15/09/2026
ঝালকাঠি সদর জাতীয়তাবাদী ফোরাম ঢাকার কমিটি গঠন
আহ্বায়ক নজরুল ইসলাম রেজা, সদস্য সচিব খলিলুর রহমান
ঢাকা প্রতিনিধি:
জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ঝালকাঠি সদর উপজেলার ঢাকাস্থ চাকরিজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সংগঠন ঝালকাঠি সদর জাতীয়তাবাদী ফোরাম, ঢাকা-এর ৫১ সদস্যবিশিষ্ট (আংশিক) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠনের আগে সার্চ কমিটি গঠন করে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় ও মতামত সংগ্রহ করা হয়। সার্চ কমিটির সুপারিশ এবং সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে পরবর্তীতে নতুন কমিটি চূড়ান্ত করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফকিরাপুলের হাড়ি গোশত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে কমিটি ঘোষণা করা হয়। সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবগঠিত কমিটিতে কে এম নজরুল ইসলাম রেজা (বিনয়কাঠি) আহ্বায়ক এবং খলিলুর রহমান খলিল (নবগ্রাম) সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সায়েম আলী খান। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ জসিম উদ্দিন, মোঃ ফারুক হোসেন, মোঃ সরোয়ার হোসেন তালুকদার, মোঃ জাকির হোসেন, ডাঃ খলিলুর রহমান তালুকদার, মোঃ এমদাদুল হক সুমন মোল্লা, সাইফুল ইসলাম সোহাগ, মোঃ রেজাউল হাসান মুন্না, রিপন মল্লিক, ইঞ্জিনিয়ার সালমান খান, মোঃ এনামুল হক খান, শাওন ফারমান শিকদার ও আল আমিন।
কোষাধ্যক্ষ মোঃ জুয়েল সোহাগ এবং দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবুল।
এছাড়া কমিটিতে ২৮ জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। তারা হলেন—ফিরোজ খান রনি, আব্দুল খালেক, মোঃ সোহেল হাওলাদার, আতিকুর রহমান, আমিনুল ইসলাম, সাওন মিয়া (শামসু), জহিরুল ইসলাম মামুন, রফিকুল ইসলাম ওয়াসিম, নাসির তালুকদার, গোলাম মোর্শেদ শিমুল, আবুল কালাম, মোঃ রাজু হোসেন, খাইরুল ইসলাম সেতু, মোঃ রাসেল খান, ফোরকান শুকদার, হুমায়ুন কবির, ডাঃ ইসমাইল হোসেন, সবুজ হোসেন মৃধা, আল মামুন, শামিম মৃধা, রাজু আহমেদ পলাশ, ফয়সাল, জাহিদ হাসান, আবু সাঈদ, আব্দুল মতিন, শামিম হোসেন রকি, হাসান মাহমুদ ও পারভেজ হাওলাদার।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঢাকায় অবস্থানরত ঝালকাঠি সদর উপজেলার জাতীয়তাবাদী আদর্শের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী সাংগঠনিক প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের লক্ষ্য। সবার মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।