WelCome Kalihati

WelCome Kalihati The Kalihati thana was established in 1928 and was turned into an upazila in 1983

টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের সন্তান শেখ জোবায়ের আহমেদ বর্তমানে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
02/10/2026

টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের সন্তান শেখ জোবায়ের আহমেদ বর্তমানে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

দ্রুত শেয়ার করুন পরিচয় পেতে🙏ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে গুরুতর আহত অবস্থায় এক অজ্ঞাত যুবককে পাওয়া গেছে। জান...
01/10/2026

দ্রুত শেয়ার করুন পরিচয় পেতে🙏
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে গুরুতর আহত অবস্থায় এক অজ্ঞাত যুবককে পাওয়া গেছে। জানা গেছে, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে মা/র/ধ/র করে গুরুতর আ/হ/ত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফেলে চলে যায়।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি গুরুতর আ/হ/ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

💔 ছেলেটির পরিচয় এখনো জানা যায়নি। হয়তো কোনো মা-বাবা, ভাই-বোন কিংবা স্বজন তার অপেক্ষায় রয়েছেন।

👉 ছবিটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো ছেলেটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।

কেউ যদি এই যুবককে চিনে থাকেন বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

টাঙ্গাইলের নাগরপুরে বেড়াতে এসে হোসেন নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। তাকে খুঁজে না পেয়ে তার বাবা-মা ও পরিবারের সদস্যরা গভীর ...
01/10/2026

টাঙ্গাইলের নাগরপুরে বেড়াতে এসে হোসেন নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। তাকে খুঁজে না পেয়ে তার বাবা-মা ও পরিবারের সদস্যরা গভীর দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে রয়েছেন।

নিখোঁজ ব্যক্তির পরিচয়:
🔹 নাম: হোসেন
🔹 পিতার নাম: মো. শুকুর আলী
🔹 ঠিকানা: মিরপুর-১১, এভিনিউ-৫, বোটতলা, ঢাকা।

কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন অথবা তার কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
📞 যোগাযোগ: ০১৭৯১৯২২৯০৬

🙏 আপনাদের একটি শেয়ার ও সামান্য সহযোগিতাই হয়তো হোসেনকে তার উদ্বিগ্ন পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।

দয়া করে পোস্টটি বেশি বেশি শেয়ার করে হোসেনকে খুঁজে পেতে সহযোগিতা করুন।

টাঙ্গাইলের মির্জাপুরে রাতে একটি দুর্গামন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করেছে দু/র্বৃ/ত্ত/রা।বুধবার উপজেলার জামুর্কী ইউনিয়নে...
01/10/2026

টাঙ্গাইলের মির্জাপুরে রাতে একটি দুর্গামন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করেছে দু/র্বৃ/ত্ত/রা।

বুধবার উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় রাধাগোবিন্দ মন্দিরসংলগ্ন আর্য সমিতির দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মণ্ডপে ঝাড়ু দিতে গিয়ে দুর্গা প্রতিমার মাথা, গণেশ ও অসুরসহ মোট চারটি প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজসহ পুলিশ সদস্যরা।

সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালিহাতী বল্লা গ্রামের এই ছেলেটিকে টাঙ্গাইলের ট্রেনের টিকিটসহ যমুনা ফিউচার পার্কের সামনে অজ্ঞাত ব্যক্তি উদ্ধার ঢাকার কুড়...
01/10/2026

কালিহাতী বল্লা গ্রামের এই ছেলেটিকে টাঙ্গাইলের ট্রেনের টিকিটসহ যমুনা ফিউচার পার্কের সামনে অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

ঢাকার কুড়িলে যমুনা ফিউচার পার্কের সামনে রাস্তার পাশে এক ব্যক্তিকে অজ্ঞাত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

তার সঙ্গে কোনো পরিচয়পত্র, মানিব্যাগ, মোবাইল ফোন বা অন্য কোনো পরিচয় শনাক্তের মতো কাগজপত্র পাওয়া যায়নি। তবে তার কাছে টাঙ্গাইলগামী একটি ট্রেনের টিকিট পাওয়া গেছে।

ছবিতে থাকা ব্যক্তিকে কেউ চিনে থাকলে বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে যমুনা ফিউচার পার্ক, কুড়িল, ঢাকা এলাকায় যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার সন্তান মো. তোফায়েল আহমেদ মিয়া বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার...
01/10/2026

