10/08/2026
মোল্লা খালিদ সাইফুল্লাহ'র নিজের লেখাই তার এই ন্যারেটিভের বিরুদ্ধে সাক্ষী। আপনিই লিখেছেন, যখন খেলাফত মজলিস কার ছায়ায় যাবে তা নিয়ে দ্বিধায় ছিলো তখন শায়েখে চরমোনাই মামুনুল হককে পীড়াপীড়ি করেছিলেন, যার ফলে মামুনুল হক ১১দলীয় ঐক্যে যোগদান করেন।
এখন বলুন, যে ব্যক্তি ঐক্য চান না, তিনি কেন অন্য দলকে ঐক্যে আনার জন্য এতটা মাথা ঘামাবেন?
আরও মজার বিষয়—মামুনুল হক নিজেই পরে বলেছেন, তাকে কেউ জোর করেনি। তিনি এনসিপিকে সামনে রেখে রাজনৈতিক সমীকরণ বিবেচনা করেছিলেন এবং জামায়াতের সঙ্গে এনসিপি যুক্ত হওয়ায় ১১ দলীয় ঐক্যে এসেছিলেন।
তাহলে মোল্লা সাহেব, আপনার কথা সত্য, নাকি মামুনুল হকের কথা সত্য?
একই ঘটনা নিয়ে দুই বয়ান। দুটো বয়ানকে একসঙ্গে সত্য বানানোর চেষ্টা করলে সেটাকে আর ইতিহাস বলা যায় না, রাজনৈতিক ডাবল স্ট্যান্ডার্সবাজি বলে।
- মুহাম্মাদ শাহরিয়ার তাজ
অনলাইন অ্যাক্টিভিস্ট ও সংগঠক