Punoray Prokashon

Punoray Prokashon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Punoray Prokashon, Publisher, Shop : 303, Quami Market (3rd Flour), 65 Pyari Das Road, Banglabazar, Sutrapur, Dhaka.
(7)

সাহিত্যের সকল মৌলিক শাখায় পদচারণা আমাদের লক্ষ্য৷ প্রাজ্ঞ মননশীল বয়ানে সর্বসাধারণের বোধগম্য সৃজনশীল বই অনুসন্ধিৎসু পাঠকের হাতে তুলে দিতে আমাদের যাত্রা। জ্ঞান ও চিন্তার দিগন্তে নতুন সূর্য উদয়ন আমাদের স্বপ্ন।

All details of all our books : shorturl.at/begyE সময়ের পরিক্রমায় এগিয়ে যাচ্ছে পৃথিবী। উন্নতির শীর্ষচূড়ায় ক্রমাগত আরোহন করছে সভ্যতার স্থাপত্য। মানুষ সমাজ ও রাষ্ট্র প্রতিনিয়ত অতিক্রম করছে নতুন সমীকরণ। চিন্তা গবেষণা দর্শনের নতুন আলোয় সমৃদ্ধ হচ্ছে জ্ঞান ও সংস্কৃতি। মানবজাতির এ অভাবনীয় জাগরণ ও শ্রেষ্ঠত্বের দীপক মন্ত্র হল তার মেধা ও চৈতন্য৷ আর এ মেধাকে শানিত এবং চৈতন্যকে প্রখর করতে পড়া ও জানার বিকল্প নেই৷ পড়া ও জানার জগতকে অধিকতর বিস্তৃত করে বই। বই চিন্তার জগতকে প্রসারিত করে। ভাবতে শেখায়। বুদ্ধির জড়তা মেধার বৈকল্য মননের সঙ্কীর্ণতা এবং স্বপ্নের দারিদ্র্য থেকে মানুষকে মুক্তি দেয়। সেই সাথে আত্মিক সমুন্নতি, আধ্যাত্মিকতা, সৃষ্টি স্রষ্টার নিগূঢ় রহস্য জানতে দিনশেষে বইয়ের কাছেই ফিরে যেতে হয়। বই জ্ঞান সভ্যতা সংস্কৃতির বাহন।

‘জ্ঞান ও চিন্তার দিগন্তে…’ স্লোগান নিয়ে যাত্রা করেছে পুনরায় প্রকাশন৷ সর্বশ্রেণির পাঠকের হাতে আমরা তুলে দিতে চাই ফিকশন নন-ফিকশন জনরার সত্য-সুন্দরের মিশেলে শুদ্ধতা ও বিশ্বাসের আদলে রচিত অমূল্য বই৷ স্রষ্টা ধর্ম বিশ্বাস সমাজ রাজনীতি দর্শন গবেষণা ইতিহাস ভ্রমণ থ্রিলার ও গল্প-উপন্যাস সহ সাহিত্যের সকল মৌলিক শাখায় পদচারণা আমাদের লক্ষ্য৷ প্রাজ্ঞ মননশীল বয়ানে সর্বসাধারণের বোধগম্য সৃজনশীল ইসলামি বই অনুসন্ধিৎসু পাঠকের হাতে তুলে দিতে আমাদের যাত্রা। জ্ঞান ও চিন্তার দিগন্তে নতুন সূর্য উদয়ন আমাদের স্বপ্ন।

বইমেলায় আসুন, বই সংগ্রহ করুন!পুনরায় প্রকাশনের স্টল নং ৭১, মেলায় স্টল বইতে ৩০% ছাড়!যারা মেলায় আসতে পারছেন না, বিভিন্...
17/09/2026

বইমেলায় আসুন, বই সংগ্রহ করুন!

পুনরায় প্রকাশনের স্টল নং ৭১, মেলায় স্টল বইতে ৩০% ছাড়!

যারা মেলায় আসতে পারছেন না, বিভিন্ন বুকশপের মাধ্যমে ঘরে বসেও মেলার ছাড়েই বই সংগ্রহ করতে পারবেন।

কয়টা বই আছে এখানে?Thank you Wafilife.com 💙
16/09/2026

কয়টা বই আছে এখানে?

Thank you Wafilife.com 💙

16/09/2026

এই মেলায় পুনরায় প্রকাশন থেকে একটা উপন্যাসিকা আসতে পারে, বলুন তো কার হতে পারে?

16/09/2026

বৃষ্টি পড়ছে নাকি কড়া রোদ—আপনার এলাকায়?

চট্টগ্রামে দানিশমান্দগাইডলাইন পাবলিকেশন৪৮ শাহী জামে মসজিদ শপিং কমপ্লেক্স (২য় তলা) পূর্ব গেইটের উত্তর পার্শ্বে, আন্দরকিল্...
16/09/2026

চট্টগ্রামে দানিশমান্দ

গাইডলাইন পাবলিকেশন
৪৮ শাহী জামে মসজিদ শপিং কমপ্লেক্স (২য় তলা) পূর্ব গেইটের উত্তর পার্শ্বে, আন্দরকিল্লা, চট্টগ্রাম
+880 1875-004456

ইমাম গাজালি রহ.-এর গৃহত্যাগ : অন্তরালের নিগূঢ় রহস্য ও শিক্ষাইমাম গাজালি আচানক এমন গৃহত্যাগী হয়ে উঠলেন কেন? গাজালির জীবন-...
16/09/2026

