Taiba Subah

Taiba Subah আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে 🖤❤️

04/04/2026
24/03/2026

একটা গল্প শুনেছিলাম:- (একদিন এক পাখি অন্য এক পাখিকে তার ভালোবাসার কথা জানায়। পাখিটি উত্তরে বলে "এখন তো তুমি আমাকে ভালোবাসো কিন্তু যখন আমার খারাপ সময় আসবে তখন ঠিকই তুমি উড়ে চলে যাবে।"

উত্তর শুনে পাখিটি খুবই ব্যথিত হয়ে পড়ে এবং আবেগি হয়ে তার দুটি ডানা কে'টে ফেলে তারপর সে বলে- দেখো এখন তো আমার কাছে পাখাও নেই আমি কখনোই তোমাকে ছেড়ে যাবোনা।

তারপর তারা এক সাথে জীবন কাটানো শুরু করে। একদিন সবকিছু ভেঙে তুমুল ঝড় আসার সম্ভাবনা দেখে ডানা কা'টা পাখিটি বলে "অনেক ঝড় হবে টের পাচ্ছি, তুমি আমার চিন্তা করোনা নিজের জান বাঁচাও, উড়ে যাও।"

সে সাথে সাথে উড়াল দিয়ে বিপদ সীমানার বাহিরে চলে যায়। পরক্ষণেই জানতে পারে তুফান আর আসেনি। সে আবার সেই পাখিটির কাছে ফেরত যায়। গিয়ে দেখে পাখিটি মা`রা গেছে। আর তার পাশেই একটা চিঠি রেখে গেছে।

যেখানে লিখা ছিলো:- যদি তুমি উড়ে যাওয়ার আগে শুধু একটিবার; শধু একটিবার আমাকে বলতে- "আমি চলে গেলে তোমার কী হবে?" তাহলে হয়তো আমি তুফান আসার আগে কখনোই ম`রতাম না।)

এই পৃথিবীতে এমন কিছু মানুষও ঠিক উড়ে যাওয়া পাখির মত। তারা চায় তাদের কেউ সবটুকু দিয়ে ভালোবাসুক, আর যখন কেউ বাসে তাকে বিনিময়ে দেয় সমুদ্র সমান বেদনা। এই মানুষ গুলো ওয়াদা হিসেবে শুনতে চায় "কখনো ছেড়ে যাবো না, কখনো বদলে যাবোনা" এমন কথা। অথচ একটা সময়ের পর এরাই ছেড়ে যায়, বদলে যায়।

23/03/2026

এখন শুধু শেষ সময়ের অপেক্ষা। সময় ফুরিয়ে গেলে ব্যথাও ছুটি নিবে।

21/03/2026

শুনেছি অভিশাপ নাকি কাজে লাগে,
তাহলে আমিও তোমাকে অভিশাপ দিলাম- চিরসুখী হও তুমি তোমার নতুন জীবনে। পুরোপুরি ভুলিয়ে দাও তোমার মন থেকে আমাকে।

আমি চাই তুমি হাসো, এমনভাবে হাসো যেন কোনো কালে আমার কান্নার শব্দও তোমার কানে না আসে। তোমার দিনগুলো হোক গোছানো, রাতগুলো নিশ্চিন্ত, আর ভবিষ্যৎটা হোক পরিকল্পনার মতো নিখুঁত।

যেখানে আমার নামটা থাকবে না কোনো পাতায়, কোনো কথোপকথনে, কোনো দীর্ঘশ্বাসে। আমি চাই তুমি ভালো থাকো- এই চাওয়াটাই আমার শেষ ভালোবাসা।

আমার স্মৃতিগুলোকে তুমি এমনভাবে সরিয়ে দাও, যেন কেউ আর তোমার বর্তমানের পথে বাধা না হয়। আমার বলা কথাগুলো ভুলে যাও, আমার নীরব অপেক্ষাগুলো মুছে দাও, আমার ভালোবাসাটাকে ভুল প্রমাণ করেও যদি তোমার শান্তি আসে- তাই হোক।

আমি এখানেই থেমে যাবো।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Taiba Subah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taiba Subah:

Shortcuts

Share

Category