01/01/2026
সমস্যা বৈঠক নয়—সমস্যা গোপনতা নিয়ে মিথ্যা বয়ান।
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান স্পষ্ট করেছেন—ভারতের সঙ্গে কোনো গোপন বৈঠক হয়নি। রয়টার্সের সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন, অসুস্থতা শেষে বাসায় ফেরার পর যেমন অন্য দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করতে এসেছিলেন, তেমনি ভারতের দুজন কূটনীতিকও সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। অন্যদের মতো তাদের সঙ্গেও কথাবার্তা হয়েছে—এর বাইরে কিছু নয়।
তিনি আরও জানান, যেসব কূটনীতিক তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেগুলো নিয়মিতভাবেই পাবলিসিটিতে দেওয়া হয়েছে। ভারতীয় কূটনীতিকদের সাক্ষাতের ক্ষেত্রেও সেটাই করতে চাওয়া হয়েছিল। কিন্তু তখন তাদের পক্ষ থেকেই এটি প্রকাশ না করার অনুরোধ আসে। ডা. শফিকুর রহমানের অবস্থান ছিল পরিষ্কার—ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যেই হবে, এখানে গোপনীয়তার কিছু নেই।
এই প্রেক্ষাপটে “জামায়াত আমীরের সঙ্গে ভারতের গোপন বৈঠক” শিরোনামে কিছু দেশীয় গণমাধ্যমের সংবাদকে তিনি বিভ্রান্তিকর বলে নিন্দা জানান এবং প্রকৃত তথ্য যাচাই ছাড়া এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান।
তাহলে প্রশ্নটা থেকেই যায়—অপরাধটা কোথায়? সাক্ষাতে, নাকি গোপন বৈঠকের মিথ্যা গল্প বানাতে? জনগণ এখন আড়ালের রাজনীতি নয়, খোলা সত্য চায়। ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতার—দাসত্বের নয়।