Probash Kantho

Probash Kantho আমরা প্রবাসীদের পক্ষে
[email protected]

বাংলা ভাষায় প্রবাসের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর এবং অতি জরুরী আপডেট সবার আগে প্রবাসীদের কাছে পৌছে দিতে প্রবাস কন্ঠের পথচলা শুরু। ”প্রবাসে বাঙালীর আওয়াজ” এই স্লোগানকে ধারন করে পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই প্রবাস কন্ঠের একমাত্র উদ্দেশ্য।প্রবাসের মাটিতে অবস্থানরত আমাদের সকল শ্রমিক, উদ্যোক্তা, পেশাজীবি সর্বোপরি সকল রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা। প্রবাসের যেকোন গুরু

ত্বপূর্ণ সংবাদ বা আপডেট সবার আগে পেতে ভিজিট করুন probashkantho.com সাবস্ক্রাইব করুন প্রবাস কন্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেইজে।
যেকোন সংবাদ জানাতে বা বিজ্ঞাপন দিতে মেইল করুন: [email protected]
সম্পাদক
প্রবাস কন্ঠ

01/09/2026

মালয়েশিয়ায় স/ড়/ক দু/র্ঘ/ট/না/য় বাংলাদেশি নিহত, হন্যে হয়ে মাঠে নেমেছে পুলিশ

31/08/2026

বর্ণাঢ্য আয়োজনে ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন করল মালয়েশিয়া

চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ (JIM) ৩৩৪টি যৌথ অভিযান চালিয়ে ৪,৮৮৪ জন বিদেশি নাগ...
31/08/2026

চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ (JIM) ৩৩৪টি যৌথ অভিযান চালিয়ে ৪,৮৮৪ জন বিদেশি নাগরিককে পরীক্ষা করেছে এবং বিভিন্ন অপরাধে ১,২৫৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। আটককৃতদের মধ্যে ৫২২ জনের কোনো বৈধ কাগজপত্র ছিল না, ৩১৭ জন মেয়াদোত্তীর্ণ থাকার কারণে, ৩৭২ জন ভিসার শর্ত লঙ্ঘনের অপরাধে এবং ৪৬ জন অন্যান্য অপরাধে গ্রেপ্তার হন।

এই সময়কালে ২০৭টি তদন্ত ফাইল খোলার পাশাপাশি বিভিন্ন জরিমানা বাবদ মোট ২৮.৮৭ লাখ রিঙ্গিত আদায় করা হয়েছে। এছাড়া ৭০৭ জন অবৈধ অভিবাসী এবং ২০ জন নিয়োগকর্তাসহ মোট ৭২৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়, যেখান থেকে আরও ৬.০২ লাখ রিঙ্গিত জরিমানা করা হয়েছে।

আজ সকালে মালয়েশিয়ার শাহ আলমের জলান বুকিত কেমুনিং-এ (তামান শ্রী মুদা থেকে ক্লাংগামী রাস্তা) রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপ...
31/08/2026

আজ সকালে মালয়েশিয়ার শাহ আলমের জলান বুকিত কেমুনিং-এ (তামান শ্রী মুদা থেকে ক্লাংগামী রাস্তা) রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলেই অতিরিক্ত আঘাতের কারণে তাঁর মৃত্যু হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শাহ আলম হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায়, জড়িত গাড়ি ও চালককে শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

30/08/2026

বন্দী পালানোর পর এবার মালয়েশিয়া ইমিগ্রেশনের সব আটককেন্দ্রে কড়া নিরাপত্তা বলয়

মালয়েশিয়ার পেনামপাং অঞ্চলের কোইদুপান সুগুদ গ্রামে ভুয়া এনফোর্সমেন্ট অফিসার সেজে এক বিদেশী নাগরিকের কাছ থেকে ১,৫০০ রিঙ...
29/08/2026

মালয়েশিয়ার পেনামপাং অঞ্চলের কোইদুপান সুগুদ গ্রামে ভুয়া এনফোর্সমেন্ট অফিসার সেজে এক বিদেশী নাগরিকের কাছ থেকে ১,৫০০ রিঙ্গিত চাঁদা দাবির অভিযোগে দুই স্থানীয় যুবককে (বয়স ১৯ ও ২৮) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি পোশাকের মতো দেখতে পোশাক পরে তারা ঐ ব্যক্তির কাছে পরিচয়পত্র দেখতে চায় এবং পাসপোর্ট দেখাতে না পারায় অর্থ দাবি করে। তবে ভুক্তভোগী তাদের কাছে অফিশিয়াল আইডি কার্ড দেখতে চাইলে তারা পালানোর চেষ্টা করে। স্থানীয় গ্রামবাসীরা তাদের ধরে ফেলে পুলিশে সোপর্দ করে। দণ্ডবিধির ৩৮৪ (তোলাবাজি/জোরপূর্বক অর্থ আদায়) ও ১৭০ (সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ) ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত চলছে।

