21/08/2026
আমার ‘মা’ যে প্রতিদিনই তিনবেলা আমাকে বাসা থেকে বের করে দেয়! কারণ একটাই আমি এখনো বিয়ে করছি না কেন!
এখন কথা হলো, সে তো আমার সাথেই থাকে। কিন্তু কয়েক দিনের জন্য তাকে বাড়িতে রেখে ঢাকায় এসেছি, আর তাতেই তার কান্নাকাটি শুরু হয়ে গেছে। এমনভাবে বিদায় দিচ্ছে, যেন আমি বিদেশে চলে যাচ্ছি, কিংবা একেবারে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি!
ঈদ হয়েছে দুই মাস হলো, আর এই দুই মাসের মধ্যে আমি পাঁচবার বাড়িতে গিয়েছি। তবুও তার কথা আমি যতদিন বাসায় না আসব, ততদিন প্রতি সপ্তাহে ক্লাস করে বাসায় চলে যেতে হবে!
সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাকে একদিন চোখের আড়াল করতে পারে না, আবার সেই মাই নাকি আমাকে বিয়ে দিয়ে তাড়িয়ে দিতে চায়!
বিদেশে পড়াশোনা করতে যাওয়ার কথা বললেই তার মুখটা এমন হয়ে যায়, যেন আমি বিদেশে নয়, পৃথিবীর একেবারে শেষ প্রান্তে চলে যাচ্ছি!
মায়ের সমস্যা আসলে একটাই মেয়ে বড় হয়ে গেছে, কিন্তু মায়ের কাছে এখনো সেই ছোট্ট মেয়েটাই রয়ে গেছে। তাই একদিকে বিয়ে দিয়ে বিদায় করতে চায়, আর অন্যদিকে আমাকে এক মুহূর্তের জন্যও নিজের কাছ থেকে দূরে রাখতে পারে না।
মায়ের ভালোবাসা আসলেই অদ্ভুত একদিকে তাড়িয়ে দেয়, অন্যদিকে দূরে গেলেই সবচেয়ে বেশি কাঁদে। ❤️