25/08/2026
ইন্দোনেশিয়ার এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, দ্বিতীয় বিয়ের আসরের পেছনে বসে থাকা ছোট্ট মেয়ের কাছে বরবেশে বাবা ছুটে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরেন তার অনুভূতি বুঝতে ও নীরব সম্মতি নিতে। নতুন জীবনে পা দেওয়ার আগে সন্তানের কষ্ট হচ্ছে কি না বা সে নতুন সম্পর্ক মানতে পারছে কি না, তা যাচাই করা এই বাবার হৃদয়স্পর্শী দায়িত্ববোধ দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে সুন্দর এই প্রকাশের মন থেকে বাহবা দিচ্ছেন।
তবে সমাজের কিছু বেহায়া ও মূর্খ সমালোচক মন্তব্য করেছেন, এতোই যদি মেয়ের প্রতি ভালোবাসা থাকে, তবে এই দ্বিতীয় বিয়ের কী দরকার ছিল? এই নির্লজ্জ মানুষদের মতে, মেয়েকে নিয়েই তো বাকি জীবন কাটিয়ে দেওয়া যেত; কিন্তু না, বিয়ে তো তাকে করতেই হবে!
অন্যের ব্যক্তিগত সিদ্ধান্তে নাক গলানো এই চাটুকারী সমাজ কি বাবার এই সুন্দর দায়িত্ববোধকে বুঝতে পারবে, নাকি শুধু দোষই খুঁজবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনি কোন দলে; বাবার এই বিয়ে করার সিদ্ধান্তকে সমর্থন করেন, নাকি বিয়ে না করাটাই ভালো হতো বলে মনে করেন?