26/08/2026
ব্রেকিং. নিউজ..
আনসার ব্যাটালিয়নে নিয়োগ পাইয়ে দেওয়ার কথা বলে প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চলছে গোয়েন্দা অভিযান। আর অভিযানের মাত্র দুই দিনেই আটক করা হয়েছে ৩৭ জনকে।
হিসাবটা আরও চমকে দেওয়ার মতো—প্রত্যেক চাকরি প্রত্যাশীর কাছ থেকে গড়ে ১০ লাখ টাকা করে নেওয়ার পরিকল্পনা ছিল বলে ধরে নিলে, অর্থ পরিশোধের আগেই এসব লেনদেন প্রতিহত করায় আনুমানিক ৩ কোটি ৭০ লাখ টাকা সম্ভাব্য আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।
অর্থাৎ, মাত্র দুই দিনের অভিযানেই আনসার ব্যাটালিয়নে নিয়োগের নামে কোটি কোটি টাকার সম্ভাব্য প্রতারণা ঠেকানো সম্ভব হয়েছে। তবে এটি উদ্ধার হওয়া অর্থের হিসাব নয়; বরং লেনদেন সম্পন্ন হওয়ার আগেই প্রতিহত হওয়ায় সম্ভাব্য ক্ষতির আনুমানিক হিসাব।
নতুন ২১ জন + পূর্বের ১২২ জন = মোট ১৪৩ জন। জনপ্রতি ১০ লাখ টাকা হিসেবে মোট ১৪ কোটি ৩০ লাখ টাকা।
নিয়োগে যোগ্যতার মূল্য থাকবে—দালালের টাকা নয়। আর চাকরির নামে প্রতারণার এই চক্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকলে সামনে আরও কত কী বেরিয়ে আসে, সেটাও সময়ের ব্যবধানে পুরো জাতিকে জানানো হবে।