03/04/2025
৯টি মারাত্মক লক্ষণ যা দেখলে বুঝবেন আপনার প্রিয় মানুষটা আর আপনাকে ভালবাসেনা:
১) আপনার সঙ্গী আপনার অনুভূতিকে আর সম্মান করেনা, গুরুত্ব দেয়ন, যা আপনাকে সময়ে সময়ে কষ্ট দেয়।
২) প্রতিনিয়ত যেকোনো ব্যাপারে আপনার চিন্তা বা মতামতকে উপেক্ষা করে, যা তার কাছে আপনার গুরুত্বকে কমিয়ে দেয়।
৩) আপনি সম্পর্ক ঠিক রাখতে যত চেষ্টাই করেন না কেন, আপনার সঙ্গী আর আপনাকে এপ্রিশিয়েট করেনা, কংগ্রাচুলেট করেনা কিংবা ধন্যবাদ জানায় না।
৪) আপনার সঙ্গী আর আপনার প্রয়োজন কিংবা ইচ্ছেগুলোকে অবহেলা করে, গুরুত্ব দেয়না যেটা আপনাকে অবহেলিত, অসুখী ভাবতে বাধ্য করে।
৫) আপনার সঙ্গী হঠাৎ করেই নিজের কাজকর্ম, চলাফেরা ইত্যাদি লুকানো শুরু করে কিংবা আপনার সাথে শেয়াএ করেনা। কোথায় যায়, কার সাথে যোগাযোগ করে সবটাই গোপন রাখতে চায়, যার ফলে সম্পর্কের মধ্যে অবিশ্বাস দানা বাঁধতে শুরু করে।
৬) আপনার সঙ্গী আগের মতো ভবিষ্যত পরিকল্পনা আপনার সাথে শেয়ার করেনা।
৭) আপনার সঙ্গী মানসিকভাবে আপনার থেকে দূরে সরে যাচ্ছে, নিজেকে গুটিয়ে নিচ্ছে এমনকি আপনি কাছে যাওয়ার চেষ্টা করলেও আপনাকে এভয়েড করছে।
৮) আপনার পার্টনার আপনার চেয়ে তার বন্ধুবান্ধব অথবা কলীগদের সাথে বেশি এনজয় করছে। কোয়ালিটি টাইম স্পেন্ড করার ক্ষেত্রে আপনার চেয়ে তাদেরকেই প্রাধান্য দিচ্ছে।
৯) দুজনের মধ্যে কোনো বিবাদ বাঁধলে তা মেটানোর কোনো চেষ্টা করছেনা এমনকি সেটা নিয়ে আলাপ করতেও আগ্রহ দেখায় না।
মিলিয়ে নিন।