29/08/2026

কলিং ভিসায় দুর্নীতিতে মালয়েশিয়ার সাবেক মানবসম্পদ মন্ত্রী সারাভানান অভিযুক্ত

উচ্চ বেতনে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছ...
29/08/2026

উচ্চ বেতনে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আটক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তার আসামি মো. পলাশ আলী। খুলনার লবণচরা থানার ঠিকরাবাদ এলাকার আলাউল কবির খাঁর ৬ জন নিকটাত্মীয়কে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখান তিনি। প্রতিজনকে মালয়েশিয়া পাঠানোর জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা এবং ভিসাসহ অন্যান্য কাগজপত্র তৈরির অগ্রিম টাকা দাবি করেন।

আলাউল কবির খাঁ বিভিন্ন সময়ে ব্যাংক হিসাবের মাধ্যমে পলাশ আলীকে সর্বমোট ১৭ লাখ টাকা প্রদান করেন। পরে আসামি চাকরিপ্রার্থীদের ঢাকায় এনে মেডিকেল পরীক্ষা করালেও নির্ধারিত সময়ের মধ্যে তাদের মালয়েশিয়ায় পাঠাননি। তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।

সর্বশেষ গত ১৫ আগস্ট আসামি পলাশ আলী জানান, তিনি চাকরিপ্রার্থীদের মালয়েশিয়ায় পাঠাতে পারবেন না এবং গ্রহণকৃত টাকা ফেরত দিতে পারবেন না। এ ঘটনায় আলাউল কবির খাঁ বাদী হয়ে লবণচরা থানায় পলাশ আলীসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তভার পায় পিবিআই খুলনা জেলা। পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মো. হাবিবুর রহমান তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালান। গত ২৮ আগস্ট রাত ১টা ৪৫ মিনিটে ময়মনসিংহ সদর থানাধীন গোলপুকুরপাড় কর অঞ্চল ভবন এলাকা থেকে পলাশ আলীকে গ্রেফতার করা হয়।

আসামি পলাশ আলী বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআইয়ের তদন্তে জানা যায়, উচ্চ বেতনে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আসামি বাদীপক্ষের কাছ থেকে ১৭ লাখ টাকা গ্রহণ করে চাকরিপ্রার্থীদের বিদেশে না পাঠিয়ে অর্থ আত্মসাৎ করেন।

মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলমান।

দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে ও স্বচ্ছ প্রক্রিয়ায় আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশের সুযোগ তৈ...
29/08/2026

দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে ও স্বচ্ছ প্রক্রিয়ায় আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশের সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর শ্রমবাজার উন্মুক্তের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

শুক্রবার (২৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়। ওই বিজ্ঞপ্তিতে নানান সুবিধার পাশাপাশি কিছু বিসয়ে সতর্ক করেছে সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া কর্তৃপক্ষ প্রথম ধাপে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে বা ‘জিরো কস্টে’ নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এসব কর্মীর প্রথম বহর সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, সরকারি বিজ্ঞপ্তি বা নির্দেশনা প্রকাশের আগে কোনো ধরনের আর্থিক লেনদেন, মেডিকেল টেস্ট কিংবা পাসপোর্ট জমা না দিতে সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ২০২২ সালে স্বাক্ষরিত বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সি নির্বাচনের একক এখতিয়ার মালয়েশিয়া সরকারের হাতে রয়েছে। ফলে বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশটির সঙ্গে উচ্চপর্যায়ে আলোচনা ও নেগোসিয়েশন করেছে সরকার।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
মালয়েশিয়ার উচ্চপর্যায়ের যৌথ কমিটির যাচাই-বাছাই শেষে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি ও সহযোগী এজেন্সিকে সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে মালয়েশিয়ার মন্ত্রিসভা অনুমোদিত ২৫টি মূল রিক্রুটিং এজেন্সি রয়েছে। পাশাপাশি বাংলাদেশের একমাত্র সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বোয়েসেলও এই প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে।

মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে অন্তর্বর্তী সরকারের প্রণীত ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা থেকে বিতর্কিত ও সিন্ডিকেটসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাদ দিয়ে অতিরিক্ত ৩১২টি এজেন্সিকে সহযোগী হিসেবে যুক্ত করার সুযোগ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। বিতর্কিত ও ফ্যাসিবাদসংশ্লিষ্ট হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলো বাদ দিয়ে প্রাথমিকভাবে অনুমোদিত ১৬টি মেডিকেল সেন্টারের মাধ্যমে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমবাজার চালুর পর মালয়েশিয়ার স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসে মেডিকেল সেন্টারগুলো সরেজমিনে পরিদর্শন করবে। এরপর নতুন নীতিমালার আলোকে মেডিকেল সেন্টারের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ, সরাসরি নিয়োগকারী প্রতিষ্ঠানে কাজে যোগদান এবং নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সরকার। পাশাপাশি কর্মীদের আবাসন ও চিকিৎসাসেবার বিষয়টিও নিশ্চিত করার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

অভিবাসন-সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে শ্রমবাজার উন্মুক্তকে কেন্দ্র করে দালাল ও মধ্যস্বত্বভোগীদের তৎপরতা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, কর্মী পাঠানোর সুনির্দিষ্ট প্রক্রিয়া এখনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যথাসময়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

28/08/2026

মালয়েশিয়ার কলিং ভিসায় নতুন মোড়! তালিকায় নতুন ৩১৫ টি এজেন্সি

Address

83, Baishakhi Sharani, Gulshan Badda Link Road, Gulshan 1
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Probash Kantho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probash Kantho:

Shortcuts

Share