Shah Rafi Ahmed

Shah Rafi Ahmed I am a digital creator

14/12/2024
23/08/2024

রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দুর করবে,
মহান আল্লাহ্ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে
রক্ষা করবেন। ________(তিরমিজি, হাদিস নং ২৯৪৫)

আত্মকর্মসংস্থা- লেখাপড়া শেষ করার পর আমরা অনেকেই বিভিন্ন চাকরি-বাকরির চেষ্টা করে থাকি। নিজের পছন্দমত চাকরি না পেলে আমরা ...
18/06/2023

আত্মকর্মসংস্থা- লেখাপড়া শেষ করার পর আমরা অনেকেই বিভিন্ন চাকরি-বাকরির চেষ্টা করে থাকি। নিজের পছন্দমত চাকরি না পেলে আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু দেশের সে পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় দেশের বিপুল পরিমাণ শিক্ষিত মানুষ বেকার হয়ে পড়ে আছে। আজ আমরা আত্মকর্মসংস্থান – ব্যক্তিগত ও জাতীয় উন্নয়নে ভূমিকা নিয়ে আলোচনা করবো;

দিনে দিনে মানুষেরমাঝে চাকুরির প্রতি নির্ভর না থাকার বিষয়টি উন্নতি ঘটছে। আমাদের দেশে শিক্ষিত তরুণরা এখন আর চাকরি বাকরির দিকে না তাকিয়ে নিজেরাই কোন কিছু করার চেষ্টা করছে।

উচ্চশিক্ষা শেষ করার পর অনেক তরুণ নিজের গ্রামের বাড়িতে গিয়ে বা নিজের আশেপাশে নিজের বিবেক বিবেচনা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে পর্যাপ্ত পরিমাণ আয় করে পরিবার ও নিজের ভরণপোষণ করছে।

এর মাধ্যমে অনেকেই উন্নতির উচ্চশিখরে আহরণ করেছে

বেকারত্ব একটি অভিশাপ। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেকারত্ব অনেক বেশি। বেকারত্বকে চলুন না বলি। বেকারত্বের এই অলস সময়টা...
16/06/2023

বেকারত্ব একটি অভিশাপ। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেকারত্ব অনেক বেশি। বেকারত্বকে চলুন না বলি। বেকারত্বের এই অলস সময়টাকে আপনি সঠিক ব্যবহারের মাধ্যমে হতে পারেন সফল ফ্রিল্যান্সার। কি ভাবছেন কিভাবে সম্ভব? আমি তো ছাত্র অথবা আমি এখন ছোটখাটো একটা চাকুরি করি। এর উত্তর হল সম্ভব আপনি চাইলেই সব সম্ভব। শুধু প্রয়োজন ধৈর্য্য এবং আত্মবিশ্বাস।

20/10/2022

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি ঠিক কত ধরনের কাজ করতে পারবেন তার কোন শেষ নেই। সবচেয়ে দারুণ বিষয় হলো এই প্রক্রিয়াতে আপনিই সর্বেসর্বা। আপনার মাথার ওপর ছড়ি ঘোরানোর কেউ নেই, নেই নিয়মিত ৯টা-৫টা অফিস করার বাধ্যবাধকতা। আপনি কাজ করতে পারবেন যেকোনোভাবে, যেকোনো স্থানে বসে, প্রয়োজনে যে কারো সাথে।

20/10/2022

CareersHub
Main Menu

ডিজিটাল মার্কেটিং কি এবং কাজের ক্ষেত্রে এর অপার সম্ভাবনা গুলো কি কি ?
ডিজিটাল মার্কেটিং কি এবং কাজের ক্ষেত্রে এর অপার সম্ভাবনা গুলো কি কি এই নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে। আজ আমরা সেই সকল উত্তর গুলোই জানার চেষ্টা করব। বর্তমান সময়ে ক্যারিয়ার, পেশা বা একজন ফ্রীল্যান্সার হিসাবে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আকাশচুম্বী বলা যায়।বাংলাদেশী কোম্পানি গুলোতে প্রতিনিয়তই ডিজিটাল মার্কেটিং চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।দেশীয় কোম্পানি গুলোর পাশাপাশি ইন্টারন্যাশাল মার্কেটেও ডিজিটাল মার্কেটিং রয়েছে ব্যাপক চাহিদা। ডিজিটাল মার্কেটিং হচ্ছে মূলত ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে অনলাইনে কোন পণ্য বা সার্ভিস এর মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করা। ইন্টারনেটের উপর ভিত্তি করে কোন পণ্য বা সার্ভিস এর প্রচার প্রচারণা করাকে ডিজিটাল মার্কেটিং বলে।

আপনি জেনে অবাক হবেন বর্তমানে ৮৪% মার্কেটার তাদের পণ্য বিক্রয় করার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে থাকে। ৫৫% ক্রেতা পণ্য ক্রয় করার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল। ই-কমার্সের ৪৩% ক্রেরা সরাসরি গুগলে সার্চ করে ওয়েবসাইট এ আসে। ৫১% ক্রেতা মোবাইল ফোনের মাধ্যমে তাদের প্রয়োজনীয় পণ্য অনলাইন থেকে কিনে থাকে। কোন পণ্য কেনার আগে ৭০% ক্রেতা সেই পণ্যে যাচাই বাচাই করে অনলাইনে।অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে ৮২% ক্রেতা ৫ মিনিট সময়ের মধ্যে বিক্রেতার সাথে লাইভ চ্যাটে কথা বলতে চান। তাই সময় এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে চিন্তা করার।আপনার প্রডাক্টকে আরো উন্নত করে সবার মাঝে ছড়িয়ে দিতে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অপরিসীম

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shah Rafi Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shah Rafi Ahmed:

Share