08/09/2026
বরিশালের নলসিটিতে মা চুরির অপবাদে নিজের অবুঝ মেয়েকে গরম খুন্তির ছ্যাঁ*কা! ভয়ে ৩৫ হাজার টাকায় কিডনি বি*ক্রি করতে ক্লিনিকে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিশু! 🥹
নলছিটিতে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মায়ের আলমারি থেকে ৩১ হাজার টাকা চুরির সন্দেহে শিশুটির হাতে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ।
অভিযোগ রয়েছে, টাকা ফেরত না দিলে আরও নির্যাতনের ভয় দেখানো হয়েছিল। সেই ভয় ও চাপ থেকে টাকা জোগাড় করতে শিশুটি মাত্র ৩৫ হাজার টাকায় নিজের কিডনি বি*ক্রির জন্য একটি ক্লিনিকে যাওয়ার চেষ্টা করে বলে জানা গেছে।
যে বয়সে একটি শিশুর হাতে থাকার কথা বই-খাতা, সেই বয়সে ভয় ও নির্যাতনের কারণে যদি তাকে নিজের শরীরের অঙ্গ বিক্রির কথা ভাবতে হয়—তাহলে এটি অত্যন্ত উদ্বেগজনক।