21/08/2026
কোটি টাকার জেরা শিখতে পড়ুন নিচের কয়েকটি লাইন:
⠀
আইনজীবী:
- আপনি আমার মক্কেলকে টাকা প্রদান করছেন বলে দাবি করছেন। কত টাকা প্রদান করেছেন?
⠀
সাক্ষী:
- ২ লক্ষ টাকা
⠀
আইনজীবী:
- কীভাবে প্রদান করেছেন? ক্যাশ নাকি চেক?
⠀
সাক্ষী:
- ক্যাশ
আইনজীবী:
- কয়টা বান্ডিল টাকা দিয়েছেন?
⠀
সাক্ষী:
- ১০ বান্ডিল।
⠀
আইনজীবী:
- কত টাকার নোটের বান্ডিল?
⠀
সাক্ষী:
- ১০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকার নোট সবই আছে ।
⠀
আইনজীবী:
- কবে টাকাটা প্রদান করেছেন?
⠀
সাক্ষী:
- ২০০২ সালের নভেম্বর মাসের ১১ তারিখ।
⠀
আইনজীবী:
- মাননীয় আদালত, ১০০০ টাকার নোট বাংলাদেশ ব্যাংক বাজারে সর্বপ্রথম অবমুক্ত করেছে ২০০৮ সালে।