Barta Times 24

Barta Times 24 ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সাহসী কলম...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শায়খে চরমোনাই।বরিশাল সদর চরকাউয়া ইউনিয়নের চরআইচা  গ্রামের রিনা আক্তারের ঘর অগ্নি...
09/04/2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শায়খে চরমোনাই।

বরিশাল সদর চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামের রিনা আক্তারের ঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ
শুনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই পক্ষ থেকে টিন ও শাড়ি উপহার প্রধান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন নাইস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটার ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর মাওলানা আবুল কালাম আজাদী সাধারণ সম্পাদক বামুক বরিশাল মহানগর মোঃ তানভীর আহমেদ শোভন কেন্দ্রীয় সদস্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাফেজ ওমর ফারুক মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ হাবিবুল্লাহ সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরকাউয়া ইউনিয়ন শাখা মাওলানা রিয়াজ আহমেদ ইসলামী যুব আন্দোলন চরকাউয়া সহ প্রমুখ।

নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯২ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান। নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের...
24/03/2026

নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯২ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান।

নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উক্ত বিদ্যালয়ের ৯২ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে পুনর্মিলনী অনুষ্ঠান এর আয়োজন করেন। আজ মঙ্গলবার বিদ্যালয়ের ৯২ বছর পূর্তি অনুষ্ঠান অত্যন্ত আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে দিনটি হয়ে উঠে স্মরণীয় ও প্রাণবন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খায়রুল কবির খোকন, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনজুর এলাহী, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৩, জনাব তাহমিনা ইয়াসমিন, অতিরিক্ত সচিব (সদস্য), বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন, জেলা প্রশাসক, নরসিংদী, জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নরসিংদী মহোদয়।

এছাড়া নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নরসিংদীর মাধবদীতে মাদক/জুয়ার বিপক্ষে বক্তব্য দেওয়ায় মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ এর হাতপাখার চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির লোক...
23/03/2026

নরসিংদীর মাধবদীতে মাদক/জুয়ার বিপক্ষে বক্তব্য দেওয়ায় মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ এর হাতপাখার চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির লোকজনের পরিকল্পিত ভাবে বিক্ষোভ করে।
ঘটনা থেকে জানা যায় ইউনিয়ন যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা এর নেতৃত্ব দেয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী থানা শাখার আওতাধীন চরকালেখান ইউনিয়ন শাখার আয়জনে পবিত্র মাহে রমজান মাসে সাধারণ মানুষ...
17/03/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী থানা শাখার আওতাধীন চরকালেখান ইউনিয়ন শাখার আয়জনে পবিত্র মাহে রমজান মাসে সাধারণ মানুষের মাঝে সুন্নতি সামগ্রি বিতারণ করা হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছাত্রদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘ঈদ সামগ্রী উপহার’ বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন ...
17/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছাত্রদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘ঈদ সামগ্রী উপহার’ বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা।

​আজ ১৭ মার্চ ২৭ রমজান দুপুর ৩ টায় নগর কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা আবুল হাশিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ।

সংগঠন এর সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সানভীর এর সঞ্চালনায় অসহায় ও দুস্থ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেমাই, চিনি, দুধ ও পোলাওয়ের চাল-সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুফতী মাসুম বিল্লাহ বলেন, "মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র—এই আদর্শকে সামনে রেখে আমরা আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। ঈদের আনন্দ কেবল বিত্তবানদের জন্য নয়, সমাজের প্রতিটি মানুষের। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।"

সভাপতির বক্তব্যে মুহা আবুল হাশিম বলেন সমাজের বিত্তবানদের এই পবিত্র মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ​আরও বলেন প্রতি বছরের ন্যায় এবারও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী তৃণমূল পর্যায়ে এই ঈদ উপহার কার্যক্রম পরিচালনা করছে।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান, দাওয়াহ সম্পাদক আবরারুল করিম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা মার্কার প্রার্থী আলহাজ্ব ...
17/03/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা মার্কার প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারীর সার্বিক সহযোগিতায় রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রামগঞ্জের ১০০টি মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং-এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রতি মাদ্রাসায় ৫০ কেজি চাল, ২৫ কেজি ডাল এবং ৬০ কেজি আলু প্রদান করা হয়।

বরিশাল,মুলাদীতে ট্রাক-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ১আহত অন্তত -৪ জন।বরিশাল জেলা (মুলাদী উপজেলার) মুলাদী সদর  ইউনিয়নে সকাল আনুম...
16/03/2026

বরিশাল,মুলাদীতে ট্রাক-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ১
আহত অন্তত -৪ জন।

বরিশাল জেলা (মুলাদী উপজেলার) মুলাদী সদর ইউনিয়নে সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় (বোর্ড স্কুল) সংলগ্ন এলাকায় মালবাহী ট্রাক ও একটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে অন্তত আহত ৯ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মুলাদী সরকারি হাসপাতালে নিয়ে আসে। আহতরা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের'ই'বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

