SaNy

SaNy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SaNy, Digital creator, dhaka bangladesh, Dhaka.

31/03/2024


এই বাটপারদের থেকে সবাই মোবাইল কেনা থেকে বিরত থাকবেন ।

02/12/2022

ব্রাজিল 🇧🇷
আমাকে এখন লেদা বাচ্চা পাইছেন- 😂

22/11/2022

২১৫০ টাকার বিনিময়ে আর্জেন্টিনার বিদায়।
বান মারি দের শেফালী কবিরাজে🤣🐸
(ভিডিও সংগৃহীত)

জন সচেতন মূলক পোস্ট...❗নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।করণীয়ঃ ✔ আক্রান্ত ব্যক্তি সং...
02/10/2022

জন সচেতন মূলক পোস্ট...❗

নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...
'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।

করণীয়ঃ
✔ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলুন।
✔ চোখ লাল হয়ে গেলে জনসমাগম এড়িয়ে চলুন।
✔ চোখে হাত লাগাবেন না।
✔ চোখে পানি দিবেন না।
✔ উজ্জ্বল আলো কিংবা সূর্যালোকে কালো চশমা কিংবা সানগ্লাস ব্যবহার করুন।
✔ চোখের পাতা ফুলে গেলে শুকনো গরম সেঁক দিতে পারেন।
✔ ব্যবহার্য জিনিসপত্র যেমন কাপড়চোপড়, গ্লাস, প্লেট, গরম পানি দিয়ে ধৌত করুন এবং আলাদা রাখুন।
✔ কোনো অবস্থাতেই ফার্মেসী বা ঔষধের দোকান থেকে নিজে নিজে ঔষধ কিনে ব্যবহার শুরু করবেন না। চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। নিজে নিজে ডাক্তারির ফলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

সাধারণত জটিল কোনো উপসর্গ না থাকলে ৭-১০দিনের মধ্যেই এটি সেরে যায়।

কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?
✔ চোখ থেকে অনবরত পানি ঝরতে থাকলে
✔️চোখ খুলতে অসুবিধা হলে
✔ চোখে পুর্বের চাইতে ঝাপসা দেখলে
✔ চোখে ব্যথা শুরু হলে

✨রক্তের গ্রুপ নির্বাচন শিখতে যারা ইচ্ছুক তাদের জন্য এই পোস্ট:-✨ব্লাড গ্রুপিংয়ের জন্য যা দরকার-১। ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এ...
02/10/2022

✨রক্তের গ্রুপ নির্বাচন শিখতে যারা ইচ্ছুক তাদের জন্য এই পোস্ট:-

✨ব্লাড গ্রুপিংয়ের জন্য যা দরকার-

১। ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এন্টিজেন
(i) Anti-A
(ii) Anti-B
(iii) Anti-D

২। জীবাণুমুক্ত একটা সুচ।

৩। একটা কাঁচের স্লাইড।

৪। তুলা।

৫। জীবানুনাশক।

✨প্রথমে যার ব্লাড গ্রুপ নির্বাচন করবেন তার হাতের যেকোনো একটা আঙুল ভালো করে জীবাণুমুক্ত করে নিবেন। এরপর সুচ দিয়ে আঙুল এর আগায় হাল্কা খোঁচা দিয়ে কাঁচের স্লাইডে ৩ ফোটা রক্ত নিবেন, ছবিতে দেয়া নির্দেশনা অনুযায়ী দুরত্ব রেখে। তারপর-
১ম ফোঁটায় এন্টি-A
২য় ফোঁটায় এন্টি-B
৩য় ফোঁটায় এন্টি-D
✨দিয়ে ভাল করে সুচ এর গোড়া দিয়ে মেশাবেন। খেয়াল রাখবেন রক্ত এবং এন্টি মেশানোর সময় একটা যেনো অন্যটার সাথে না মিশে।
✨এখন ব্লাড গ্রুপিংয়ের এর নিয়ম-
১। যদি Anti-A ফাটে আর Anti-B না ফাটে তাহলে রক্তের গ্রুপ A...🩸
২। যদি Anti-A না ফাটে আর Anti-B ফাটে তাহলে রক্তের গ্রুপ B...🩸
৩। যদি Anti-A এবং Anti-B দুইটাই ফাটে তাহলে রক্তের গ্রুপ AB...🩸
৪। যদি Anti-A ও Anti-B একটাও না ফাটে তাহলে রক্তের গ্রুপ O...🩸
✨আমরা রক্তের গ্রুপ নির্বাচন শিখলাম।
এখন Positive আর Negative নির্বাচন-
১। Anti-D......যদি ফাটে তাহলে রক্ত Positive (+)
২। Anti-D......যদি না ফাটে তাহলে রক্ত Negative (-)

