Dream Mirror of Mou Pakhi

Dream Mirror of Mou Pakhi My dream mirror. Your beautiful you. Shine new, with Mou Pakhi ❤️
(4)

25/09/2026

ইবলিশ পাগল ছিল না, সে আলেম ছিল।
ইবলিশ কাফের ছিল না, সে আল্লাহকে চিনতো।
তাহলে সে ধ্বংস হলো কেন?
এই একটা প্রশ্ন বুঝলে
তুমি তোমার পুরো জীবন বুঝে যাবে।
ইবলিশ জানতো আল্লাহ এক।
সে আল্লাহর সাথে কথা বলেছে।
সে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে।
ফেরেশতাদের ওস্তাদ ছিল সে।
তার ইবাদতের কোনো কমতি ছিল না।
তাহলে তার অভাব কিসের ছিল?
তার অভাব ছিল একটা জিনিসের - সে নিজেকে চিনতে পারেনি।
আল্লাহ তাকে জিজ্ঞেস করেননি - "তুই সিজদা করলি না কেন?"
আল্লাহ জিজ্ঞেস করেছেন - *"মা মানা'আকা?"
তোকে কিসে বাধা দিল?*
মানে তোর ভিতরে এমন কি ঢুকলো যে - তুই আমাকে মানতে পারলি না?
সেই বাধাটা ছিল - "আনা খাইরুম মিনহু - আমি তার চেয়ে উত্তম।"
ইবলিশ আগুনের তৈরি, আদম (আ) মাটির তৈরি - এটা ছিল তার যুক্তি।
কিন্তু তার ভিতরের রোগ ছিল -
সে নিজের একটা ইমেজ বানিয়ে ফেলেছিল।
"আমি অনেক ইবাদত করেছি,
আমি ফেরেশতাদের সাথে থাকি,
আমি ভিআইপি।
আমি কেন মাটির আদমের (আ) সামনে মাথা নত করবো?"
আল্লাহর দরবারে ভিআইপি বলে কিছু নাই।
আল্লাহর দরবারে যে নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে বড় করেন।
যে নিজেকে বড় মনে করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন।
আর তারপর ইবলিশ কি করলো জানো?
সে তওবা করলো না।
সে বললো না - "আল্লাহ ভুল হয়ে গেছে।"
সে উল্টা দোষ দিল।
প্রথমে আদমকে (আ) দোষ দিল,
তারপর আল্লাহকে বললো - "আপনি আমাকে গোমরাহ করেছেন।"
নাউযুবিল্লাহ।
এইখানেই আদম (আ) আর ইবলিশের পার্থক্য।

আদম (আঃ) ভুল করে বলেছিলেন - "রব্বানা জলামনা আনফুসানা -
হে আল্লাহ আমরা নিজের উপর জুলুম করেছি।"

আর ইবলিশ ভুল করে বলেছিল - "আপনি আমাকে দিয়ে ভুল করিয়েছেন।"
একজন নিজের দিকে আঙুল তুললো, সে নবী হয়ে গেল।
আরেকজন অন্যের দিকে আঙুল তুললো, সে শয়তান হয়ে গেল।
"ইবলিশ মরেনি, ইবলিশ তোমার ভিতরেই থাকে।"*
যখন তুমি বলো -
"আমি ঠিক, ও ভুল।"
"আমি এটা করেছি ওর জন্য।"
"আমার কোনো দোষ নাই, পরিস্থিতি খারাপ ছিল।"
"আমি ওর চেয়ে ভালো।"
তখন বুঝবে তোমার ভিতরে ইবলিশ কথা বলছে।
শয়তান চায় তুমি কখনো নিজের ভুলটা স্বীকার না করো।
কারণ যে নিজের ভুল স্বীকার করে না, সে কখনো তওবা করে না। আর যে তওবা করে না, সে কখনো আল্লাহর কাছে ফিরতে পারে না।

তাই আজই নিজেকে জিজ্ঞেস করো - আমার ভিতরে "আনা খাইরুম মিনহু" টা কোথায় লুকিয়ে আছে?
ওইটাকে মারতে পারলেই তুমি মানুষ।
ওইটাকে পুষে রাখলেই তুমি ইবলিশ।

লেখাটা কালেক্টেড অবস্থায় পেয়েছি আরেকজনের কাছে, তাই প্রকৃত লেখকের নামটা মেনশন করতে পারলাম না, আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দিক যিনি লিখেছেন ❤️

24/09/2026

কিছু আঘাত দু'চোখের নোনাজল হয়ে গড়ায় না।
তা তীব্র ভাবে হৃদপিণ্ডে আঘাত করে।

23/09/2026

মুনাফিক কাফেরের চেয়েও ভয়ংকর - সামনে ভালো, পেছনে ছুরি মারে।

রাসূল (সা.) মুনাফিকের লক্ষণ একদম পরিষ্কার করে বলে দিয়েছেন।

*হাদিসে ৩ টা লক্ষণ,

*১. কথা বললে মিথ্যা বলে*
সামনে এক কথা, পেছনে আরেক কথা।

*২. ওয়াদা করলে ভঙ্গ করে*
বলবে "আমি তোমার পাশে আছি" কিন্তু বিপদের সময় থাকবে না।

*৩. আমানত রাখলে খেয়ানত করে*
তুমি মনের একটা গোপন কথা বললে, সে গিয়ে আরেকজনের কাছে লাগিয়ে দেবে।