#মুলাদী
#দুর্ঘটনা
#সড়কদুর্ঘটনা
#ট্রাকসংঘর্ষ
#মাহিন্দ্র

সংবাদ প্রকাশ
বার্তা টাইম ২৪

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশবরেণ্য ওয়ায়েজ, বিশিষ্ট লেখক ও সফল ব্যবসায়ী মুফ...
15/03/2026

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশবরেণ্য ওয়ায়েজ, বিশিষ্ট লেখক ও সফল ব্যবসায়ী মুফতী হাবিবুর রহমান মিসবাহ। মুরুব্বিদের দিকনির্দেশনা এবং উপজেলার সর্বস্তরের জনগণের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি কোনো গৎবাঁধা প্রতিশ্রুতির বদলে আমানতদারিতার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, "আর কিছু পারি আর না পারি, আল্লাহর দয়ায় কলাপাড়া উপজেলাকে ইতিহাসের সর্বোচ্চ সততা ও আমানতদারিতা দিতে পারব ইনশাআল্লাহ।"

​মুফতী হাবিবুর রহমান মিসবাহর এই ঘোষণার পর কলাপাড়া উপজেলার সাধারণ মানুষ ও তাঁর অনুসারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ধর্মীয় ও ব্যবসায়ী মহলে তাঁর এই প্রার্থিতা নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।

ওলামায়ে কেরামের সম্মান বেশি হবে যদি তাদের স্বাধীনভাবে কথা বলতে দেয়া হয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনি...
14/03/2026

ওলামায়ে কেরামের সম্মান বেশি হবে যদি তাদের স্বাধীনভাবে কথা বলতে দেয়া হয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। তিনি বলেন, কোরআন ও হাদিসের খেলাফ করে যতক্ষণ তারা কথা না বলবেন, ততক্ষণ পর্যন্ত যেন তাদের বাধা না দেয়া হয়, এটাই আমার একটি প্রস্তাব। শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

13/03/2026

বরিশালের নিয়ামতি ইউনিয়নের আলোচিত চাল আত্মসাৎ এর ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা অভিত্তিহীন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীরের দল, পূর্বনাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন) বাংলাদেশের একটি ডানপন্থী রাজনৈতিক দল। দলট...
13/03/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীরের দল, পূর্বনাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন) বাংলাদেশের একটি ডানপন্থী রাজনৈতিক দল। দলটির বর্তমান আমির সৈয়দ রেজাউল করিম, নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম এবং মহাসচিব ইউনুস আহমদ। ১৯৮৭ সালের ১৩ মার্চ বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব ও সংগঠনের যৌথ প্রয়াসের ফলে ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যপ্রয়াসী একটি ইস্যু ভিত্তিক আন্দোলন হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে এর আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে আন্দোলনে অনৈক্য ও ভাঙ্গনের ফলে এটি পীর সাহেব চরমোনাই সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে একটি একক রাজনৈতিক দলে পরিণত হয়। মূলত ১৯৯১ সাল থেকে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে। ২০০৮ সালে নিবন্ধন জটিলতায় এটি নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় এবং হাতপাখা প্রতীক লাভ করে। প্রাপ্ত ভোট অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি এককভাবে অংশগ্রহণ করে চতুর্থ স্থান লাভ করে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে, ইতিহাসে প্রথমবারের মতো বরগুনা-১ সংসদীয় আসনে বিজয়ী হয় দলটির একজন প্রার্থী।

মুলাদীতে ইসলামী ছাত্র আন্দোলন ও যুব আন্দোলনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল।আজ বৃহস্পতিবার, ২২ রমজান, বিকেল ০৩ টায়  আলতাফ মা...
12/03/2026

মুলাদীতে ইসলামী ছাত্র আন্দোলন ও যুব আন্দোলনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল।

আজ বৃহস্পতিবার, ২২ রমজান, বিকেল ০৩ টায় আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মুলাদী উপজেলা শাখার যৌথ উদ্যোগে " কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মাহে রমজানের শিক্ষা" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সভাপতি, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কেএম শরীয়তুল্লাহ,বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা যুব আন্দোলনের সভাপতি মোঃ আরমান হোসাইন রিয়াদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তানিম, মুলাদী উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি আবুল কাশেম জিহাদী । দুয়া ও মুনাজাত পরিচালনা করেন মুলাদী পৌরসভা মুজাহিদ কমিটির ছদর ও বরিশাল জেলা ইমাম সমিতির সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা ইসমাঈল হোসাইন সফিপুরী হুজুর। এছাড়াও মুলাদী উপজেলা ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Address

Dhaka

Telephone

+8801783099420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barta Times 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.