13/08/2026
"নাওয়ারাল্লাহু মুলূকুহু বেনূরে মোহাম্মাদিন, আউয়ালাল সাল্লাল্ লাহু আলাইহে অ আলেহি" অর্থাৎ মোহাম্মদ আল্লাহর নূর। এই নূর সকল সৃষ্টির আদি। এই নূরের দ্বারা আল্লাহতা'লা তাঁহার সৃষ্টিকে আলোকিত করিয়াছেন।
মোহাম্মদ আল্লাহর নূর। আমাদের অস্তিত্ব তাঁহার নূর হইতে। অতএব, মোহাম্মদ (আ)-এঁর অনবদ্য চিত্র, অর্থাৎ মানসপটে কল্পিত একটি ছবি আমার চিত্তে উদ্ভাসিত হইয়া উঠুক।
আমার জড়-অস্তিত্বকে সূক্ষ্মাণুসূক্ষ্মরূপে পরিবর্তিত করিয়া কোরানের 'হৃদ কন্দরে' প্রবেশের যোগ্যতা অর্জন করিতে হইবে।
নূর যতদূর প্রসারিত অন্ধকার ততদূর বহিষ্কৃত। কাজেই যে যতটুকু উম্মত হইতে পারিয়াছেন ততটুকুই তাহার অন্ধকার দূরীভূত হইয়াছে।
সূত্র ঃ- কোরান দর্শন।
— মাওলা শাহ্ সূফী সদর উদ্দিন আহ্ মদ চিশতী ( আ.)।