18/01/2026
মামলা তুলে নিতে সোহাগকে প্রাণনাশের হুমকি। থানায় সাধারণ ডায়েরি।
অপহরণ মামলায় সাক্ষ্য ও মামলা প্রত্যাহারের ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে প্রাণনাশের হুমকির ঘটনায় সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বে সঙ্গে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শুরু এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়ারও আশ্বাস দেন প্রশাসন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ সোহাগের করা সাধারণ ডায়েরীটি নিয়মিত মামলা হিসেবে নেয়া জন্য হুমকিদাতাদের ব্যবহৃত মোবাইল নাম্বার, ভয়েস মেসেজ এবং ডিজিটালভাবে সম্পাদিত ছবি যাচাই-বাছাই তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান বলেন, সাধারণ ডায়েরীটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং ভুক্তভোগী ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির একাধিক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে এভাবে ভয়ভীতি দেখানো শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, এটি ব্যবসার পরিবেশের জন্যও বড় হুমকি। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ জানান,
অপরাধীদের হুমকিতে পরিবার, স্বাভাবিক জীবনযাপন ও ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার, ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি জানান স্থানীয় প্রশাসনের কাছে।
উল্লেখ্য, গত বছরের ১ জুন শহরের কলেজ রোড থেকে অপহৃত হয়ে পটুয়াখালীতে উদ্ধার হয় মোঃ সোহাগ। এঘটনায় দায়েরকৃত মামলার আসামীরা সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে মামলা প্রত্যাহারের জন্য প্রতিনিয়তই হুমকি দিয়ে আসছে।