Goodluck News

Goodluck News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Goodluck News, News & Media Website, House No # 141, Tejturi Bazar Chak Lane, East Razabazar, Tejgaon, Dhaka-1215, Dhaka.

বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার সকালে ...
26/06/2026

বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল-এ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা শুরু করেছেন, যা তাঁর চার দিনের চীন সফরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটের (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিট) দিকে বৈঠকটি শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, সংযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রসহ বাংলাদেশ-চীন সম্পর্ক সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

আলোচনার আগে বেইজিংয়ে সাংবাদিকদের মাহদি আমিন বলেন, "রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয় উত্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।"

কর্মকর্তারা বলেছেন, আশা করা হচ্ছে এই বৈঠক দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করবে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী (প্রিমিয়ার) লি ছিয়াং রাষ্ট্রীয় মর্যাদায় ‘লাল গালিচা’ ...
25/06/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী (প্রিমিয়ার) লি ছিয়াং রাষ্ট্রীয় মর্যাদায় ‘লাল গালিচা’ সংবর্ধনা ও ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

গত কয়েকদিনের তীব্র গরমের পর বুধবার (২৪ জুন) দুপুরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। এতে ন...
25/06/2026

গত কয়েকদিনের তীব্র গরমের পর বুধবার (২৪ জুন) দুপুরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়।

এতে নগরবাসীর মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসে।

চীনের বেইজিংয়ে আয়োজিত 'ইনভেস্ট বাংলাদেশ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।    ...
25/06/2026

চীনের বেইজিংয়ে আয়োজিত 'ইনভেস্ট বাংলাদেশ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্যনিউজ ডেস্ক ::তিস্তাসহ বিভিন্ন নদীর টেকসই ব্যবস্থাপনা ও পানিসম্পদ ...
25/06/2026

তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য

নিউজ ডেস্ক ::

তিস্তাসহ বিভিন্ন নদীর টেকসই ব্যবস্থাপনা ও পানিসম্পদ উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও চীন।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং-এর এক দ্বিপাক্ষিক বৈঠকে এই ঐকমত্য হয়।

প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশে বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানিসম্পদের যথাযথ ব্যবহারের লক্ষ্যে চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌ-নেভিগেশন ব্যবস্থার উন্নয়নে চীনের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং ইতিবাচক সাড়া দেন এবং বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় দেশটির সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।

২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) এবং গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা স্মরণ করে লি গোওইং বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে। এই খাতের দক্ষতা উন্নয়নে তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে উচ্চতর প্রশিক্ষণের আহ্বান জানান।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা
21/06/2026

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা

বিরোধীদলীয় নেতার সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
10/06/2026

বিরোধীদলীয় নেতার সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

কালীগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রাসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিতলালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের কালীগঞ্জে মসল...
10/06/2026

কালীগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রাসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের চাঁপরতল পূর্বপাড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠদিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.সাইখুল আরিফিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, আতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফুর রহমান।

সাইখুল আরিফিন বলেন “বাংলাদেশ দানাজাতীয় খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও মসলাজাতীয় খাদ্যে এখনো অনেকাংশে আমদানিনির্ভর। প্রতিবছর বিদেশ থেকে বিপুল পরিমাণ মসলা আমদানি করতে হয়। তবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ইতোমধ্যে বিভিন্ন মসলার উন্নত জাত উদ্ভাবন করেছে। এসব জাতের আবাদ বাড়ানো গেলে আমদানিনির্ভরতা অনেকাংশে কমে আসবে।”

তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, ফল বাগানের ফাঁকা জায়গায় বিভিন্ন মসলার চাষ করে কৃষকরা পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করতে পারেন।

অনুষ্ঠানে প্রদর্শনীভুক্ত কৃষক ইউনুস আলী তাঁর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, উপজেলা কৃষি অফিসের সঠিক দিক নির্দেশনা ও উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে এবার বারি রসুন-২ জাতের আশাতীত ফলন পেয়েছেন তিনি। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে রোগ-বালাই কম হয়েছে এবং উৎপাদন ব্যয়ও কমেছে।

এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, নুরন্নবী সুমন, সবুজ মিয়া সহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কাকিনা ইউনিয়নের দেড় শতাধিক কৃষক- কৃষাণী অংশগ্রহণ করেন। মাঠ দিবসে কৃষকদের মসলাজাত ফসলের আধুনিক চাষাবাদ, উন্নত জাত নির্বাচন ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে কারিগরি পরামর্শ প্রদান করা হয়।

পাটগ্রামের বিভিন্ন সীমান্তে বিএসএফ পুশইন চেষ্টা চালিয়েছে। আউলিয়ারহাট সীমান্তে ১০ জনকে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি ও...
06/06/2026

পাটগ্রামের বিভিন্ন সীমান্তে বিএসএফ পুশইন চেষ্টা চালিয়েছে। আউলিয়ারহাট সীমান্তে ১০ জনকে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি ও জনতা।

আর্জেন্টিনার জন্য এর চেয়ে বড় সুখবর আর কী হতে পারে!
06/06/2026

আর্জেন্টিনার জন্য এর চেয়ে বড় সুখবর আর কী হতে পারে!

Address

House No # 141, Tejturi Bazar Chak Lane, East Razabazar, Tejgaon, Dhaka-1215
Dhaka

Telephone

+8801710280420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Goodluck News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Goodluck News:

Shortcuts

Share