17/04/2026
বড় অংকের লেনদেনে গাজীপুরের ডিসির নিউজ সরিয়ে দেয় কালেরকন্ঠের হায়দার!
প্রথম আলোর সাবেক টেলিফোন অপারেটর ভূমিদস্যু বসুন্ধরার দালাল কথিত সাংবাদিক হায়দার আলী! আওয়ামী ঘনিষ্ট এই বাটপার নিজেকে পরিচয় দেয় অনুসন্ধানী সাংবাদিক। বসুন্ধরার এজেন্ডা বাস্তবায়নে চোথা নির্ভর সাংবাদিকতা,গুজব আর গোয়েন্দা রিপোর্ট দিয়ে নিউজ করা হায়দার আলীর সাংবাদিকতা নিয়ে নয়, দুই দিন আগে তার একটি বড় অংকের ধান্দাবাজির খবর আজ দিবো।
আওয়ামী লীগ, ড. ইউনূস সরকার এবং বিএনপি, যেই আসুক না কেনো ধান্দাপাতি একই গতিতে করে যাচ্ছে হায়দার আলী। কয়েক শো কোটি টাকার মালিক হায়দার আলী কয়েকদিন আগে বড় অংকের বিনিময়ে গাজীপুরে ডিসি নুরুল করিম ভূইয়ার দুর্নীতি বিষয়ক একটি নিউজ প্রচারের পর গায়েব করে দিয়েছে। এই নিউজটি সরাতে কোটি টাকার উপরে লেনদেন হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুরের ডিসির বিরুদ্ধে নিউজ করালে,টাকা দিয়ে সেই নিউজ অপসারণ করানো হচ্ছে। এই খবর কাজে লাগিয়ে প্রথমে রিপোর্টার দিয়ে নিউজ করিয়ে,পরে টাকার বিনিময়ে তা সরিয়ে দিয়েছে হায়দার আলী।
নিউজ করার ভয়ভীতি দেখি আওয়ামী পন্থী বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে গত দেড় বছরে ব্যাপক চাঁদাবাজি করেছে হায়দার আলী।
মিডিয়া পাড়ায় বসুন্ধরা গ্রুপের অন্যতম লাঠিয়াল নঈম নিজাম জুলাই বিপ্লবের পর পালিয়ে গেলে, নতুন লাঠিয়াল সর্দার হিসেবে আত্মপ্রকাশ করে এই হায়দার।
সাংবাদিকতার নামে বসুন্ধরার গণমাধ্যমগুলোকে এজেন্ডা বাস্তবায়ন এবং গুজব নির্ভর নিউজ হাব বানাচ্ছে এরা। আর আপনারা সবাই ভালো করেই জানেন, গুজব আর মিথ্যা নিউজের জন্য বরাবরই বসুন্ধরা সেরা।