আল্লাহ বলেছেন, মুনাফিকদের স্থান জাহান্নামের সবচেয়ে নিচে।

> *اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ*> *আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান*> অর্...
19/09/2026

> *اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ*
> *আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান*
> অর্থ: হে আল্লাহ! আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার কাছে আশ্রয় চাই।

18/09/2026

স্বার্থ পর্যন্ত সবাই আপন

17/09/2026

বাবা মায়ের বয়স চোখের সামনে হু হু করে বেড়ে যাওয়া, 🥲🥲চোখের সামনে দেখা নিজের স্মার্ট বাবা টা ঠিক মত হাটতে গেলে হাপিয়ে যায়, সুন্দরী উজ্জ্বল চেহারার মায়ের চামড়ায় ভাজ পরা শুরু হয় এসব যেন একটা সন্তানের জন্য বুক ফাটা কষ্টের। চিৎকার করে গলা ফাটিয়ে বলতে ইচ্ছা করে হে আল্লাহ আমার বাবা মায়ের সেই আগের বয়স ফিরিয়ে দাও। তাদের বয়স বাড়তে দিও না।।
""রব্বীর হাম হুমা কামা রব্বা ইয়ানী সগীর"" 🤲🤲

16/09/2026

মনে রাখো, আলো যখন আসে, অন্ধকার এমনিতেই চলে যায়। তোমাকে অন্ধকারের সাথে যুদ্ধ করতে হবে না, তুমি শুধু নিজের আলোটা জ্বালিয়ে রাখো।

অন্যের জীবন নিয়ে আলোচনা বা যে বিষয়ে কথা বললে সে জানতে পারলে কষ্ট পাবে, এই মানসিকতার আলোচনা যেখানে বিনোদন হিসেবে ব্যবহৃত...
13/09/2026

অন্যের জীবন নিয়ে আলোচনা বা যে বিষয়ে কথা বললে সে জানতে পারলে কষ্ট পাবে, এই মানসিকতার আলোচনা যেখানে বিনোদন হিসেবে ব্যবহৃত হয়, সেখানে নিজের সময় আর energy নষ্ট করার কোনো যুক্তি নেই; কারণ নিজের self-respect আর mental peace বজায় রাখাটাই জীবনের সবচেয়ে বড় priority, আর যে circle অন্যের অনুভূতিকে মূল্য দিতে জানে না, সেই table-এ বসাটা স্রেফ সময়ের অপচয়।

I will never sit at a table that feasts on the pain of others.
হাত আমার আর গোল্ড এন্ড সিলভারের গিফট দুটো তাহার দেওয়া। আর পাশে আমার পৃথিবীর সেরা গিফট তাকিয়ে আছে আমার ভালোবাসা আমার পৃথিবী ❤️❤️

13/09/2026

মূল্যের চেয়ে কাওকে বেশি দাম দিতে হয় না। অনেকেই সেই দামের যোগ্যই না

11/09/2026

আমাদের নবী মুহাম্মদ (সা:) কে যখন কাফিররা খারাপ বলত, গালি দিত, তখন কয়েকটা ঘটনা ঘটেছিল । আল্লাহ নিজেই তার জবাব দিয়েছেন।

*আল্লাহ নিজে নবীজির পক্ষে দাঁড়িয়েছেন:*

কাফিররা বলত - "মুহাম্মদ পাগল, জাদুকর, কবি"
তখন আল্লাহ কুরআনে আয়াত নাজিল করলেন:
কলমের শপথ... তুমি তোমার রবের অনুগ্রহে পাগল নও।" (সূরা কলম ৬৮:১-২)

আবু লাহাব নবীজিকে প্রকাশ্যে বলেছিল "তব্বান লাকা" - তুমি ধ্বংস হও।
তখন সাথে সাথে সূরা লাহাব নাজিল হয়:
"ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত..."

কোনো মানুষের নামে কুরআনে এভাবে সরাসরি অভিশাপ আর কোথাও আসেনি।

নবীজি (সা:) কি করতেন?*

তিনি কখনো পাল্টা গালি দিতেন না।

- তায়েফে পাথর মেরে রক্তাক্ত করার পরও তিনি বদদোয়া করেননি, বরং বলেছিলেন "আল্লাহ এদের হেদায়েত দিন, এরা বোঝে না"
- প্রতিদিন যে বুড়ি কাঁটা বিছাতো, অসুস্থ হলে তিনি তাকে দেখতে গিয়েছিলেন

শেষ পরিণতি কি হয়েছিল?*

যারা খারাপ বলে বেড়াত, সাময়িক একটা সুখ পেলেও,সাময়িক রাজত্ব পেলেও ইতিহাসে তারাই অপমানিত হয়েছে, আর নবীজির (সা:) নাম আজ ১৪০০ বছর পরও কোটি কোটি মানুষ ভালোবাসা নিয়ে মনে রাখে।

আল্লাহ বলেছেন:
"নিশ্চয়ই আমি তোমার জন্য তোমার শত্রুদের মোকাবেলায় যথেষ্ট।" (সূরা হিজর ১৫:৯৫)

Address

Dhaka

Telephone

+8801933114536

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream Mirror of Mou Pakhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share