Zawhara Mart

Zawhara Mart Original & Authentic Cosmetics
(2)

কোনোকিছু না পাওয়ার বেদনায় যখন বুকটা ভারী হয়ে আসবে, তখন হাসপাতালের সেই মানুষটার কথা ভাববেন যে যন্ত্রের সাহায্য ছাড়া একটা ...
26/07/2026

কোনোকিছু না পাওয়ার বেদনায় যখন বুকটা ভারী হয়ে আসবে, তখন হাসপাতালের সেই মানুষটার কথা ভাববেন যে যন্ত্রের সাহায্য ছাড়া একটা নিঃশ্বাসও নিতে পারে না। অথবা সেই লোকটার কথা যার দিন আর রাতগুলো কাটে ফুটপাতের অস্বাস্থ্যকর কাদামাটির সাথে, ডাস্টবিনের আবর্জনা থেকে যাকে খুঁজে নিতে হচ্ছে খাবার। কিংবা সেই চলৎ-শক্তিহীন, বাক-শক্তিহীন মানুষটার কথা—বিছানায় শুয়ে সারাদিন ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকা ছাড়া যার জীবনে আর কোনো অনুষঙ্গ নেই।

-আরিফ আজাদ

কোনটা সুন্দর??
25/07/2026

কোনটা সুন্দর??

“নেককারদের সাথে চলাফেরা করলে মানসিকভাবে প্রশান্তিতে থাকা যায়। এমনকি একজন নেক সঙ্গী পাওয়া মানে কল্যাণের আধার পাওয়া। তুমি ...
13/07/2026

“নেককারদের সাথে চলাফেরা করলে মানসিকভাবে প্রশান্তিতে থাকা যায়। এমনকি একজন নেক সঙ্গী পাওয়া মানে কল্যাণের আধার পাওয়া। তুমি যদি কখনো গাফেল হয়ে পড়ো, তারা তোমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে। আর তোমার যদি আখিরাতের কথা মনে থাকে, তারা তোমাকে আমল করতে সহায়তা করবে।”
~যুন-নূন আল-মিসরি (রহ.)
সূত্র: [সিফাতুস সাফওয়া, ২/৩৮৭]




"প্রখ্যাত তাবেয়ি সাইদ ইবনু যুবাইর (রহ.) জুমার দিন আসরের জামাত শেষে বসে থাকতেন। তখন দুআয় এমন ভাবে ডুবে থাকতেন যে, সূর্য অ...
03/07/2026

"প্রখ্যাত তাবেয়ি সাইদ ইবনু যুবাইর (রহ.) জুমার দিন আসরের জামাত শেষে বসে থাকতেন। তখন দুআয় এমন ভাবে ডুবে থাকতেন যে, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কারও সঙ্গেই কথা বলতেন না।"

সূত্র: [যাদুল মাআদ, ইবনুল কাইয়্যিম, ১/৩৮২]


আমি বলতেছি ভাই সারাদিন মেয়েরা ঘরে কী করে। মেয়েরা প্রথমে সকালে ঘুম থেকে উঠে দুই পা গোলাপ জলে ভিজিয়ে নেয়। এরপর পাশে রাখা ব...
25/06/2026

আমি বলতেছি ভাই সারাদিন মেয়েরা ঘরে কী করে।

মেয়েরা প্রথমে সকালে ঘুম থেকে উঠে দুই পা গোলাপ জলে ভিজিয়ে নেয়। এরপর পাশে রাখা বেড-টিতে সুড়ুৎ করে একটা চুমুক দিয়ে মোবাইল হাতে নেয়। ঘন্টাখানেক ফেসবুক চালানোর ফাঁকে যখন তার নাস্তা আসে তখন নাস্তা করে। ভাইবেন না দাঁত মাজেনি, কাজের বেটি দাঁত মাজিয়ে দিয়ে গেছে।

নাস্তা করে সে উঠে নিউজপেপার হাতে নিয়ে বারান্দায় যায়। টবে ফোঁটা গোলাপটাতে দুএকটা টোকা দিয়ে ক্লান্ত হয়ে আবার রুমে এসে রেস্ট নেয়। কাজের বেটি আবার তাকে গোসল করিয়ে দেয়।

দুপুরের খাবার মুখে তুলে খাওয়ানো হলে মেয়েরা একটা বিউটি স্লিপ নেয়। কাজের বেটি "ম্যাডাম, আপনার ফ্রেশ এয়ার নেবার সময় হয়েছে?" বলে রিদমিক স্টাইলে ঘুম ভাঙালে পার্সিয়ান বিড়াল নিয়ে হাঁটতে বের হয়।

