Banglar Voice - বাংলার ভয়েস

Banglar Voice - বাংলার ভয়েস Published By News

06/09/2026

আমাদের প্রধানমন্ত্রীর যে জ্ঞেন প্রজ্ঞা বুদ্ধি, সেই বুদ্ধির আলোটা বুঝা যায় রাশেদ খানের দিকে তাকালে।
যে, আমাদের প্রধানমন্ত্রী কি পরিমান জ্ঞান প্রজ্ঞা আছে।

06/09/2026

ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়—রাজনীতিতে অনেক দাবি শুরুতে প্রত্যাখ্যাত হলেও শেষ পর্যন্ত জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক বাস্তবতার আলোকে সমাধানের পথ খুঁজে নিতে হয়। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নেও আমরা এমন রাজনৈতিক বাস্তবতা দেখেছি।

জুলাই সনদ নিয়েও জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করার সুযোগ নেই। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সেই রায়ের যথাযথ বাস্তবায়নই এখন সময়ের দাবি। ইনশাআল্লাহ, জনগণের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

জামায়াত, এনসিপি এবং ১১ দলীয় জোটের অন্যান্য রাজনৈতিক দল জুলাই সনদের দাবিকে সামনে রেখে মানুষের পাশে দাঁড়িয়েছে—এটাই হওয়া উচিত জনমুখী রাজনীতির পথ।

যাঁরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যাঁরা রাষ্ট্রের কাঠামোগত ও ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করেন—তাঁদের প্রত্যাশা ও মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এটি শুধু কোনো একটি দল বা জোটের প্রশ্ন নয়; এটি জনগণের রায়, রাষ্ট্র সংস্কার এবং আগামীর বাংলাদেশ কেমন হবে—সেই প্রশ্ন।

জুলাই সনদে কোনো আপস নয়।
গণভোটের রায়ের প্রতি সম্মানই হোক গণতন্ত্রের শক্তি।

— ইঞ্জিনিয়ার তারেক আজিজ

#জনদাবি

03/09/2026

"ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষা ও নিজস্ব ক্ষমতা টিকিয়ে রাখার এক মরিয়া প্রচেষ্টায় লিপ্ত বর্তমান সরকার। যার স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটছে তাদের সাম্প্রতিক নীতিমালায়— যেখানে ওয়াশিংটনকে তুষ্ট করতে বিপুল ব্যয়ে বোয়িং বিমান কেনা হচ্ছে, আর বেইজিংয়ের সুনজর বজায় রাখতে সংগ্রহ করা হচ্ছে যুদ্ধবিমান।

এমনকি অভ্যন্তরীণ প্রশাসনকে হাতের মুঠোয় রাখতে আমলাতন্ত্রের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ বেতন স্কেল। এই দৃশ্যপটের বিপরীতে রাষ্ট্রযন্ত্র ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজ এক গভীর ও মৌলিক প্রশ্ন— যে সাধারণ জনগণের ম্যান্ডেট বা সমর্থনের ওপর ভিত্তি করে আপনারা আজ রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন, সেই প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ ও সন্তুষ্টির জন্য দৃশ্যমান কী পদক্ষেপ নিয়েছেন?"

ইঞ্জিনিয়ার তারেক আজিজ

03/09/2026
03/09/2026

একজন প্রধানমন্ত্রীর কাঁধে পুরো দেশের দায়িত্ব—বিদ্যুৎ-গ্যাস সংকট, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক থেকে জাতীয় নিরাপত্তা পর্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় তাঁকে সামলাতে হয়।

এর মাঝে “সাড়ে দশ টাকা” বলতে গিয়ে একটি ছোট ভুল—আর তাতেই কেউ কেউ তাঁকে “প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া প্রধানমন্ত্রী” বানিয়ে ফেলছেন!

ভুল মানুষই করে। একটি অনিচ্ছাকৃত উচ্চারণের ভুল দিয়ে কারও শিক্ষা, যোগ্যতা কিংবা সামগ্রিক কর্মদক্ষতা বিচার করা ন্যায়সংগত নয়।

সমালোচনা হোক তাঁর কাজ, সিদ্ধান্ত ও নীতি নিয়ে—একটি মুখ ফসকে বলা শব্দ নিয়ে নয়।

মতের বিরোধ থাকুক, কিন্তু শালীনতা ও সম্মান অটুট থাকুক।

—
ইঞ্জিনিয়ার তারেক আজিজ

জামাতের প্রতিটা মানুষ ভালো! সুপ্রিম কোর্টের সিনিয়র প্রবীন আইনজীবী জামাতে যোগ দিলেন যেই কারনে | এডভোকেট খালিদুজ্জামান স্...
02/09/2026

জামাতের প্রতিটা মানুষ ভালো! সুপ্রিম কোর্টের সিনিয়র প্রবীন আইনজীবী জামাতে যোগ দিলেন যেই কারনে | এডভোকেট খালিদুজ্জামান স্যার

‘আমার বিরুদ্ধে ৪৮ ঘণ্টায় ১০৯টি উদ্দেশ্যমূলক নিউজ করানো হয়েছে’ | Hasnat | Parliament | Jugantor
02/09/2026

‘আমার বিরুদ্ধে ৪৮ ঘণ্টায় ১০৯টি উদ্দেশ্যমূলক নিউজ করানো হয়েছে’ | Hasnat | Parliament | Jugantor



Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banglar Voice - বাংলার ভয়েস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banglar Voice - বাংলার ভয়েস:

Shortcuts

Share