Samiya Hussain

Samiya Hussain Randomly sometimes from my life …. ☺️☺️

💌প্রিয় আমি,নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নাও।কারণ শেষ পর্যন্ত তোমার সবচেয়ে আপন মানুষটা তুমি নিজেই। তোমার না বলা কথা, তোমার...
03/09/2026

💌
প্রিয় আমি,

নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নাও।
কারণ শেষ পর্যন্ত তোমার সবচেয়ে আপন মানুষটা তুমি নিজেই। তোমার না বলা কথা, তোমার কষ্ট, তোমার অভিমান—সবচেয়ে ভালো তুমি নিজেই বোঝো।

দিন শেষে যখন তোমার নিজের মনটা খারাপ থাকে, তখন তোমার পাশে বসে জিজ্ঞেস করার মতো মানুষ খুব কমই থাকে—“তুমি ঠিক আছো তো?”

তাই এবার একটু থামো।
সব কিছু নিয়ে এত বেশি ভেবো না। সবার মন ভালো রাখার দায়িত্ব তোমার নয়। সবাইকে খুশি করাও সম্ভব নয়। অন্যদের নিয়ে একটু কম ভাবো, এবার নিজের কথাটাও ভাবো।

যেদিন খুব মন খারাপ থাকবে, সেদিন নিজেকে একটু সাজাও। সুন্দর একটা ড্রেস পরো, সুন্দর করে সাজো, পারলে চোখে একটু কাজলও দিও। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে বলো—
“আমি এখনও সুন্দর, আমি ভালো আছি”

কোনো ভালো রেস্টুরেন্টে একা বসে নিজের পছন্দের খাবার খাও। নিজের সঙ্গে সময় কাটাতেও যে ভালো লাগতে পারে, সেটা নিজেকেই শেখাও।

যে তোমাকে ভালোবাসে, তাকে মন দিয়ে ভালোবাসো। যে তোমাকে গুরুত্ব দেয়, তাকে গুরুত্ব দাও।

সবাই তোমাকে শক্ত ভাবে। কিন্তু তারা জানে না, তোমারও কষ্ট হয়, তোমারও অভিমান হয়, তোমারও কখনো একটু আদর আর ভরসার প্রয়োজন হয়। তাই সবসময় শক্ত থাকার অভিনয় করার দরকার নেই। কাঁদতে ইচ্ছে করলে কেঁদে নাও। তারপর চোখের পানি মুছে আবার দাঁড়িয়ে যাও।
মনে রেখো, জীবন একটাই।
যে সময়টা চলে যাচ্ছে, সেটা আর ফিরে আসবে না। তাই কষ্ট, অভিমান আর না-পাওয়ার হিসাব করতে করতে নিজের আজ টাকে নষ্ট কোরো না।

নিজের জন্য বাঁচো।
নিজেকে একটু বেশি ভালোবাসো।
নিজের মনটাকে একটু আদর করো।
আর যখন খুব একা লাগবে, যখন মনে হবে কেউ নেই—তখন নিজেকেই বলো,
“কেউ না থাকলেও আমি আছি।
আমার জীবনটা আমারই” ❤️

ভালো থেকো, প্রিয় আমি।
নিজের পাশে থেকো।
নিজেকে কখনো হারিয়ে ফেলো না ❤️❤️।

✍️Swrna Israt
PC- AI

13/08/2026

জীবনের প্রথম কাক দেখে আমি এতো খুশি হইলাম…😂😂

08/08/2026

দীর্ঘ তিন মাস দেশে যাইনি 😭…..আবার যেতে ইচ্ছে করতেছে 🥲

07/08/2026

ফাফান….😂❤️

04/08/2026

এমন একটা জায়গায় এক কাপ চা নিয়ে সারাদিন বসে থাকা যায় 🥹🫶

04/08/2026

এত বেশি অল্পতেই খুশি হওয়াও ভালো না আবার 😅🙂….

02/08/2026

এই জায়গায়টা এত সুন্দর আসলে যা ক‍্যামেরায় capture করে দেখানো সম্ভব না 🥹🫶

Good Morning…..🌅
02/08/2026

Good Morning…..🌅

Good Night……✨
01/08/2026

Good Night……✨

01/08/2026

এখানে কিন্তু অনেক সাপ আছে 🥲

Address

Romford
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samiya Hussain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share