বাসায় ফিরে নাস্তা করে আবার টায়ার্ড হয়ে ঘুমিয়ে যায়। শাশুড়ি তখন পাশে বসে মাথাতে হাত বুলায়, ননদ পা টিপে দেয়। জামাই অফিস থেকে ফিরে রাতের খাবার বানিয়ে এনে ডাক দেয়,

- "প্রিয়তমা ওঠো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি কষ্ট করে একটু হা করলে আমি খাবারটা সোজা তোমার পরিপাকতন্ত্রে পাঠিয়ে দি। হা করো পাখি হা!"
~ইসরাত জাহান আশরাফি

ঘুমাতে যাওয়ার আগে রাসূল (সা) বেশ কিছু আমল করতেন। এই সুন্নাহগুলো পালন করার মাধ্যমে আমরা আমাদের ঘুমকেও ইবাদতের সমতুল্য করে...
22/06/2026

ঘুমাতে যাওয়ার আগে রাসূল (সা) বেশ কিছু আমল করতেন। এই সুন্নাহগুলো পালন করার মাধ্যমে আমরা আমাদের ঘুমকেও ইবাদতের সমতুল্য করে তুলতে পারি। ঘুমানোর আগের সুন্নাহ এবং কিছু রাতের আমল নিচে তুলে ধরা হলো।

ব্যবহার্য থালা-বাসন, হাড়ি-পাতিল ঢেকে রাখা ও বাতি নিভিয়ে দেয়া

অযু করা

ঘুমের পূর্বে পড়ার জন্য বিশেষ কয়েকটি দুয়া আছে সেগুলো পড়া (যেমনঃ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া)

সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক্ব ও সূরা নাস পড়া

৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পড়া

আয়াতুল কুরসী পড়া

সূরা বাক্বারার শেষ দুই আয়াত পড়া

সূরা সাজদাহ ও সূরা মুলক পড়া

ডান কাত হয়ে ঘুমানো ।

#রাতেরআমল

নিশ্চয়ই কঠিন রাতের পর সুন্দর ভোর আসবে ইন শা আল্লাহ 🧡
09/06/2026

নিশ্চয়ই কঠিন রাতের পর সুন্দর ভোর আসবে ইন শা আল্লাহ 🧡



আযানের জবাবশাইখ বিন বায রাহেমাহুল্লাহ বলেন,  বঞ্চিতব্যক্তি ছাড়া কেউ মুয়াজ্জিনের আযানের জবাব দেয়া ত্যাগ করে না।  কেননা এত...
02/06/2026

আযানের জবাব

শাইখ বিন বায রাহেমাহুল্লাহ বলেন, বঞ্চিতব্যক্তি ছাড়া কেউ মুয়াজ্জিনের আযানের জবাব দেয়া ত্যাগ করে না। কেননা এতে বিশাল চারটি ফযিলত রয়েছে:

১. গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়।
২. জান্নাতে প্রবেশের পথ খুলে দেয়া হয়।
৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত লাভের সাফল্য অর্জন হয়।
৪. এর পর সরাসরি দোআ কবূল করা হয়।

ইমাম ইবনে জুযাই বলেন, সালাফে সালেহীন মুয়াজ্জিনের আযান শুনলে এমনভাবে চুপ করে যেতেন যেমনিভাবে তারা কুরআন তিলাওয়াতে চুপ করতেন।

[ফাতহুল বারী ২/ ৯২]

31/05/2026
ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ বলেন :জেনে রাখুন, কোনো মুসলিম বান্দা নবিজীর উপর অধিক দরুদ পাঠ করলে, আল্লাহ তা’য়ালা —১. তা...
29/05/2026

ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ বলেন :

জেনে রাখুন, কোনো মুসলিম বান্দা নবিজীর উপর অধিক দরুদ পাঠ করলে, আল্লাহ তা’য়ালা —

১. তার হৃদয়কে নূরান্বিত করেন,
২. তার গুনাহ মাফ করেন,
৩. তার অন্তর প্রশান্ত করেন
৪. তার যাবতীয় কাজকে সহজ করেন।
সুতরাং নবীর ﷺ উপর বেশি বেশি দরুদ পাঠ করুন, আল্লাহ তা’য়ালা আপনাকে তাঁর মিল্লাতের অনুসারী করবেন, তাঁর সুন্নতের জন্য কাজে লাগাবেন, জান্নাতে তাঁর সঙ্গী করবেন। আর আল্লাহ তাঁর রহমত দিয়ে যাকে ইচ্ছা সম্মান দেন।

সূত্র : [বুস্তানুল ওয়াঈজীন : ২৯৭]

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Zawhara Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share