05/09/2026
প্রতিটা ব্যর্থতা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা নিয়ে আসে। ব্যর্থতা কখনো পরাজয় নয়, বরং এটাই আমাদের ভেতরে শক্তি আর সাহস তৈরি করে।
প্রতিটি আঘাতও আমাদের একটি নতুন অভিজ্ঞতা দেয়, যা আমাদের আরও পরিপক্ক ও শক্তিশালী করে তোলে। মনে রেখো, জীবন যখন সবচেয়ে বেশি কঠিন হয়ে ওঠে, তখনই সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হয়।
যে আঘাতগুলো আমাদের ভেঙে ফেলার কথা, সেগুলোই একদিন আমাদের পুনরায় গড়ে তোলার শক্তি দেয়। সফলতা তখনই আসে, যখন আমরা ব্যর্থতাকে ভয় না পেয়ে, তাকে গ্রহণ করে তার থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়াতে শিখি।