Bag heaven

Directions Contact the business

Bag heaven Bag heaven where you can get your desirable product.
(4)

idea ta kmn?
20/08/2026

idea ta kmn?

17/08/2026
মেয়েদেরকে বলছি, এই এসির মতো করে নিজেকে কোথাও ফিট করতে যাবেন না। যার এসির কুল এয়ার প্রয়োজন তার এসি কে সঠিক প্লেসে ইনস্টল ...
12/08/2026

মেয়েদেরকে বলছি, এই এসির মতো করে নিজেকে কোথাও ফিট করতে যাবেন না।
যার এসির কুল এয়ার প্রয়োজন তার এসি কে সঠিক প্লেসে ইনস্টল করা জানতে হবে, নিয়ম করে মেইনট্যানান্সও করতে হবে।
সঠিক জায়গায় বসালে, নিয়মিত যত্ন করলে যেমন এসি ভালো সার্ভিস দেবে, তেমনি
যে আপনাকে কমফোর্ট জোন দিতে পারবে, প্রাপ্য রেস্পেক্ট দিতে পারবে সেখানে আপনিও আপনার কর্তব্য পালন করবেন।

যাদের এসিকে এভাবে ইনস্টল করে এসির থেকে সার্ভিস নেয়া স্বভাব, তারা কখনোই এসির সুবিধা অসুবিধার কথা ভাববে না৷

এসিকে ছবির মতো করে ইনস্টল করে যারা নিজের গা শীতল করতে চায়, হয়তো এসি কিছুদিন নিয়মের বাহিরে গিয়ে বাতাস দেবে, কিন্তু একটা সময় ব্লাস্ট হবেই।
দূর্ঘটনা তো ঘটবেই, সাথে এসি নিজেও পুড়ে যাবে।

ঠিক আপনার মতো। ভুল জায়গায় ভালো ব্যবহার করেও মন তো পাবেনই না, নিজের অস্তিত্বও হারিয়ে ফেলবেন।
একটা রাবারকে টানতে থাকলে ইলাস্টিসিটির লিমিট ক্রস করলে রাবার ছিঁড়বেই🕸️

রেস্পেক্ট পাবেন, রেস্পেক্ট দেবেন। সরলতার মর্যাদা দেয়ার ক্যাপাবিলিটি বাংগালীর নেই।

কালকে রাতে জামাইয়ের সাথে তুমুল ঝগড়া। এতো ঝগড়া মনে হচ্ছে সংসার আর হবে না।এক  পর্যায়ে আমি বোরকা পরেছি বাসা থেকে চলে যাবো জ...
29/07/2026

কালকে রাতে জামাইয়ের সাথে তুমুল ঝগড়া। এতো ঝগড়া মনে হচ্ছে সংসার আর হবে না।এক পর্যায়ে আমি বোরকা পরেছি বাসা থেকে চলে যাবো জন্য।আমার জামাই-ও আমাকে অনেক ব&%কা দিচ্ছে 😭 তো আমি তো ঠিক করছি চলে যাবো ওমা দরজার সামনে খাম্বার মতো দাড়িয়ে রইলো,,, আমি রাগে দরজার সামনেই দাড়িয়ে রয়ছি আর বলছি কতো সময় দাড়াই থাকবা আমি ঠিকই চলে যাবে।আর ও বলতাছে সকালে যাইয়ো আমি রাইখা আসমু রাগ করেই বলতাছে।একটু পরে যখন ওর কথা শুনতাছি না বাইরে যাওয়ার জন্য জোর করতাছি আমারে শক্ত কইরা ঝরাই ধইরা রাখলো আর বলতাছে বাবারে তোমার রাগ । বাসা থেকে চলে যাওয়ার জন্য ওর মানিবয়াগ থেকে ৫০০ টাকা নিছিলাম পাম দেওয়ার জন্য ওই ৫০০ টাকাও দিলো আর কইলো খিচুড়ি আনো খেয়ে নেই দুইজনে।ঝগড়া শেষ সম্পর্কের ক্ষেত্রে আমরা দুজনেই বেহায়া😊 আলহামদুলিল্লাহ

দাঁত ও মাড়ির সুস্থতার জন্য ব্রাশ আর টুথপেস্টের উপর বেশি জোর না দিয়ে ভিটামিন সমৃদ্ধ খাবারের উপর বেশি জোর দিতে হবে। দাঁত ভ...
29/07/2026

দাঁত ও মাড়ির সুস্থতার জন্য ব্রাশ আর টুথপেস্টের উপর বেশি জোর না দিয়ে ভিটামিন সমৃদ্ধ খাবারের উপর বেশি জোর দিতে হবে।

দাঁত ভালো রাখতে মুখ্য ভূমিকা পালন করে ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-সি, ভিটামিন-ডি এবং ভিটামিন-কে

ভিটামিন-এ মাড়ির স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। খেজুর, গাজর, শাকসবজি, আম, মিষ্টিআলু, মাছের তেল ইত্যাদিতে ভিটামিন-এ পাওয়া যায়।

ভিটামিন-বি জিহ্বার প্রদাহ এবং ঘা প্রতিরোধে সাহায্য করে। মটরশুটি, মাংস, সবুজ শাকসবজি, শিম ইত্যাদিতে ভিটামিন-বি পাওয়া যায়।

ভিটামিন-সি মাড়িকে মজবুত করে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে। এর অভাবে মাড়িতে প্রদাহ এবং রক্তপাত হয়। পেয়ারা, লেবু, কমলা, আমলকী, কাঁচামরিচ ইত্যাদিতে ভিটামিন-সি পাওয়া যায়।

