24/09/2026
জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে একই পরিবারের একাধিক প্রজন্মের উপস্থিতি বিশ্ব রাজনীতিতে বিরল ঘটনা। এবার বাংলাদেশও সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে। ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে পিতা ও মাতার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের মঞ্চে বক্তব্য দেওয়ার নজির গড়তে যাচ্ছেন তিনি। জিয়া পরিবারের রাজনৈতিক ইতিহাসেও যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়।