22/09/2026
আপনারা একটা বই কিনলে তাতে কত মানুষের রিজিক হয়, জানেন?
লেখক/অনুবাদক
প্রুফরিডার/সম্পাদক
প্রচ্ছদশিল্পী
সেটাপম্যান
কাগজ, সুতা, আঠা, কালি সংশ্লিষ্ট লোকেরা
ছাপাখানা সংশ্লিষ্ট সবাই (অন্তত ৪/৫ জন)
বাঁধাইখানা সংশ্লিষ্ট সবাই (অন্তত ৬/৭ জন)
কয়েকজন কুলি
ভ্যানচালক
প্রকাশনী সংশ্লিষ্ট সবাই, যেমন : গোডাউন কিপার, হিসাবরক্ষক, সেলস কাউন্টার, সেলস এক্সিকিউটিভ, মার্কেটিংয়ের লোকজন, অফিস সহকারী, দোকান সহকারী, ডিজাইনার, কনন্টেন্ট রাইটার, ভিডিও ক্রিয়েটর, মালিক প্রমুখ। (কোনো কোনো পদে ২/৩ জনও থাকে।)
শুধু তাই না, এদের খাবারের জোগান যারা দেয়, যার ফ্ল্যাট ভাড়া নিয়ে অফিস হয়, দোকান যার জায়গায়, নিচে গরিব সিঙ্গারাওয়ালা, তাদেরও রিজিক উঠে আসে আপনার এক কপি বই কেনা থেকে।
কত টাকার বই কিনেছেন আপনি? দুইশো, আড়াইশো, পাঁচশো? প্রতিদিন সন্ধ্যায় আমরা বাজারে চা খেতে বসলেও বিল এটাই আসে। কখনো আরও বেশি।
অথচ মাসে মাত্র ১টা দিনের চা-পানির বিল দিয়ে যদি একটা বই কেনেন, কত মানুষের মুখে আপনি হাসি ফোটাতে পারছেন! এসব মানুষদের পরেবারে গড়ে ৪ জন করে সদস্য ধরেন, কতজন হলো?
কারও বাবার ওষুধের টাকা, মায়ের অপারেশন, স্ত্রীর চিকিৎসার জোগান হয় আপনার ওই মাসে ১টা ২টা বই কেনা থেকেই!
বইতুল মুকাররমে ইসলামি বইমেলা চলতেসে। পূর্ব গেইটে (নট দক্ষিণ গেইট)। মেলায় যান, বই কেনেন।
খাবার একবার খাবেন, শেষ! বই আজীবন আপনার চিন্তায়-মননে থেকে যাবে। আগেকার অনেক মনীষী পড়ায় ডিস্টার্ব হবে, এজন্য রান্না করা বা তৈরি খাবার খেতেন না। ছাতু ভিজিয়ে কপ করে গিলে ফেলতেন।
— সংগৃহীত