ইমাম গাজালি রহ.-এর গৃহত্যাগ : অন্তরালের নিগূঢ় রহস্য ও শিক্ষা
ইমাম গাজালি আচানক এমন গৃহত্যাগী হয়ে উঠলেন কেন? গাজালির জীবন-দর্শন ও জ্ঞানের বিবর্তনটি বোঝার জন্য এটি অনেক বড়ো একটি প্রশ্ন। এর জবাবটি তিনি নিজেই দিয়ে গেছেন, খুব ছোটো একটা বাক্যে। তিনি বলেন, “আমি জ্ঞান অর্জন করেছি আল্লাহকে এড়িয়ে অন্য কাউকে খুশি করার জন্য; কিন্তু জ্ঞান নিজেই অস্বীকার করে বসল সে আল্লাহ ছাড়া আর কারও জন্য হবে না।”

পথের শেষে
ইমাম গাজালি/সাবের চৌধুরী
পুনরায় প্রকাশন

15/09/2026

আপনার টাইমলাইনের অবস্থা কী? 😑

#দানিশমান্দ

We are hiring...
15/09/2026

We are hiring...

নিয়োগ বিজ্ঞপ্তি

পদ : সেলস ম্যানেজার (বিক্রয় কেন্দ্র, বাংলাবাজার, ঢাকা)

পুস্তক বিপণন ও বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল করতে পুনরায় প্রকাশন একজন দায়িত্বশীল, কর্মঠ ও উদ্যমী সেলস ম্যানেজার নিয়োগ দিতে আগ্রহী।

---

দায়িত্বসমূহ

• বিক্রয় কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিচালনা করা।

• পাঠক ও ক্রেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিক্রয় বৃদ্ধি করা।

• বইয়ের স্টক, প্রদর্শন ও বিক্রয়সংক্রান্ত বিষয় তদারকি করা।

• জাতীয়, আঞ্চলিক ও বিভিন্ন বইমেলা, প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজনে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে অংশগ্রহণ করা।

• অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় থেকে পাঠক ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা।

• বিক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন সংরক্ষণ করা।

---

যোগ্যতা ও ব্যক্তিত্ব

• ন্যূনতম এইচএসসি/সমমান (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

• বই, বিক্রয় বা বিপণন বিষয়ে আগ্রহ থাকতে হবে।

• শুদ্ধ ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

• দায়িত্বশীল, সৎ ও পরিশ্রমী হতে হবে।

• বইমেলা ও ভ্রমণভিত্তিক কাজ করার মানসিকতা থাকতে হবে।

• সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার জানা থাকতে হবে।

• অধূমপায়ী, নামাজী, শশ্রুমন্ডিত এবং ইসলামী অনুশাসনে বিশ্বাসী ও অনুসারী হতে হবে।

---

বেতন ও সুযোগ-সুবিধা

• প্রথম ৩ মাস প্রবেশন পিরিয়ড।

• প্রবেশন শেষে কর্মদক্ষতা, বিক্রয় সক্ষমতা ও দায়িত্ব পালনের ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে।

• দৈনিক নাস্তা ভাতা প্রদান করা হবে।

• দুই ঈদে মূল বেতনের অর্ধেক পরিমাণ উৎসব বোনাস প্রদান করা হবে।

• প্রতিবছর কর্মদক্ষতার ভিত্তিতে বেতন রিভিউ করা হবে।

• ভবিষ্যতে কর্মদক্ষতার ভিত্তিতে অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

---

কর্মস্থল

পুনরায় প্রকাশন
দোকান নং ০৩, কওমি মার্কেট (তৃতীয় তলা)
৬৫ প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০

---

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) ও সাম্প্রতিক ছবি নিম্নোক্ত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

📅 আবেদনের শেষ তারিখ : ১০ জুন ২০২৬
📞 মোবাইল : 01401-201243 (whatsapp)
📧 ই-মেইল : [email protected]

---

বিশেষ দ্রষ্টব্য

উল্লেখিত দায়িত্বসমূহ দেখে অনেকের কাছে কাজের পরিধি বেশি মনে হতে পারে। তবে পুনরায় প্রকাশন বর্তমানে একটি ক্রমবর্ধমান প্রতিষ্ঠান এবং বর্তমান কার্যক্রমের পরিধি তুলনামূলকভাবে সীমিত। ভবিষ্যতে কাজের পরিমাণ বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগ করা হবে এবং দায়িত্বসমূহও সে অনুযায়ী বণ্টন করা হবে।

---

পুনরায় প্রকাশন
জ্ঞান ও চিন্তার দিগন্তে

বায়তুল মোকাররম পূর্ব গেট চত্বরে মাসব্যাপী চলমান বইমেলায় পুনরায় প্রকাশনের স্টল নং ৭১।মেলায় আমাদের সকল বইয়ে থাকছে ৩০%...
15/09/2026

বায়তুল মোকাররম পূর্ব গেট চত্বরে মাসব্যাপী চলমান বইমেলায় পুনরায় প্রকাশনের স্টল নং ৭১।

মেলায় আমাদের সকল বইয়ে থাকছে ৩০% ছাড়!

Address

Shop : 303, Quami Market (3rd Flour), 65 Pyari Das Road, Banglabazar, Sutrapur
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801401201243

Alerts

Be the first to know and let us send you an email when Punoray Prokashon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Punoray Prokashon:

Shortcuts

Share

Category