Nagorik Times

Nagorik Times অনলাইন নিউজ পোর্টাল

29/08/2026

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃ'ত্যু

24/08/2026

🐃 খাসজমিতে মহিষ চরাতেও দিতে হয় চাঁদা!

পটুয়াখালীর বাউফলে খাসজমিতে মহিষ চরাতে মহিষপ্রতি ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে এক সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। স্থানীয় মহিষ পালনকারীদের দাবি, টাকা না দিলে সেখানে মহিষ চরাতে বাধা দেওয়া হয়।

তবে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

#বাউফল #পটুয়াখালী #মহিষ #চাঁদা

‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ...
23/08/2026

‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নয়, এটি একটি সংক্রামক ব্যাধি; যার ভেতরে এটি প্রবেশ করে, সে-ই ফ্যাসিস্ট হয়ে ওঠে।

13/08/2026

চট্টগ্রামে ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টা'কা উধাও, কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
13/08/2026

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশদুই দশক আগে যখন অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছিল বাংলাদেশ, তখন লক্ষ্য ছিল—কেবল ...
13/08/2026

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

দুই দশক আগে যখন অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছিল বাংলাদেশ, তখন লক্ষ্য ছিল—কেবল ভালো ক্রিকেট খেলা। ২৩ বছরে দুই দলের শক্তিমত্তার পার্থক্য অনেকটাই কমে এসেছে। এবার তাই জেতার লক্ষ্য নিয়েই তাসমান পাড়ে যায় টাইগাররা। বাংলাদেশের নতুন লক্ষ্য যে মোটেও অলীক কিছু নয়, তার প্রমাণ মিলেছে প্রথম দিনই। অজিদের ঘরের মাঠে তাদের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিন শেষে চালকের আসনে বসেছে বাংলাদেশ।অস্ট্রেলিয়ার ১০ উইকেট তুলে নিয়ে এক উইকেট হারিয়ে অর্ধেক রান শোধ করা—এমন একটা দিন বাংলাদেশের টেস্ট ইতিহাসেই অন্যতম সেরা!

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর
13/08/2026

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে আওয়ামীপন্থি প্রকৌশলী
13/08/2026

প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে আওয়ামীপন্থি প্রকৌশলী

আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়নজুলাই গণহত্যা মামলার আসামি নজরুল ইসলামকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানায় গোপন...
12/08/2026

আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন

জুলাই গণহত্যা মামলার আসামি নজরুল ইসলামকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানায় গোপনে পদায়ন করার অভিযোগ উঠেছে। এ গোপন অন্তর্ভুক্তি নিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, নজরুল ইসলাম মিরপুরের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে পরিচয়ে এবং ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও যুবলীগ নেতা কাজী জহিরুল ইসলাম মানিকের ঘনিষ্ঠ হিসেবে বিগত সময়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। বিএনপির নীতি-আদর্শ উপেক্ষা করে কীভাবে অন্য দলের বিতর্কিত নেতাকে পদ দেওয়া হলো, তা নিয়ে দলের ভেতরে-বাইরে শুরু হয়েছে নানামুখী আলোচনা।

রাষ্ট্র চাপাবাজিতে, নেতারা লুটপাটে ব্যস্ত, যুব সমাজ নিয়ে কাজের সময় নেইজামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচ...
12/08/2026

রাষ্ট্র চাপাবাজিতে, নেতারা লুটপাটে ব্যস্ত, যুব সমাজ নিয়ে কাজের সময় নেই
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, রাষ্ট্রকে তরুণ সমাজের দায়িত্ব নিতে হবে। কিন্তু আমাদের রাষ্ট্র বক্তৃতামালায় ব্যস্ত, চাপাবাজিতে ব্যস্ত। আর দলীয় নেতারা দাঙ্গাবাজি, চাঁদাবাজি ও লুটপাটে ব্যস্ত। যুব সমাজ নিয়ে কাজ করার সময় ও সুযোগ তাদের নেই। আমাদের যুবকেরা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও দেশপ্রেমিক। যে যুবকেরা দেশপ্রেমিক, তাদের দাবিয়ে রাখা যায় না। যে যুবকেরা সৎ, তাদের পিছনে ফেলা যায় না। আর যে যুবকেরা সাহসী ও ঐক্যবদ্ধ, সেই যুবকেরা ইতিহাস রচনা করতে জানে।

Address

D. I. T Road, Mouchak More, Mailbagh Dhaka
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Nagorik Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nagorik Times:

Shortcuts

Share