30/06/2026
মৃত্যুদণ্ডের রায়ের পরও দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার।
আন্তর্জাতিক ডেস্ক | খালিজ টাইমস এর নিউজ টা বাংলাতে তুলে ধরা হলো।
মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার কয়েক মাস পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী চলতি বছরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে দেওয়া রায় "অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, মৃত্যুদণ্ডের রায় তাকে ভীত করতে পারবে না।
শেখ হাসিনা বলেন, আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু প্রতিটি ষড়যন্ত্রের জাল ভেদ করে আমি জনগণের ভোটে পাঁচবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি এবং দেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য কাজ করেছি।"
দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, প্রতিটি বাধা ও প্রতিটি ষড়যন্ত্র অতিক্রম করে আমি এ বছর আমার দেশে ফিরব।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে শেখ হাসিনার। এরপর তিনি প্রতিবেশী ভারতে চলে যান। দেশ ছাড়ার পর খুব কমই জনসমক্ষে দেখা গেছে তাকে। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে নয়াদিল্লির একটি জনাকীর্ণ প্রেস ক্লাবে সম্প্রচারিত এক ভাষণে তিনি প্রকাশ্যে বক্তব্য দেন।
গত নভেম্বরে ঢাকার একটি আদালত উস্কানি, হত্যার নির্দেশ এবং নৃশংসতা প্রতিরোধে নিষ্ক্রিয় থাকার অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।
এদিকে একসময়ের ক্ষমতাসীন দল -এর কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে।
গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক কিছুটা উন্নতির ইঙ্গিত মিললেও শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে। 👇
She has not been seen in public since, except for a rare speech broadcast to a packed press club in New Delhi in January