28/08/2026
মেজর ডালিমের স্ত্রী নিম্মী চৌধুরীকে অ'প'হরণে শেখ কামালের কোনো সম্পৃক্ততা ছিল না: ঐতিহাসিক তথ্যে সত্য উন্মোচিত।
বিশেষ ইতিহাস অনুসন্ধান ডেস্ক, বেঙ্গলি জার্নাল
ঢাকা: ১৯৭৪ সালের জুলাই মাসে তৎকালীন সেনা কর্মকর্তা মেজর শরিফুল হক ডালিমের স্ত্রী নিম্মী চৌধুরীকে কেন্দ্র করে সংঘটিত বহুল আলোচিত অ'প'হরণের ঘটনায় দীর্ঘ চার দশক ধরে একটি মিথ্যা গুজব প্রচলিত ছিল। রাজনৈতিক অপপ্রচারের অংশ হিসেবে দাবি করা হতো—উক্ত অনাকাঙ্ক্ষিত অ'প'হরণ কাণ্ডের পেছনে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল জড়িত ছিলেন তবে খোদ ভুক্তভোগী মেজর ডালিমের লিখিত আত্মজীবনী ও ঐতিহাসিক নথিপত্র পর্যালোচনা করলে স্পষ্ট দেখা যায় যে, শেখ কামালের বিরুদ্ধে প্রচারিত এই অভিযোগটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
লেডিজ ক্লাবের ঘটনা ও গুজবের আসল সত্য:
১৯৭৪ সালের জুলাই মাসে ঢাকা লেডিজ ক্লাবে মেজর ডালিমের শ্যালিকার বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে টেবিল ও বসাকে কেন্দ্র করে তৎকালীন রেডক্রস প্রধান গাজী গোলাম মোস্তফার ছেলেদের সাথে ডালিমের পরিবারের অনাকাঙ্ক্ষিত তর্কবিতর্ক হয়।
এর জের ধরে গাজী গোলাম মোস্তফা নিজে সশস্ত্র অনুসারীদের নিয়ে এসে মেজর ডালিম, তাঁর স্ত্রী নিম্মী চৌধুরী ও শাশুড়িকে অ-স্ত্রে-র মুখে জোরপূর্বক অ*পহৃত করে নিয়ে যান।
খোদ ডালিমের বইয়ের সাক্ষ্য ও শেখ কামালের অনুল্লেখ:
ঘটনার ভুক্তভোগী লে. কর্নেল (অব.) শরিফুল হক ডালিম তাঁর নিজের লেখা বই “যা দেখেছি যা বুঝেছি যা করেছি” এবং “আমি মেজর ডালিম বলছি”-তে সেই রাতের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন।
ডালিমের নিজস্ব লিখিত বক্তব্য অনুযায়ী:
অ'প'হরণকারীরা তাঁদের প্রথমে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে নিয়ে যায়। বঙ্গবন্ধু ঘটনাটি জানার সাথে সাথেই চরম ক্ষুব্ধ হন, গাজী গোলাম মোস্তফাকে তীব্র ভর্ৎসনা করেন এবং নিজ উদ্যোগে ডালিম ও তাঁর স্ত্রী নিম্মী চৌধুরীকে মুক্ত করে দেন।
ডালিমের লিখিত আত্মজীবনীর কোনো অংশে কিংবা সমসাময়িক কোনো দাপ্তরিক নথিতে এই অপহরণের পেছনে শেখ কামালের নাম, উপস্থিতি বা ন্যূনতম ইন্ধনের উল্লেখ পাওয়া যায় না। এমনকি সাংবাদিক ইলিয়াছের ইউটিউব চ্যানেলে দেওয়া লাইভ সাক্ষাৎকারে মেজর ডালিম নিজেই ঘটনাটির উল্লেখ করেছেন এবং সেখানেও তিনি একবারও শেখ কামালের বিরুদ্ধে অভিযোগ তুলেননি।
একটি দীর্ঘস্থায়ী গুজবের অবসান
ঐতিহাসিক দলিল ও নিরপেক্ষ তথ্য প্রমাণ করে যে, ১৯৭৪ সালের সেই রাতে ঢাকা লেডিজ ক্লাবে মেজর ডালিমের স্ত্রী নিম্মী চৌধুরীকে অ'প'হরণের ঘটনার সাথে শেখ কামালের কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না। এটি ছিল মূলত গাজী গোলাম মোস্তফার পরিবার ও ডালিম পরিবারের মধ্যকার এক আকস্মিক ব্যক্তিগত বিরোধ ও ক্ষমতার অপব্যবহারের ফল। এতদিন ধরে প্রচারিত শেখ কামালের সম্পৃক্ততার বিষয়টি একটি নিছক রাজনৈতিক গুজব বৈ কিছুই নয়।