Zahid H Nabil

Zahid H Nabil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zahid H Nabil, Digital creator, Dhaka.
(2)

21/09/2026

সে আপনাকে হারানোর ভয়টাই হারিয়ে ফেলে।

চা এমন এক পানীয়, যা একা বসে খেলে তার স্বাদও যেন বদলে যায়।কোনো এক নির্জন বিকেলে একা এক কাপ চা হাতে নিলেই বোঝা যায় একাক...
21/09/2026

চা এমন এক পানীয়, যা একা বসে খেলে তার স্বাদও যেন বদলে যায়।
কোনো এক নির্জন বিকেলে একা এক কাপ চা হাতে নিলেই বোঝা যায় একাকিত্ব কতটা বিষণ্ণ হতে পারে।

কারণ চা শুধু একটি পানীয় নয়; চায়ের প্রতিটি চুমুক আপনাকে মনে করিয়ে দেয় আপনার আপনজনদের কেউ পাশে বসে গল্প করত, কেউ কাপ বাড়িয়ে দিত, কেউ হয়তো নীরবে সঙ্গ দিত।

তাই একা বসে চা খেলে কখনো কখনো চায়ের উষ্ণতাও বিষাদ হয়ে আসে।
কারণ চা মানুষকে শুধু উষ্ণ করে না, আপন মানুষগুলোর কথাও মনে করিয়ে দেয়। ☕

19/09/2026

টাকা না থাকলে।

19/09/2026

মানুষ কী বলছে, সেটা আপনার নিয়ন্ত্রণে নেই।

মানুষ আপনাকে অনেক স্বপ্ন দেখাবে।এমন সব স্বপ্ন, যেগুলোতে বিভোর হয়ে একসময় আপনি নিজের পথটাই ভুলে যেতে পারেন।তাই অন্যের দে...
16/09/2026

মানুষ আপনাকে অনেক স্বপ্ন দেখাবে।
এমন সব স্বপ্ন, যেগুলোতে বিভোর হয়ে একসময় আপনি নিজের পথটাই ভুলে যেতে পারেন।

তাই অন্যের দেখানো স্বপ্নে নিজেকে হারিয়ে ফেলবেন না।
কারণ আপনার জীবন, আপনার পথ এবং আপনার ভবিষ্যৎ অন্য কেউ এসে গড়ে দিয়ে যাবে না।

নিজেকে নিজেই স্বপ্ন দেখান।
বড় স্বপ্ন দেখুন। এমন স্বপ্ন, যা আপনাকে প্রতিদিন একটু একটু করে বদলে দেবে।

তারপর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিজেকে বিলিয়ে দিন।
কারণ অন্যের স্বপ্নে বেঁচে থাকা সহজ,
কিন্তু নিজের স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়া সম্ভব না।

একটা সময় হয়তো আপনি অনেক পস্তাবেন।যখন বয়স ত্রিশ পেরিয়ে পঁয়ত্রিশের কাছাকাছি যাবে, তখন হয়তো বুঝতে পারবেন জীবনের কতটা ...
15/09/2026

একটা সময় হয়তো আপনি অনেক পস্তাবেন।

যখন বয়স ত্রিশ পেরিয়ে পঁয়ত্রিশের কাছাকাছি যাবে, তখন হয়তো বুঝতে পারবেন জীবনের কতটা সময় অন্যদের জন্য ছুটতে ছুটতে নিজের জন্যই রাখা হয়নি।

হয়তো তখন পাশে সবাই থাকবে না। অনেক সম্পর্ক বদলে যাবে, অনেক মানুষ দূরে সরে যাবে। আর তখন নিজের কাছেই প্রশ্ন আসবে“আমি নিজের জন্য কী করেছি?”

তাই সময় থাকতে নিজেকে সময় দিন।
নিজের প্রয়োজন বুঝুন, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন, নিজের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিন। নিজেকে এমনভাবে তৈরি করুন, যেন জীবনের পরের অধ্যায়ে দাঁড়িয়ে অতীতের দিকে তাকিয়ে আফসোস করতে না হয়।

কারণ একটা সময়ের পর মানুষ বুঝতে শেখে
অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে, সময় থাকতে নিজেকে গড়ে তোলাই বেশি জরুরি।

15/09/2026

Emni❤️

আশিক ভাইয়ের ভিডিও আমি নিয়মিত দেখি। এমনকি কোনো প্রোডাক্ট কেনার ইচ্ছা না থাকলেও তার ভিডিও দেখি। কারণ শুধু পণ্য কেনা নয়, তা...
14/09/2026

আশিক ভাইয়ের ভিডিও আমি নিয়মিত দেখি। এমনকি কোনো প্রোডাক্ট কেনার ইচ্ছা না থাকলেও তার ভিডিও দেখি। কারণ শুধু পণ্য কেনা নয়, তার কথা বলার ধরন, ব্যবসা নিয়ে চিন্তা এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করার বিষয়গুলো আমার ভালো লাগে।

তার কাছ থেকে আমি অনেকবার কেনাকাটা করেছি। আলহামদুলিল্লাহ, দামের তুলনায় প্রতিবারই ভালো মানের পণ্য পেয়েছি। প্রেজেন্টেশন থেকে প্যাকেজিং, ডেলিভারি থেকে কাস্টমার সার্ভিস সবকিছু আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি।

কিন্তু তার চেয়েও বড় কথা, একজন মানুষ হিসেবে আশিক ভাই আমাকে অনুপ্রাণিত করেছেন।

তার কথা শুনে নিজের ব্যবসা নিয়ে অনেকবার নতুন করে সাহস পেয়েছি। মনে হয়েছে, চেষ্টা করলে আমিও হয়তো একদিন নিজের একটা জায়গা তৈরি করতে পারব।

তাই আজ তার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের খবরটা দেখে সত্যিই খুব খারাপ লেগেছে।

একজন মানুষ নিজের শ্রম, সময়, টাকা আর স্বপ্ন দিয়ে একটা ব্যবসা দাঁড় করায়। তারপর একদল মানুষ এসে কয়েক মুহূর্তের মধ্যে সেই জায়গাটা তছনছ করে দেয়!

এটা শুধু কিছু পণ্যের ক্ষতি নয়।
এটা একজন মানুষের বহুদিনের পরিশ্রমের ওপর আঘাত।

প্রশ্নটা আমাদের নিয়েই।
আমরা আসলে কেমন সমাজ তৈরি করছি?
যেখানে একজন মানুষ উঠে দাঁড়ালে তাকে অভিনন্দন জানানোর বদলে তার দিকে শকুনের চোখে তাকানো হয়?

আশিক ভাই, আপনার ক্ষতি দেখে সত্যিই খারাপ লেগেছে😥। আপনার কাছ থেকে আমি শুধু পণ্য কিনিনি,
একজন উদ্যোক্তা হিসেবে অনেক সাহসও পেয়েছি।

Emni❤️
13/09/2026

Emni❤️

11/09/2026

এসব দেখার কেউ নাই। 😔

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Zahid H Nabil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zahid H Nabil:

Shortcuts

Share