06/08/2026
২০২২ এ ফেনীতে একটা ওপেন কনসার্টে আর্ক এবং হাসান ভাই এর সাথে একটা বাজে ঘটনা ঘটে, ২৬ এ আবার জুলাই কনসার্টে পানি বোতল হাসান ভাইয়ের মুখে ছুড়ে মারে, মনে হলো আমার নিজের মুখে লাগছে খুব ভারী কিছু একটা,
একজন আর্টিস্ট এর কাছে সব মঞ্চই Wembley বা Madison Square, ছোট, গায়ে হলুদ, আন্ডারগ্রাউন্ড বলতে কিছু নাই, আর্টিস্ট এর কাজ পারফর্ম করা, হাসান ভাই তার দীর্ঘ গায়কি জীবনে লম্বা সময় স্টেজে ছিলেন, ভক্তদের মাতিয়ে রেখেছেন অসংখ্য কালজয়ী গান দিয়ে, সবার career graph সারাজীবন সফলতার চুঙ্গায় থাকে না, এই graph উঠানামা করে, আর্ক ভেঙ্গে যাওয়ায় হয়তো উনার জার্নি টা আজকে অন্যরকম, কিন্তু উনার লেগাসি deny করার মত দিন এই বাংলা রক এবং পপ মিউজিকে আসে নাই,
এই জেনারেশন এর শ্রোতাদের আমি দোষ দিতে চাই না, সব জেনারেশন এর মধ্যে ভালো মন্দ শ্রোতা থাকে, তবে এইভাবে কেউ এই জঘন্য কাজটা করতে পারে না, আমার মতে লিজেন্ডারি আর্টিস্ট দের এইসব ফ্রী পলিটিক্যাল কনসার্ট এভয়েড করা উচিৎ, নিজের লেগাসি এর জন্য হইলেও, এইসব শোতে paycheck ভালো থাকে সম্ভবত কিন্তু আপনি কে, আপনার মিউজিক career, আপনার অবদান, আপনার লেভেল একটু দেখে শো কনফার্ম কইরেন, আমরা দুঃখিত হাসান ভাই, keep rock!