©

25/09/2022

আমার ভুল হয়েছে 🫤

বানিজ্য মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই বোন 😂🤣
07/09/2022

বানিজ্য মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই বোন 😂🤣

আসসালামু আলাইকুম কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। ১- ডোনারের যাতায়াত খরচ২- যে বেলায় ব্লাড দিব...
05/09/2022

আসসালামু আলাইকুম
কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।
ধন্যবাদ সবাইকে

03/09/2022

পুলিশের সাথে আমার গাড়ি Accident বাংলাদেশে | বাকি টা ইতিহাস | BD incident
Video Credit:Life, Travel & Treats

একদিন এক পর্যটক এমন একটি শহরে বেড়াতে এলেন, যেখানে পুরো শহরটি ধার-দেনায় ডুবে ছিল।পর্যটক ভদ্রলোক ৫০০ টাকার একটি নোট হোটেলে...
30/08/2022

একদিন এক পর্যটক এমন একটি শহরে বেড়াতে এলেন, যেখানে পুরো শহরটি ধার-দেনায় ডুবে ছিল।
পর্যটক ভদ্রলোক ৫০০ টাকার একটি নোট হোটেলের কাউন্টারে দিয়ে বললেনঃ আমি আপনার হোটেলের ভেতরে যাচ্ছি। দেখি কোন রুম পছন্দ হয় কি না।

হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘিওয়ালার নিকট দৌড়ালেন। তাকে ৫০০ টাকা দিয়ে পুরোনো হিসাব মিটিয়ে দিলেন।

ঘিওয়ালা টাকা হাতে পেয়ে দৌড়ালেন দুধওয়ালার কাছে। আর পৌঁছে ৫০০ টাকা নিয়ে তার হিসাব চুকিয়ে দিলেন।

দুধওয়ালা গেলেন গাইওয়ালার নিকট। তাকে ৫০০ টাকা দিয়ে তার ধার শোধ করে দিলেন।

গাইওয়ালা দৌড়ে গেলেন ঘাস বিক্রেতার নিকট। ৫০০ টাকা দিয়ে তার হিসাব মিটিয়ে দিলেন।

ঘাস বিক্রেতা টাকা হাতে আসতেই ওই হোটেলে দৌড়ে এলেন। ওখানে তিনি মাঝে মাঝে ধারে (বাকিতে) খাবার খেতেন। হোটেলের মালিককে সেই ৫০০ টাকা দিয়ে তিনি হাঁফ ছাড়লেন।

কিছুক্ষণ পরে পর্যটক ভদ্রলোক ফেরত এলেন। তিনি ৫০০ টাকার নোটটি ফিরিয়ে নিয়ে বললেনঃ সরি, কোনো রুম পছন্দ হল না !

না কেউ কিছু নিল, না কেউ কিছু দিল। অথচ সবারই হিসাব চুকে গেল!

গোলমালটা কোথায় ?

আসলে কোথাও কোনো গোলমাল নেই।
সবারই ভুল ধারণা হল “টাকা আমার”।
কিন্তু বাস্তবতা হচ্ছে, পৃথিবীতে খালি হাতে এসেছেন; খালি হাতেই ফিরে যেতে হবে।

মায়াজালে ঘেরা ধোকার পিছনে ছুটে আমরা নিজেদের জীবন শেষ করছি। অন্যায় অবিচারে আমরা ডুবে গেছি।
আসুন, আমরা পৃথিবীর মায়াজাল ভেদকরে আমাদের "রবের" দিকে ধাবিত হই।

সবাই দোয়া গুলো আমল করার চেষ্টা করুন।
16/08/2022

সবাই দোয়া গুলো আমল করার চেষ্টা করুন।

19/06/2022

আজকে আমার মন ভালো নেই 😿
©চিটাইংগে টিভি

Address

Dhaka Bangladesh
Dhaka
1900

Alerts

Be the first to know and let us send you an email when SaNy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share