ভিটামিন-ডি মজবুত হাড় ও দাঁতের জন্য উপকারী। সূর্যের আলো ভিটামিন-ডির ভালো উৎস। এ ছাড়া ডিম, মাছ ইত্যাদিতে ভিটামিন-ডি পাওয়া যায়।

ভিটামিন-কে শরীরের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন-কের অভাবে মাড়িতে রক্তপাত হওয়ার আশঙ্কা থাকে। সয়াবিন, সবুজ শাকসবজি ইত্যাদি ভিটামিন-কের ভালো উৎস।

দাঁত ভালো রাখতে যা যা করবেন:
ব্রাশের স্থলে মিসওয়াক ব্যবহার করতে পারলে ভালো।
ব্রাশ হিসেবে আমার কাছে মেডিপ্লাসের ব্রাশ ভালো লাগে।

প্রতিদিন দুই বেলা দাঁত মাজুন। সকালে খাবারের পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে।

ব্রাশ করার সময় হবে ২ মিনিট। এই সময়ের কম বা বেশি করা যাবে না। দাঁত ও মাড়ি ভালোভাবে পরিষ্কার করতে, ব্যাকটেরিয়া ও দাঁতের প্লাক দূর করতে এ সময়টা দরকার।
আলতো করে দাঁত মাজুন।

যা যা করবেন না:
একটি ব্রাশ ২ মাসের বেশি ব্যবহার করবেন না।
জোরে ব্রাশ করবেন না।
দাঁত দিয়ে বোতলের মুখ খুলবেন না।
দাঁত দিয়ে চিপসের প্যাকেট ছিঁড়বেন না।
মাংসের শক্ত হাড় কামড়াবেন না।
এতে দাঁতের বাইরের আবরণ বা এনামেল নষ্ট হতে পারে, দাঁতে সূক্ষ্ম ফাটল দেখা দিতে পারে।

ধূমপান, অ্যালকোহল এবং পান চিবানোর বদঅভ্যাস পরিহার করুন।

চকলেট, তেল-মসলাযুক্ত ভারী খাবার, অতিরিক্ত চা-কফি, কোমল পানীয় যতটা সম্ভব কমিয়ে আনুন।
এগুলো দাঁতের এনামেল নষ্ট করে দাঁত ক্ষয় করে ফেলে।

আমি কোনো সংসার ভাঙতে আসিনি।আমি এসেছিলাম একটা পরিবারের অংশ হতে।কিন্তু ধীরে ধীরে বুঝলাম—আমার জায়গা মাঝখানে না,পাশেও না,সবস...
04/02/2026

আমি কোনো সংসার ভাঙতে আসিনি।
আমি এসেছিলাম একটা পরিবারের অংশ হতে।

কিন্তু ধীরে ধীরে বুঝলাম—

আমার জায়গা মাঝখানে না,

পাশেও না,

সবসময় একটু বাইরে।

আমার ভুলগুলো সবাই মনে রাখে,

কিন্তু আমার ভালো কাজগুলো খুব সহজেই ভুলে যায়।

ছেলে ভালো করলে বলা হয়—এটা পরিবারের কৃতিত্ব।

ঘর গুছানো, শান্ত থাকলে বলা হয়—এটা তো আমার দায়িত্বই।

আমি ক্লান্ত হলে—আমাকে অলস বলা হয়।

আমি কাঁদলে—বলা হয় আমি বেশি আবেগী।

আমি চুপ থাকলে—বলা হয় নিশ্চয় কিছু ভেতরে ভেতরে ভাবছি।

আমি সবার সঙ্গে থাকি,

তবু ভেতরে ভেতরে খুব একা থাকি।

আমি স্বামীর পাশে ঘুমাই,

কিন্তু নিজের কষ্টগুলো একাই লড়ি।

আমাকে বলা হয়,

“মানিয়ে নাও, পরিবারে এভাবেই চলতে হয়।”

কিন্তু পরিবারের কাউকে কখনো বলা হয় না—

আমার জন্য একটু মানিয়ে নিতে।

অনেকে বলে,

“তুমি তো ভাগ্যবতী, এই ঘরে এসেছো।”

কিন্তু তারা ভুলে যায়—

এই ঘরে আসার আগেও আমি ভালোবাসা পেয়েছি।

আমি ছিলাম কারো আদরের মেয়ে,

কারো খুব যত্নের মানুষ,

একজন সুখী মানুষ।

বিয়ে আমাকে বদলায়নি,

মানুষের ব্যবহারটাই আমাকে বদলে দিয়েছে।

আমার কাছে আশা করা হয়—

আমি সবাইকে পরিবারের মতো ভালোবাসবো।

কিন্তু আমাকে পরিবারের মতো ভালোবাসা হয় না।

সবচেয়ে কষ্টের কথা কী জানো?

অনেক সময় আমার স্বামীও ভুলে যায়—

আমি তার কাছে এসেছিলাম সবাইকে ছেড়ে ।

আমি বড় কিছু চাইনি,

রানীর মতো ব্যবহারও চাইনি।

আমি শুধু চেয়েছিলাম—

পরিবারের একজন মানুষ হতে,

শুধু “কারও বউ” হয়ে না। 💔

যদি তুমি এটা পড়ে নিজের কষ্ট খুঁজে পাও—

জেনে রেখো, তোমার অনুভূতি সত্যি।

তোমার চোখের জল মূল্যহীন না।

আর মনে রেখো—সব পুরুষ একরকম না। 💕

কিছু স্বামী সত্যিই স্ত্রীর পাশে দাঁড়ায়,

কিছু পরিবার নতুন বউকে আপন করে নেয়।

আর যদি তোমারটা এমন না হয়—

তাহলে সেটা তোমার দোষ না।

তুমি কম ভালো বলে না। 💗

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bag heaven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bag heaven:

Shortcuts

Share