়ে নামজারীসহ ভোগ দখল করে আসছিলেন। কিন্তু সীমানা সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার রাত ২ টার দিকে রাজভ্যালি সিটির চেয়ারম্যান সৈয়দ সিরাজুল ইসলাম ও তার সহযোগি বাড়িয়াছনির বাসিন্দা রশিদ বেপারী, ইসরাফিল বেপারী, মোঃ সজল খন্দকার, মাসুম প্রধানসহ লোকজন রাতারাতি শুক্কর মাহমুদের অজ্ঞাতনামা ১৫/১৬ জন হাতে লোহার রড, শাপল, হ্যামারসহ মারাত্মক অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আর.সিসি পিলারসহ বাউন্ডারী ওয়াল ভাংচুর করে চলে যায়।

এ সময় কেয়ারটেকারকে মেরে রক্তাক্ত জখম করে মালামাল লুটে নেয়।

বাড়িয়াটেক জামে মসজিদের সাধারণ সম্পাদক সেলিম মিয়া অভিযোগ করে বলেন,তাদের মসজিদের জমিতে জোর করে সৈয়দ সিরাজগং মসজিদের জমিতে বালি ফেলে দখলে নেয়ার চেষ্টা করছে।

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সৈয়দ সিরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, শুক্কুর ও তার ছেলে ভাটারা এলাকায় আওয়ামীলীগ নেতা। তাদের ক্রয় করা জমি নিয়ে বিরোধ আছে,কিন্তু তারা সমাধান না করে কাজ শুরু করায় সমস্যা হয়েছে।আর মসজিদের জমিতে আমি বালি ফেলিনি,বরং মসজিদের লোকেরাই বালি ফেলেছে।

এসব নিয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

18/06/2026
21/05/2026

ভালো নেই খাড়ী তৈরির কারিগররা।

21/05/2026

রুপগঞ্জে স্কুল মেরামত না কারায় জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা দান আতংকে শিক্ষার্থীরা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when G News 71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to G News 71:

Shortcuts

Share