টাঙ্গাইলের সখীপুর উপজেলার সন্তান মো. তোফায়েল আহমেদ মিয়া বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের কৃতী সন্তান আসমাউল হুসনা সিনিয়র সহকারী কমিশনার থেকে উপজেলা নির্বাহী কর্মকর...
01/10/2026

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের কৃতী সন্তান আসমাউল হুসনা সিনিয়র সহকারী কমিশনার থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন।

আসমাউল হুসনা ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের বাসিন্দা আবদুল মান্নান ডাক্তারের কন্যা। তাঁর ইউএনও হিসেবে
পদায়নের খবর এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।

গোবিন্দাসীর এই কৃতী কন্যার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়নকে স্থানীয়রা তাঁর মেধা, যোগ্যতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন। তাঁকে নতুন দায়িত্বে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা।

টাঙ্গাইলের মধুপুরের সন্তান সাগ্রে চিসিম তূর্য কর্মরত আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) ট্রান...
01/10/2026

টাঙ্গাইলের মধুপুরের সন্তান সাগ্রে চিসিম তূর্য কর্মরত আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) ট্রানজিট ব্যুরো ডিস্ট্রিক্ট–০২-এ। তিনি একজন পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছবিতে থাকা অবুঝ শিশুটিকে ঢাকার নবাবগঞ্জ এলাকায় পাওয়া গেছে। শিশুটি তার বাবার নাম, ঠিকানা কিংবা পরিবারের কোনো পরিচয় বলতে প...
01/10/2026

ছবিতে থাকা অবুঝ শিশুটিকে ঢাকার নবাবগঞ্জ এলাকায় পাওয়া গেছে। শিশুটি তার বাবার নাম, ঠিকানা কিংবা পরিবারের কোনো পরিচয় বলতে পারছে না। বর্তমানে শিশুটি নবাবগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রয়েছে।

কোনো সহৃদয়বান ব্যক্তি যদি শিশুটিকে চিনে থাকেন, অথবা এ ধরনের কোনো নিখোঁজের সংবাদ শুনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নবাবগঞ্জ থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন।

📞 যোগাযোগের নম্বর: ০১৩২০০৮৯৫১২

শিশুটিকে তার মা-বাবা ও পরিবারের কাছে ফিরিয়ে দিতে আপনাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে পোস্টটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে দ্রুত শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়।

আসুন, সবাই মিলে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে সহযোগিতা করি।

একসঙ্গে নিখোঁজ আপন তিন ভাই-বোন, সন্তানদের ফিরে পেতে পরিবারের আকুতিজামালপুর সদর উপজেলার ১৫ নম্বর রশিদপুর ইউনিয়নের ক্ষেত্র...
01/10/2026

একসঙ্গে নিখোঁজ আপন তিন ভাই-বোন, সন্তানদের ফিরে পেতে পরিবারের আকুতি

জামালপুর সদর উপজেলার ১৫ নম্বর রশিদপুর ইউনিয়নের ক্ষেত্রীপাড়া গ্রাম থেকে আপন তিন ভাই-বোন একসঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ রয়েছে।

জানা গেছে, নিখোঁজ তিনজনের মধ্যে এক ভাই ও এক বোন স্কুলের উদ্দেশ্যে এবং অপর বোন মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তারা আর বাড়িতে ফিরে আসেনি। এরপর থেকেই তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
তিন সন্তানের একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারটি চরম উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। স্বজনরা তাদের দ্রুত ও নিরাপদে ফিরে পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।

📍 ঠিকানা: ক্ষেত্রীপাড়া গ্রাম, ১৫ নম্বর রশিদপুর ইউনিয়ন, জামালপুর সদর, জামালপুর।

📞 যোগাযোগ: ০১৮৭৭-৮০৭০৭৯

কেউ তাদের দেখে থাকলে, কোনো তথ্য পেয়ে থাকলে কিংবা তাদের অবস্থান সম্পর্কে জানতে পারলে অনুগ্রহ করে দ্রুত উল্লেখিত নম্বরে যোগাযোগ করুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when WelCome Kalihati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WelCome Kalihati:

Shortcuts

Share